×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ব্যাংকারদের জন্য সুখবর, ২০২৭ সালে ঈদে মিলবে টানা ছুটি

২০২৬ নভেম্বর ২৯ ২১:৩৫:৫৪
ব্যাংকারদের জন্য সুখবর, ২০২৭ সালে ঈদে মিলবে টানা ছুটি

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের জন্য দেশের সব তফসিলি ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন বছরে সাপ্তাহিক ছুটির বাইরে জাতীয় দিবস, ধর্মীয় উৎসব ও অন্যান্য উপলক্ষে মোট ৩১ দিন ব্যাংক বন্ধ থাকবে। রোববার (২৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নানের স্বাক্ষরে এ ছুটির তালিকা প্রকাশ করা হয়।

তালিকা অনুযায়ী, ২৪ জানুয়ারি শবে বরাত উপলক্ষে ব্যাংকে ছুটি থাকবে। এ ছাড়া ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা এবং ৭ মার্চ শবে কদর উপলক্ষে একদিন করে ছুটি নির্ধারণ করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একদিন ছুটি থাকবে।

এপ্রিল মাসে ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি উপলক্ষে শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় ব্যাংক বন্ধ থাকবে। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ এবং ১ মে মহান মে দিবস উপলক্ষেও ব্যাংকে ছুটি থাকবে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০২৭ সালের ১৫ থেকে ২০ মে পর্যন্ত টানা ছয় দিন ব্যাংক বন্ধ থাকবে। একই সময়ে ২০ মে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার ছুটিও নির্ধারিত রয়েছে।

বছরের পরবর্তী ছুটির মধ্যে রয়েছে ১৬ জুন পবিত্র আশুরা, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ২৫ আগস্ট জন্মাষ্টমী। এ ছাড়া ৯ ও ১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে টানা দুই দিন ব্যাংক বন্ধ থাকবে।

বছরের শেষদিকে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ব্যাংকে ছুটি থাকবে।

এ ছাড়া ২০২৭ সালের প্রথম ব্যাংক হলিডে নির্ধারণ করা হয়েছে ১ জুলাই এবং দ্বিতীয় ব্যাংক হলিডে ৩১ ডিসেম্বর। এসব ব্যাংক হলিডেতে সাধারণত ব্যাংকের গ্রাহক লেনদেন বন্ধ থাকে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে