গোপনে দেশে এসে যেভাবে লন্ডনে ফিরে যান অভিনেতা
নিজস্ব প্রতিবেদক: বিকাশের একটি বিজ্ঞাপনে অভিনয় করতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গোপনে বাংলাদেশে এসেছিলেন অভিনেতা স্বাধীন খসরু। পাঁচ দিন শুটিং ও নুহাশ পল্লীতে কয়েক দিন কাটানোর পর গ্রেপ্তার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ২৩ ফেব্রুয়ারি আবার লন্ডনে ফিরে যান তিনি। সম্প্রতি ফেসবুক পোস্টে দেশে আসা ও ফিরে যাওয়ার সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন এই অভিনেতা।
হুমায়ূন আহমেদের জনপ্রিয় সৃষ্টি ‘তারা তিনজন’ চরিত্র নিয়ে বিকাশের একটি বিজ্ঞাপনে অভিনয় করতে গোপনে বাংলাদেশে এসেছিলেন অভিনেতা স্বাধীন খসরু। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেশে এসে পাঁচ দিন বিজ্ঞাপনটির শুটিং করেন তিনি। এরপর নুহাশ পল্লীতে কয়েক দিন কাটিয়ে ২৩ ফেব্রুয়ারি রাতে লন্ডনে ফিরে যান। দেশে আসার আগে থেকেই গ্রেপ্তার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগে ছিলেন এই অভিনেতা।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ এক পোস্টে দেশে আসা, শুটিং এবং ফিরে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন স্বাধীন খসরু। পোস্টটির শিরোনাম দিয়েছেন ‘মব রাজা ইউনুস, নুহাশ পল্লী ও এক আবশ্যক কালচারাল ফ্যাসিস্ট’।
স্বাধীন খসরু জানান, ২০২৪ সালের অক্টোবর থেকে একটি বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে বিকাশের বিজ্ঞাপন নির্মাণ নিয়ে আলোচনা চলছিল। হুমায়ূন আহমেদের সৃষ্টি ‘তারা তিনজন’ চরিত্রকে কেন্দ্র করে বিজ্ঞাপনটি তৈরির পরিকল্পনা করা হয়।
তবে সে সময় বাংলাদেশে আসতে রাজি ছিলেন না তিনি। কারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ ও ‘আবশ্যক’ আখ্যা দেওয়া হয়েছিল। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তাঁর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনাও ঘটেছিল।
পরে বিজ্ঞাপনটি নির্মাণের দায়িত্ব পায় অভিনেতা ও নির্মাতা নুহাশ হুমায়ূনের প্রতিষ্ঠান ‘লং স্টোরি’। নুহাশের সঙ্গে কয়েক দফা আলোচনার পাশাপাশি অভিনেতা ফারুক আহমেদ ও এজাজুল ইসলামও তাঁকে দেশে আসতে উৎসাহিত করেন।
তবে বাংলাদেশে ফিরলে বিমানবন্দরেই গ্রেপ্তার হতে পারেন—এমন আশঙ্কা ছিল স্বাধীন খসরুর। শেষ পর্যন্ত নুহাশের আশ্বাস এবং পুরোনো সম্পর্কের টানে দেশে আসার সিদ্ধান্ত নেন তিনি।
স্বাধীন খসরুর দেওয়া তথ্য অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি লন্ডন থেকে রওনা হয়ে ৮ ফেব্রুয়ারি ভোরে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বিজিএমইএর এক ব্যবসায়ী বন্ধু ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বন্ধু। তাঁদের সহযোগিতায় সিআইপি সুবিধা ব্যবহার করে বিমানবন্দর ছাড়েন তিনি।
এরপর ৯ ফেব্রুয়ারি থেকে গাজীপুর ও জয়দেবপুরসহ বিভিন্ন স্থানে বিজ্ঞাপনটির শুটিং শুরু হয়। টানা পাঁচ দিন চলে শুটিং। কাজ শেষে ১৩ ফেব্রুয়ারি ঢাকায় না ফিরে নুহাশ পল্লীতে চলে যান তিনি।
নিরাপত্তার কথা ভেবে বাংলাদেশি সিম চালু করেননি। এমনকি ফেসবুকেও প্রবেশ করেননি। নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত ‘আয়না ঘর’ নামের কক্ষে অবস্থান করেন এই অভিনেতা।
নুহাশ পল্লীতে থাকার সময় প্রতিদিন সকালে হুমায়ূন আহমেদের কবরের পাশে দাঁড়িয়ে কথা বলতেন বলে জানিয়েছেন স্বাধীন খসরু। তবে সেখানেও পুরোপুরি স্বস্তিতে ছিলেন না তিনি।
তাঁর ভাষ্য, দর্শনার্থীদের ভিড় কিংবা পুলিশের গাড়ি দেখলে আতঙ্ক তৈরি হতো। পরে নুহাশ পল্লীর ম্যানেজার বুলবুলের সঙ্গে পাবনার ঈশ্বরদীর পাকশীতে যান তিনি। সেখানে দুই দিন কাটিয়ে আবার ঢাকায় ফেরেন।
১৯ ফেব্রুয়ারি বিজ্ঞাপনের ফটোশুটে অংশ নেন স্বাধীন খসরু। এবার নিরাপত্তার কথা বিবেচনা করে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বন্ধুর ক্যান্টনমেন্ট এলাকার বাসায় ওঠেন।
এর মধ্যে বাংলাদেশ ও ভারতের এশিয়া কাপের ক্রিকেট ম্যাচ চলাকালে বিকাশের বিজ্ঞাপনটি টেলিভিশনে প্রচারিত হয়। বিজ্ঞাপনটি প্রচারের পর স্বাধীন খসরুর বাংলাদেশে আসার বিষয়টি প্রকাশ্যে চলে আসে। বিভিন্ন স্থানে বিলবোর্ড ও বিকাশের আউটলেটেও বিজ্ঞাপনটি দেখা যাচ্ছিল।
স্বাধীন খসরু জানান, লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, ঢাকার বাসায় পুলিশ গিয়ে তাঁর খোঁজ নিয়েছে। এ খবর জানার পর তাঁর উদ্বেগ আরও বেড়ে যায়।শেষ পর্যন্ত ২৩ ফেব্রুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
বিমানবন্দরে দেশ ছাড়ার মুহূর্তের ভয় ও উৎকণ্ঠার কথাও ফেসবুক পোস্টে তুলে ধরেছেন স্বাধীন খসরু। তাঁর ভাষ্য, বিমানে ওঠার পরও নানা দোয়া পড়ার চেষ্টা করছিলেন তিনি।
ঢাকা ছাড়ার সময় মনে মনে বাংলাদেশের ভালো থাকার কামনা করে বলেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ।
নিজের এই অভিজ্ঞতাকে ‘এক আবশ্যক কালচারাল ফ্যাসিস্টের পলায়ন’ বলে উল্লেখ করেছেন অভিনেতা। দেশে আসা এবং নিরাপদে ফিরে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য তিন বন্ধুর প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
এম.বি/
পাঠকের মতামত:
- গোপনে দেশে এসে যেভাবে লন্ডনে ফিরে যান অভিনেতা
- সংসদে মেজাজ হারানোর কারণ জানালেন মিতু
- গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
- ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশের চিকিৎসকদের নিয়ে মির্জা আব্বাসের মন্তব্য
- খুলনা পাওয়ার কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ
- জাকির নায়েকের প্রতিষ্ঠিত সংগঠনের ওপর ভারতের কঠোর পদক্ষেপ
- সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত
- আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- করপোরেট সুশাসনে সেরা স্বীকৃতি পেল শেয়ারবাজারের ৪৪ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- নেতানিয়াহুর বিরুদ্ধে এবার ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী
- আরও সস্তা হলো সোনা, ২২ ক্যারেটের নতুন দাম
- দলিল আছে, খতিয়ানও আছে—তবু কি জমির মালিক আপনি?
- ক্ষুব্ধ রাশেদ খাঁন, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন রাশেদ
- বাংলাদেশের আয়তন বাড়ছে, স্যাটেলাইটে ধরা পড়ল বদল
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- আমেরিকাকে ভোলাচ্ছে মায়ানমার , বাংলাদেশের সামনে বিপদ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- গাজী নজরুলের আসন নিয়ে নতুন মোড়, স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি
- জুলাই যোদ্ধাদের ঘিরে নিষিদ্ধ লীগের ‘নীল নকশা’
- হাসিনার দেশে ফেরা: দিল্লির কূটনৈতিক হিসাব-নিকাশ ও দুই কঠিন শর্ত
- ‘শেখ হাসিনাকে রাখতে চায় না মোদি ’
- চাঁদাবাজির ৫০ শতাংশ কমিশন চাইলেন হাসনাত আবদুল্লাহ (ভিডিওসহ)
- সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিলেন এমপি নুসরাত
- ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক: কঠিন পরীক্ষায় আইজেনকোট
- এক পরিবারের ৮৯৬ জনের নাগরিকত্ব বাতিল, ঝুঁকিতে আরও ২১০ জন!
- বিএসইসির বড় সিদ্ধান্ত: সচল হলো হিরুসহ ৭ জনের ৯৩ বিও হিসাব
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি













