×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

তিন দিনে তিনবার দাম বৃদ্ধি, আবারও নাগালের বাইরে সোনা

২০২৬ নভেম্বর ২৯ ১১:৩১:২৭
তিন দিনে তিনবার দাম বৃদ্ধি, আবারও নাগালের বাইরে সোনা

নিজস্ব প্রতিবেদক: কিছুদিন দরপতনের পর দেশের বাজারে আবারও বাড়তে শুরু করেছে সোনার দাম। মাত্র তিন দিনে তিন দফায় মূল্যবান এই ধাতুর দাম বেড়েছে। সর্বশেষ দফায় ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে বেড়েছে ২ হাজার ৬২৪ টাকা। এর আগে দুই দফায় প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা করে দাম বাড়ানো হয়েছিল।

সব মিলিয়ে তিন দফায় ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে বেড়েছে ৪ হাজার ৭২৪ টাকা। এতে দেশের বাজারে আবারও দুই লাখ টাকা ছাড়িয়েছে সোনার দাম।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকায়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।

টানা কয়েক দফা দাম বাড়ায় আবারও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনা। বিশেষ করে বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানের জন্য গহনা কিনতে আগ্রহীদের বাড়তি খরচের মুখে পড়তে হচ্ছে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে