বিএসইসির অনুমোদনের অপেক্ষায় প্রিমিয়ার সিমেন্টের একীভূতকরণ পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগ সম্পত্তি হিসেবে থাকা জমি ও ভবনের হিসাব যথাসময়ে আর্থিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেনি শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি। ২০২২ সালের নভেম্বরে সম্পত্তিটির দখল বুঝে নেওয়ার পরও সেটি বিনিয়োগ সম্পত্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ২০২৫-২৬ অর্থবছরে। বিষয়টি কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ‘এমফাসিস অব ম্যাটারস’ বা বিশেষ গুরুত্বারোপের বিষয় হিসেবে তুলে ধরেছেন নিরীক্ষক। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত নিরীক্ষকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কোম্পানিটির ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেছেন হোসেন ফারহাদ অ্যান্ড কোংয়ের পার্টনার ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. মাসুম হোসেন এফসিএ।
নিরীক্ষকের পর্যবেক্ষণ অনুযায়ী, কোম্পানিটির বিনিয়োগ সম্পত্তির মোট মূল্য ১১ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে জমির মূল্য ৬ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৩৫০ টাকা এবং ভবনের মূল্য ৫ কোটি ৭ লাখ ১৬ হাজার ৬৫০ টাকা। সম্পত্তিটি আগে আর্থিক প্রতিবেদনের অগ্রিম অর্থ পরিশোধসংক্রান্ত হিসাবে দেখানো হয়েছিল।
নিরীক্ষক উল্লেখ করেছেন, কোম্পানি ২০২২ সালের নভেম্বরে সম্পত্তিটির দখল বুঝে নেয়। ফলে আন্তর্জাতিক হিসাবমান আইএএস-৪০-এর শর্ত পূরণ হওয়ার পর ওই সময়ই সম্পত্তিটিকে বিনিয়োগ সম্পত্তি হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত ছিল। কিন্তু কোম্পানি তা না করে চলতি ২০২৫-২৬ অর্থবছরে সম্পদ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এ ছাড়া সম্পত্তিটির নিবন্ধন সম্পন্ন হওয়ার পর আরও ১ কোটি টাকা পরিশোধ করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতেও সম্পত্তিটির মূল্য নির্ধারণে ন্যায্য মূল্য পদ্ধতি অনুসরণ করার পরিকল্পনা রয়েছে কোম্পানি কর্তৃপক্ষের।
একীভূতকরণে বিএসইসির অনুমোদন ঝুলে আছে
নিরীক্ষকের প্রতিবেদনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কোম্পানিটির একীভূতকরণ পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। প্রিমিয়ার সিমেন্টের সঙ্গে সহযোগী প্রতিষ্ঠান ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেড এবং সহযোগী ও অধীনস্থ প্রতিষ্ঠান প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেডকে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ১৩ মার্চ কোম্পানি আইন, ১৯৯৪-এর ২২৮ ও ২২৯ ধারার আওতায় এই একীভূতকরণ পরিকল্পনা অনুমোদন করে। পরবর্তী সময়ে ২০২৫ সালের ২১ মে অনুষ্ঠিত আদালতের নির্দেশে আয়োজিত সভায় কোম্পানির শেয়ারহোল্ডার ও ঋণদাতারা প্রস্তাবটি অনুমোদন করেন।
এরপর ২০২৬ সালের ২৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোম্পানি ম্যাটার নম্বর ৫২৩/২০২৫-এর আদেশে একীভূতকরণ পরিকল্পনাটি অনুমোদন পায়।
পরবর্তী ধাপে প্রয়োজনীয় শেয়ার ইস্যু ও বিনিময়সহ একীভূতকরণ কার্যক্রম সম্পন্ন করতে ২০২৬ সালের ২ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আনুষ্ঠানিক অনুমোদনের আবেদন করে কোম্পানিটি। তবে আর্থিক প্রতিবেদন অনুমোদনের তারিখ পর্যন্ত বিএসইসির সম্মতি পাওয়া যায়নি।
নিরীক্ষক জানিয়েছেন, বিএসইসির আনুষ্ঠানিক অনুমোদন এবং জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) কাছে প্রয়োজনীয় আইনগত নথিপত্র দাখিল সম্পন্ন হওয়ার পরই একীভূতকরণ প্রক্রিয়াটি আইনগত ও আর্থিকভাবে কার্যকর হবে। এ কারণে ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক হিসাবে প্রস্তাবিত একীভূতকরণের কোনো আর্থিক প্রভাব বা সমন্বয় অন্তর্ভুক্ত করা হয়নি।
নিরীক্ষকের মতামতে পরিবর্তন নেই
উল্লেখ্য, বিনিয়োগ সম্পত্তির স্বীকৃতিতে বিলম্ব এবং একীভূতকরণে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন না পাওয়ার বিষয় দুটি নিরীক্ষক বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। তবে নিরীক্ষক স্পষ্টভাবে জানিয়েছেন, এসব বিষয়ে তার নিরীক্ষা মতামতের কোনো পরিবর্তন করা হয়নি। অর্থাৎ পর্যবেক্ষণ দুটি উল্লেখ করা হলেও নিরীক্ষকের মূল মতামত অপরিবর্তিত রয়েছে।
এসএ খান/
পাঠকের মতামত:
- বিএসইসির অনুমোদনের অপেক্ষায় প্রিমিয়ার সিমেন্টের একীভূতকরণ পরিকল্পনা
- প্রায় পাঁচ গুণ মুনাফা বৃদ্ধির কারণ ব্যাখা করল ওয়াটা কেমিক্যাল
- যে কারণে বিএসআরএম স্টিলের মুনাফায় বড় উল্লম্ফন
- শীর্ষ ১০ কোম্পানির শেয়ারে ৬৩১ কোটি টাকার সিংহভাগ বিনিয়োগ
- দুই দিরে মধ্যে শেয়ার ক্রয় করলেই ১২০ শতাংশ বোনাস
- লকডাউনের প্রভাব নেই শেয়ারবাজারে, ইতিবাচক ধারায় সপ্তাহ শুরু
- ২৯ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ভিডিও কলে প্রবাসীদের এমন রোমান্টিক কাণ্ডে হাসির রোল
- ২৯ হাজার ৬৩৪টি শেয়ার বিক্রি সম্পন্ন
- ১৫ মিনিটে প্রথম ব্যাগ, ৪৭ মিনিটে শেষ—থার্ড টার্মিনালের নতুন নিয়ম
- গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সম্পূরক পরীক্ষা
- তিন দিনে তিনবার দাম বৃদ্ধি, আবারও নাগালের বাইরে সোনা
- দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক বন্ধ, আমানত জানাল কর্তৃপক্ষ
- সপ্তাহের প্রথম দিনেই শেয়ারবাজারে স্বস্তি, বাড়ল প্রধান সূচক
- সী পার্ল বিচ রিসোর্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ছেলেদের বিয়ের বয়স ২১ থেকে কমে ১৮ হচ্ছে
- শিক্ষামন্ত্রী মিলনের পরিবারে শোকের ছায়া
- সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই ভাই আটক
- সাফকোর চুক্তির অনুলিপি ডিএসইতে, বিডি ফাইন্যান্সে নতুন চেয়ারম্যান
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার ক্রয় সম্পন্ন
- বাংলাদেশকে ঘিরে ভারতীয় গণমাধ্যমের যত অপপ্রচার
- বিএনপি ও ফাহামকে খোঁচা দিয়ে প্রশ্ন করলেন পিনাকী
- হঠাৎ বড় অভিযান, বদলে যাচ্ছে হিসাব
- স্পিকার হাফিজ উদ্দিনের মন্তব্যে 'গা জ্বলছে' ভারতীয়দের
- শয়তান দেখার অভিজ্ঞতা, ধর্ম আর বিজ্ঞান যা ব্যাখ্যা দেয়
- সারাদেশে রাতভর একের পর এক আগুন ও বিস্ফোরণ
- যে ফ্লাইটে দেশে ফিরবেন শেখ হাসিনা
- যুবদল নেতাকে কুপিয়ে জখমের পর সাবেক এমপির ৪ বাড়িতে আগুন
- মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আবেদন ২৮ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জকে স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃসংবাদ
- পে-স্কেল নিয়ে বড় সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
- ৩৫ বছর পার হলেই বাড়ে যেসব রোগের ঝুঁকি
- মোরগ পোলাও খাইয়ে ধানমন্ডিতে ২ হাজার ভরি গয়না লুট
- মাওলানা সাদ ও দেওবন্দের বিরোধের নেপথ্যে জানালেন সালমান বিজনুরি
- এবার নতুন প্ল্যাটফর্ম চালু করল বাংলাদেশ ব্যাংক
- হাসিনার মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাশেদ খাঁন
- ইসলাম ধর্ম বেছে নিচ্ছেন দক্ষিণ কোরিয়ার তরুণরা
- আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে ব্যাংক-বিমা-শেয়ারবাজারে আন্তঃসংযোগ
- বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্যও নতুন নিয়ম
- লোকসান কমার স্বস্তি, নগদ প্রবাহ ও সম্পদমূল্যে চাপ এসকোয়ার নিটের
- মালেক স্পিনিংয়ের আয় কমলেও আর্থিক অবস্থানে ইতিবাচক পরিবর্তন
- প্রতিশোধ নিতে বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব
- প্যারোলে মুক্তি মিলল না, ফ্রিজিং ভ্যানে ছেলের মরদেহ পৌঁছাল কারাফটকে
- যে কারণে মুন্নু সিরামিকের আর্থিক সূচকে অবনতি
- আজহারীর মাহফিলে পকেটমারতে এসে পুলিশের জালে ৩৭ নারী
- এপেক্স ফুটওয়্যারের আয় ও নগদ প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দুইদিনের মধ্যে শেয়ার ক্রয়ে ১৫ শতাংশ পর্যন্ত বোনাস
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণের নিয়ম শর্তসাপেক্ষে শিথিল করছে বিএসইসি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিএসইসির অনুমোদনের অপেক্ষায় প্রিমিয়ার সিমেন্টের একীভূতকরণ পরিকল্পনা
- প্রায় পাঁচ গুণ মুনাফা বৃদ্ধির কারণ ব্যাখা করল ওয়াটা কেমিক্যাল
- যে কারণে বিএসআরএম স্টিলের মুনাফায় বড় উল্লম্ফন
- শীর্ষ ১০ কোম্পানির শেয়ারে ৬৩১ কোটি টাকার সিংহভাগ বিনিয়োগ
- দুই দিরে মধ্যে শেয়ার ক্রয় করলেই ১২০ শতাংশ বোনাস





.jpg&w=50&h=35)



.jpg&w=50&h=35)
