×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সম্পূরক পরীক্ষা

২০২৬ নভেম্বর ২৯ ১১:৫৭:৪০
গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সম্পূরক পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে ২০২৬ সালের এইচএসসি সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। জেলার পাঁচটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ না থাকায় কেন্দ্রগুলো পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলায় স্থানান্তর করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

রোববার (২৯ নভেম্বর) বোর্ডের এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, গোপালগঞ্জের পরীক্ষার্থীদের পরীক্ষা মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে নেওয়া হবে।

এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে মাদারীপুরের রাজৈর সরকারি রাজৈর গোপালগঞ্জ কলেজিয়েট যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে।

কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজ।

এ ছাড়া কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন রাজৈর সরকারি রাজৈর কলেজে। টুঙ্গিপাড়া ও মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র করা হয়েছে শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়।

ফলে গোপালগঞ্জের সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা দিতে জেলার বাইরে যেতে হবে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে