×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

২০২৬ নভেম্বর ২৮ ১৮:৩৬:৫৩
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কুয়াকাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মো. সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদ্দাম সিকদারের বয়স ৩২ বছর। তিনি কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বাবার নাম লতিফ সিকদার। তিনি পশ্চিম কুয়াকাটা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, সাদ্দাম সিকদারের বিরুদ্ধে মহিপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালায় পুলিশ। পরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, মামলার তদন্তের স্বার্থে সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে