দেবের সঙ্গে লিভ ইন করা নিয়ে ‘রহস্যময়’ মন্তব্য রুক্মিণীর
বিনোদন ডেস্ক : বলিউডে যেমন সলমন খানকে দেখলেই প্রশ্ন আসে, ‘বিয়ে কবে করছ?’, তেমনটা আজকাল দেবের ক্ষেত্রেও। সুপারস্টার অভিনেতা, তৃণমূলের সাংসদ বহু বছর ধরেই সম্পর্কে রয়েছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে। সব ব্যাপারে খোলাখুলি মতামত দিলেও বিয়ের কথা উঠলেই গোল গোল জবাব আসে দেবের থেকে।
অন্যদিকে আপদে-বিপদে একে-অপরের পাশে ঢাল হয়ে থাকা রুক্মিণীরও কি সত্যিই বিয়ে করার ইচ্ছে নেই? দেবের মতো বিয়ে করা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় রুক্মিণীকেও। ব্যুমেরাং ছবির প্রচারের সময় অভিনেত্রী জানালেন, বিয়েতে বিশ্বাস আছে তাঁর। বিয়ে করবেনও। তিনি বলেন, ‘আমার একটা সম্পর্ক আছে। আর সেটা যতটা ভালোবাসার, তার থেকে অনেক বেশি সম্মানের। ২০১৭-তে আমি সিনেমা জগতে আসার অনেক আগে থেকে।’
তবে ফিল্মী পাড়ার অনেকেরই দাবি লুকিয়ে বিয়ে করেছেন রুক্মিণী আর দেব। তবে সামনে আনতে চান না! যদিও অভিনেত্রী হেসেই উড়িয়ে দিলেন সেই দাবি। সম্প্রতি তিনি আনন্দবাজারকে বলেছেন, ‘ওরে বাবা! আমার মা না আমাকে এরকম করবে (হাত দিয়ে কচু কাটার ভঙ্গিমা দেখিয়ে)। আমাদের একটা ছবি ছিল চ্যাম্প। সেখানে আমাদের বিয়ের দৃশ্য ছিল। ওটা থেকে শুরু হয়েছে। আমার মা-কে একজন প্রতিবেশীও এসে বলেছে, ওদের তো বিয়ে হয়ে গেছে। আমার মা-ও বলেছে, সে কী আমাকেও তো ডাকল না!’
রুক্মিণী স্পষ্ট করে দেন তাঁর কাছে সবচেয়ে প্রয়োজন ভালো থাকা, খুশি থাকা, আর সঙ্গে অবশ্যই একে-অপরের উপর বিশ্বাস। সম্পর্ক প্রশ্নে জবাব দেন, ‘আমার কাছে আমার মনের মানুষটা প্রাইমারি। বাকি সব সেকেন্ডারি। আমরা না এখন সোশ্যাল মিডিয়ায় বিয়ের ফোটোটা, তারপর কোথাও ঘুরতে গেলাম সেটাতেই আটকে আছি। আমি সত্যি ভালো আছি, খুশি আছি, কমিটমেন্ট আছি, এটাই দরকার। এই সম্মান, এই কমিটমেন্টটাই দরকার আমার কাছে।’
তবে লিভ ইন করছেন না বলেও স্পষ্ট করে দিলেন রুক্মিণী। পরবর্তীতে করতে চান কি না প্রশ্নে বললেন, ‘এভাবে বলা মুশকিল। কখন কী হবে। আমি আমার মা-বাবার খুব ভালো সম্পর্ক দেখেছি। আমার বাবাকে শেষ দিন অবধি মাকে চুমু খেতে দেখেছি। তবে আরেক দিক থেকে আমি আমার চেনা অনেককে বলতে শুনেছি, এই মানুষটাকে আগে থেকে চিনলে, বিয়ে করতাম না। কোথাও না কোথাও আমি মনে করি একটা মানুষের সঙ্গে সম্পর্কে থাকা আর সেই মানুষটার সঙ্গে এক ঘরে থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। তোমার যদি মনে হয় তুমি লিভ ইন করে মানুষটাকে আরও ভালো করে চিনতে পারবে, তাহলেও তাই করো। কে কী বলল, ভেবে লাভ নেই। যদি পরিবার পাশে থাকে, তোমার সিদ্ধান্ত নিতে সুবিধে হয়, তাই করো। কারণ আমাদের সমাজে ১০ বছরের সম্পর্ক ভাঙাকে সাধারণ চোখে দেখা হয়, আর ১০ মাসের বিয়ে ভাঙাও বিশাল একটা ব্যাপার। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তাই নিজের যেটা ভালো মনে হয়, সেটাই করা দরকার। ’ সূত্র : আনন্দবাজার
শেয়ারনিউজ, ২৭ মে ২০২৪
পাঠকের মতামত:
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ১৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজারের সংকট কাটাতে সম্মিলিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- তিন কোম্পানির শেয়ার লেনদেনে রেকর্ড ডেট সংক্রান্ত ঘোষণা
- ৭ লাখ ৬৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা













