×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

শিক্ষামন্ত্রী মিলনের পরিবারে শোকের ছায়া 

২০২৬ নভেম্বর ২৯ ১০:৪৫:১২
শিক্ষামন্ত্রী মিলনের পরিবারে শোকের ছায়া 

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এ টি এম রেজাউল হক রতন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত ৭ নভেম্বর কিডনিজনিত সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এ টি এম রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের বাবা ছিলেন। পাশাপাশি রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। তাঁর বাবা ছিলেন মসজিদটির প্রতিষ্ঠাতা সভাপতি।

শিক্ষামন্ত্রী তাঁর বড় ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

রোববার বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে বাদ আসর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে নিজ পৈতৃক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে