মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে সূচকের উত্থান ধরে রাখা যাচ্ছে না। একদিন সূচকে যত পয়েন্ট যোগ হচ্ছে, পরের দিন তার চেয়েও বেশি পয়েন্ট হারাচ্ছে বাজার। বাজারের এমন অস্থিতিশীল পরিস্থিতির পেছনে দুর্বল মনিটরিংকে দায়ী করছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, বাজারে যথাযথ নজরদারি ও তদারকির অভাবেই প্রত্যাশিত অবস্থানে পৌঁছাতে পারছে না শেয়ারবাজার।
বাজার সংশ্লিষ্টদের ভাষ্য, বাজারে এখনো একটি অসাধু চক্র সক্রিয় রয়েছে। চক্রটি নিজেদের স্বার্থ অনুযায়ী বাজারকে প্রভাবিত করে ফায়দা হাসিল করছে। তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে না। বাজার যেভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা প্রয়োজন, বাস্তবে তা হচ্ছে না। ফলে বাজারে এক ধরনের অদৃশ্য শক্তির প্রভাব রয়েছে, যা বাজারকে স্বাভাবিক ও স্থিতিশীল হতে বাধা দিচ্ছে।
তাদের মতে, নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর শেয়ারবাজারে সূচক ও লেনদেনে রেকর্ড পরিমাণ উত্থান দেখা গিয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় থাকলে বর্তমানে বাজারের প্রধান সূচক ৭ হাজার পয়েন্ট ছাড়িয়ে যেত। একই সঙ্গে বিনিয়োগকারীর সংখ্যাও কয়েক গুণ বাড়ত। এতে বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল।
কিন্তু নতুন কমিশনকে ঘিরে বিনিয়োগকারীদের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ হয়নি। কমিশনের দুর্বল মনিটরিংয়ের কারণে বাজারে একটি অদৃশ্য শক্তি প্রভাব বিস্তার করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর ফলে বাজারে যতটুকু অর্থ আসছে, তার চেয়ে বেশি অর্থ বেরিয়ে যাচ্ছে। এতে বিনিয়োগকারীদের আস্থা ক্রমেই কমছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বর্তমান কমিশন পরিবর্তন করে যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা।
এদিকে, আজ (২৫ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর হ্রাস পেয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৭০ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩৩.৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.৬২ পয়েন্ট কমে ১ হাজার ৬৫.১৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ১৭.২৭ পয়েন্ট হারিয়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৬.১৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ২৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
দিনটিতে ডিএসইতে মোট ৯১৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭৬ কোটি ৪ লাখ টাকা। সেই হিসাবে একদিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৫৮ কোটি ১৮ লাখ টাকা।
অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৫ কোটি ২২ লাখ টাকা।
আজ সিএসইতে মোট ২০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৫.৭৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৯৬.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অথচ আগের কার্যদিবসে সূচকটি ৯৬.৮৯ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
পাঠকের মতামত:
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের
- কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন নয়ন
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ থেকে নতুন দর কার্যকর
- গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার
- ৮ লাখের বেশি শেয়ার উপহার পাবেন বীকন ফার্মার স্পনসর পরিচালক
- টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- ৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির
- সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- পরিচালক-উদ্যোক্তাদের সব শেয়ার বিক্রি করছে সাফকো স্পিনিংস
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমানের নতুন মন্তব্য
- একদিনের বিরতি শেষে বাজারে ইতিবাচক প্রবণতা
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ২৪ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘আই অ্যাম নট অ্যা রোবট’ বক্সের আড়ালে হ্যাকারদের নতুন ফাঁদ
- দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটির তালিকা প্রকাশ
- সূরা আল-ফাতিহা শুনে এক খ্রিস্টান পাদ্রীর ইসলাম গ্রহণ
- স্টক ডিভিডেন্ডে শর্ত জানাল এশিয়াটিক ল্যাবরেটরিজ
- বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ হারালেন মঈন উদ্দীন
- অভিনেতার মৃত্যুর আগমুহূর্তে যা ঘটেছিল, ফেসবুকে জানালেন জয়
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন











-1.jpg&w=50&h=35)

