১৫ মিনিটে প্রথম ব্যাগ, ৪৭ মিনিটে শেষ—থার্ড টার্মিনালের নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে উড়োজাহাজ অবতরণের পর মাত্র ১৫ মিনিটের মধ্যে যাত্রীদের প্রথম ব্যাগেজ কনভেয়ার বেল্টে পৌঁছে দেওয়া হবে। এ ছাড়া উড়োজাহাজের ধরন অনুযায়ী সব ব্যাগেজ সরবরাহের জন্যও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে যাওয়া জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তিতে এসব শর্ত রাখা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
তিনি জানান, উড়োজাহাজ থামার পর ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগ কনভেয়ার বেল্টে সরবরাহ করতে হবে। ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে সর্বশেষ ব্যাগেজ সরবরাহের সময়সীমা ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।
যাত্রীদের চেক-ইন কাউন্টারে অপেক্ষার সময় কমাতেও সুনির্দিষ্ট মানদণ্ড রাখা হয়েছে। বিজনেস ক্লাসের যাত্রীদের গড় অপেক্ষার সময় ৫ থেকে ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে সীমিত রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বেবিচক চেয়ারম্যান জানান, আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। দীর্ঘ আলোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এ চুক্তি করা হচ্ছে। জাতীয় স্বার্থ, বিমানবন্দরের নিরাপত্তা ও আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে এতে গুরুত্ব দেওয়া হয়েছে।
চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। এরপর পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। টার্মিনাল হস্তান্তরের ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চুক্তি অনুযায়ী, পরিচালনাকারী প্রতিষ্ঠান কার্যক্রম শুরুর তারিখ থেকে যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ মাসিক ভিত্তিতে বেবিচককে দেবে। তৃতীয় টার্মিনালের পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা প্রকৃত পূর্ণ সক্ষমতা অর্জনের তারিখ—যেটি আগে হবে, সেদিন থেকে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশ হবে।
সেবার মান নিশ্চিত করতে চুক্তিতে আর্থিক ক্ষতিপূরণের বিধানও রাখা হয়েছে। নির্ধারিত সেবার মান ও কার্যসম্পাদন সূচক অর্জনে বারবার ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে প্রতিবারের ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তি অনুযায়ী ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে।
চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে তৃতীয় টার্মিনালের কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে কমপক্ষে ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের সেবা নতুন টার্মিনালে স্থানান্তরের লক্ষ্য রয়েছে। পরবর্তী ছয় মাসে পর্যায়ক্রমে ফ্লাইট বাড়িয়ে ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো কার্যক্রম স্থানান্তর করা হবে।
তৃতীয় টার্মিনালটির আয়তন ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে এর। যাত্রীসেবার জন্য এখানে সেলফ চেক-ইনসহ ১২৭টি চেক-ইন কাউন্টার, মোট ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, আটটি অন-অ্যারাইভাল ভিসা কাউন্টার, ১০টি ট্রানজিট ও ট্রান্সফার কাউন্টার এবং ১৬টি এয়ারলাইনস টিকিট কাউন্টার রয়েছে।
এ ছাড়া লাগেজ সংগ্রহের জন্য রয়েছে ১৬টি ব্যাগেজ কনভেয়ার বেল্ট। উড়োজাহাজের অবস্থান ও যাত্রী ওঠানামার জন্য ১২টি কন্টাক্ট বোর্ডিং এবং ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে রাখা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে ৯৯টি ব্যাগেজ এক্স-রে স্ক্রিনিং মেশিন, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর এবং ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র। যাত্রীদের চলাচলের সুবিধায় মুভিং ওয়াকওয়ে, এসকেলেটর ও লিফটের পাশাপাশি বহুতল গাড়ি পার্কিং ভবনে ১ হাজার ২৩০টি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে।
কার্গো পরিবহনের জন্য ২৭ হাজার বর্গমিটার আয়তনের আমদানি কার্গো টার্মিনাল এবং ৩৬ হাজার বর্গমিটার আয়তনের রপ্তানি কার্গো টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এসব টার্মিনালে বছরে মোট ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে। এর মধ্যে আমদানি কার্গো ২ লাখ ৭৩ হাজার ৪৭০ মেট্রিক টন এবং রপ্তানি কার্গো ৫ লাখ ৪৬ হাজার ৯৪১ মেট্রিক টন।
চুক্তি অনুযায়ী, জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হলে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা তৃতীয় টার্মিনালে এবং আন্তর্জাতিক কার্গো হ্যান্ডলিং নতুন কার্গো টার্মিনালে পরিচালিত হবে। বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ অভ্যন্তরীণ, হজ ও অন্যান্য অনিয়মিত ফ্লাইটের জন্য ব্যবহার করতে পারবে বেবিচক।
তবে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তাসংক্রান্ত দায়িত্ব বেবিচকের অধীনেই থাকবে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, এপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচল নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে বেবিচক। ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম থাকবে সরকারের সংশ্লিষ্ট সংস্থার নিয়ন্ত্রণে।
চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক বহির্গামী যাত্রীদের কাছ থেকে এমবার্কেশন ফি, প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ ব্যবহারের ফি এবং দোকান, লাউঞ্জ, গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন থেকে আয় পাবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরেকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে। এসব প্রতিষ্ঠান ও সেলফ হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানকে রয়্যালটি দেবে। এ ছাড়া কার্গো হ্যান্ডলিংয়ের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকেও প্রতি টন কার্গোর বিপরীতে রয়্যালটি দিতে হবে।
আয়মান/
পাঠকের মতামত:
- ১৫ মিনিটে প্রথম ব্যাগ, ৪৭ মিনিটে শেষ—থার্ড টার্মিনালের নতুন নিয়ম
- গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সম্পূরক পরীক্ষা
- তিন দিনে তিনবার দাম বৃদ্ধি, আবারও নাগালের বাইরে সোনা
- দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক বন্ধ, আমানত জানাল কর্তৃপক্ষ
- সপ্তাহের প্রথম দিনেই শেয়ারবাজারে স্বস্তি, বাড়ল প্রধান সূচক
- সী পার্ল বিচ রিসোর্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ছেলেদের বিয়ের বয়স ২১ থেকে কমে ১৮ হচ্ছে
- শিক্ষামন্ত্রী মিলনের পরিবারে শোকের ছায়া
- সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই ভাই আটক
- সাফকোর চুক্তির অনুলিপি ডিএসইতে, বিডি ফাইন্যান্সে নতুন চেয়ারম্যান
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার ক্রয় সম্পন্ন
- বাংলাদেশকে ঘিরে ভারতীয় গণমাধ্যমের যত অপপ্রচার
- বিএনপি ও ফাহামকে খোঁচা দিয়ে প্রশ্ন করলেন পিনাকী
- হঠাৎ বড় অভিযান, বদলে যাচ্ছে হিসাব
- স্পিকার হাফিজ উদ্দিনের মন্তব্যে 'গা জ্বলছে' ভারতীয়দের
- শয়তান দেখার অভিজ্ঞতা, ধর্ম আর বিজ্ঞান যা ব্যাখ্যা দেয়
- সারাদেশে রাতভর একের পর এক আগুন ও বিস্ফোরণ
- যে ফ্লাইটে দেশে ফিরবেন শেখ হাসিনা
- যুবদল নেতাকে কুপিয়ে জখমের পর সাবেক এমপির ৪ বাড়িতে আগুন
- মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আবেদন ২৮ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জকে স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃসংবাদ
- পে-স্কেল নিয়ে বড় সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
- ৩৫ বছর পার হলেই বাড়ে যেসব রোগের ঝুঁকি
- মোরগ পোলাও খাইয়ে ধানমন্ডিতে ২ হাজার ভরি গয়না লুট
- মাওলানা সাদ ও দেওবন্দের বিরোধের নেপথ্যে জানালেন সালমান বিজনুরি
- এবার নতুন প্ল্যাটফর্ম চালু করল বাংলাদেশ ব্যাংক
- হাসিনার মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাশেদ খাঁন
- ইসলাম ধর্ম বেছে নিচ্ছেন দক্ষিণ কোরিয়ার তরুণরা
- আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে ব্যাংক-বিমা-শেয়ারবাজারে আন্তঃসংযোগ
- বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্যও নতুন নিয়ম
- লোকসান কমার স্বস্তি, নগদ প্রবাহ ও সম্পদমূল্যে চাপ এসকোয়ার নিটের
- মালেক স্পিনিংয়ের আয় কমলেও আর্থিক অবস্থানে ইতিবাচক পরিবর্তন
- প্রতিশোধ নিতে বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব
- প্যারোলে মুক্তি মিলল না, ফ্রিজিং ভ্যানে ছেলের মরদেহ পৌঁছাল কারাফটকে
- যে কারণে মুন্নু সিরামিকের আর্থিক সূচকে অবনতি
- আজহারীর মাহফিলে পকেটমারতে এসে পুলিশের জালে ৩৭ নারী
- এপেক্স ফুটওয়্যারের আয় ও নগদ প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের মন্দায় চাপে আইসিবি, প্রভিশন ঘাটতি প্রায় আড়াই হাজার কোটি
- প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট দিয়ে মদ না খাওয়ার দাবি ওবায়দুল কাদেরের
- সামিট অ্যালায়েন্স পোর্টের নিরীক্ষিত হিসাবে চারটি গুরুত্বপূর্ণ অসংগতি
- ৪৭ বছর পর লোগোতে পরিবর্তন আনছে জামায়াতে ইসলামী
- চীনের কড়া বার্তা, বাংলাদেশকে নিয়ে ভারতকে খেলতে দেবে না
- উৎপাদন বন্ধ: জিবিবি পাওয়ারের হিসাবে একাধিক অসংগতি
- ঢাকার নতুন সিদ্ধান্ত, শেখ হাসিনা দিল্লিতেই গ্রেফতার হবেন
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- ব্যাংকের শেয়ার কেনায় ইনসাইডার ট্রেডিংয়ে ছাড় দিল বিএসইসি
- পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণের নিয়ম শর্তসাপেক্ষে শিথিল করছে বিএসইসি
- চলতি সপ্তাহে ৩২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দুইদিনের মধ্যে শেয়ার ক্রয়ে ১৫ শতাংশ পর্যন্ত বোনাস
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণের নিয়ম শর্তসাপেক্ষে শিথিল করছে বিএসইসি
জাতীয় এর সর্বশেষ খবর
- ১৫ মিনিটে প্রথম ব্যাগ, ৪৭ মিনিটে শেষ—থার্ড টার্মিনালের নতুন নিয়ম
- গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সম্পূরক পরীক্ষা
- তিন দিনে তিনবার দাম বৃদ্ধি, আবারও নাগালের বাইরে সোনা
- ছেলেদের বিয়ের বয়স ২১ থেকে কমে ১৮ হচ্ছে
- শিক্ষামন্ত্রী মিলনের পরিবারে শোকের ছায়া













