×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের, তালিকায় ৫ প্রতিষ্ঠান

২০২৬ নভেম্বর ২৯ ১৭:৫৬:০৯
নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের, তালিকায় ৫ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: খেলাপি ঋণ আদায় কার্যক্রম আরও গতিশীল করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির আওতায় পাঁচটি প্রতিষ্ঠানকে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আশা, এ উদ্যোগের ফলে ঋণ আদায়ে দীর্ঘসূত্রতা কমবে এবং বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া সহজ হবে।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে জারি করা বিআরপিডি-২ সার্কুলার লেটার নম্বর ১৯-এর মাধ্যমে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করা হয়।

তালিকায় রয়েছে—বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি), হুধহুদ সলিউশনস পিএলসি, লবিয়িং অ্যান্ড দ্য ল (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড, মার্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সি লিমিটেড এবং সিটিজেনস অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন হাউস।

এর আগে গত ২০ আগস্ট বিআরপিডি-২ সার্কুলার নম্বর ৪-এর মাধ্যমে ‘বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তিকরণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক। ওই নীতিমালার আওতায় গত ৮ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়।

বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে মোট ২৩টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই ও নীতিমালার শর্ত অনুযায়ী মূল্যায়নের পর ন্যূনতম যোগ্যতা অর্জনকারী পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের এডিআর-সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে বিবাদমান পক্ষগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের পারস্পরিক লিখিত সম্মতির ভিত্তিতে মধ্যস্থতা কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য ঋণগ্রহীতা, ঋণদাতা ও মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে হবে।

চুক্তির আওতায় খেলাপি ঋণের বিপরীতে মামলা দায়েরের আগেই মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ থাকবে। পাশাপাশি অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর আওতায় দায়ের করা মামলাগুলোও মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, এ উদ্যোগের ফলে খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমার পাশাপাশি ঋণ আদায় কার্যক্রমে গতি আসবে। এদিকে মধ্যস্থতা কার্যক্রমের পরিধি বাড়াতে এবং তালিকায় আরও যোগ্য প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করতে শিগগিরই দ্বিতীয় পর্যায়ে তালিকাভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে