×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সাফকোর চুক্তির অনুলিপি ডিএসইতে, বিডি ফাইন্যান্সে নতুন চেয়ারম্যান

২০২৬ নভেম্বর ২৯ ১০:৩১:৫৬
সাফকোর চুক্তির অনুলিপি ডিএসইতে, বিডি ফাইন্যান্সে নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির দুটি আলাদা তথ্য প্রকাশ করা হয়েছে। সাফকো স্পিনিংস মিলস ডিএসইতে শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তির অনুলিপি জমা দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির পর্ষদের চেয়ারম্যান হিসেবে একজনকে মনোনীত করা হয়েছে। ডিএসই থেকে এই তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সাফকো স্পিনিংস মিলস লিমিটেড গত ২৬ নভেম্বর, ২০২৬ তারিখে প্রকাশিত খবরের ধারাবাহিকতায় শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তির (Share Sale and Purchase Agreement) অনুলিপি ডিএসইতে জমা দিয়েছে। এর আগে ডিএসই কোম্পানির কাছে চুক্তির অনুলিপি চেয়েছিল, তবে তখনো তা হাতে পায়নি। কোম্পানিটির তথ্য প্রকাশের সময় ছিল আজ সকাল ৯টা ৩১ মিনিট।

অন্যদিকে, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির পর্ষদের চেয়ারম্যান হিসেবে শেখ মোহাম্মদ জাকির হোসেনকে মনোনীত করা হয়েছে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে