স্পিকার হাফিজ উদ্দিনের মন্তব্যে 'গা জ্বলছে' ভারতীয়দের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের ছয় দিনের পাকিস্তান সফর এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে দেওয়া এক মন্তব্যকে ঘিরে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে একই প্রসঙ্গে অতীতে ভারতীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর দেওয়া বক্তব্যের সাথে তুলনা টেনে বিষয়টির দ্বিমুখিতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ।
সম্প্রতি ইসলামাবাদে ছয় দিনের সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দেশটির পার্লামেন্ট হাউস ও কাকুল সামরিক একাডেমি (পিএমএ) পরিদর্শন করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। উল্লেখ্য, ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে বিদ্রোহ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি।
সফরকালে এক অনুষ্ঠানে ঢাকায় সাফ ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারির পাকিস্তান সমর্থন এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা বলতে শোনা যায় তাঁকে। তবে মূল বিতর্কের জন্ম হয় বিবিসি উর্দু-র এক প্রতিবেদনে প্রকাশিত তাঁর একটি উদ্ধৃতিকে কেন্দ্র করে। বুধবার ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে সাংবাদিকদের সঙ্গে ১৯৭১ সালের প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন— “১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, বরং পাকিস্তানকে দুর্বল করেছে।”
স্পিকারের এই মন্তব্যের জেরে ভারতের ফার্স্টপোস্ট এবং আনন্দবাজার ডট কম-সহ বিভিন্ন গণমাধ্যম ও টিভি স্টুডিওতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো শিরোনামে অভিযোগ তোলে যে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকার করছে এবং পাকিস্তানে দাঁড়িয়ে স্পিকার ‘ভারতবিরোধী বিদ্বেষমূলক আখ্যান’ ছড়াচ্ছেন।
ভারতের গণমাধ্যমের এই প্রতিক্রিয়ার বিপরীতে ২০২৪ সালে ভারতের পার্লামেন্টে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর দেওয়া একটি বক্তব্য তুলে ধরা হয়। ওই বক্তব্যে প্রিয়াঙ্কা গান্ধী সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রশংসা করে বলেছিলেন, সফল কূটনীতির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের মোকাবিলা করে ইন্দিরা গান্ধী পাকিস্তানকে বিভাজন করিয়েছিলেন, বাংলাদেশ তৈরি করেছিলেন এবং এক লাখ পাকিস্তানি সৈন্যকে আত্মসমর্পণে বাধ্য করেছিলেন।
দুই বক্তব্যের ভাষা আলাদা হলেও কেন্দ্রে একই প্রশ্ন রয়েছে—১৯৭১ সালে ভারতের আসল লক্ষ্য কী ছিল? সমালোচকদের মতে, একজন ভারতীয় নেত্রী বিষয়টি বললে তা গর্বের হয়, আর বাংলাদেশের স্পিকার বললে তা অপরাধ হিসেবে দেখা হয়—এটি এক ধরনের দ্বিমুখী আচরণ। বিশ্লেষকদের একাংশের ধারণা, মুক্তিযুদ্ধের পুরো কৃতিত্ব ভারত নিজের ঝুলিতে রাখতে চায় এবং বাংলাদেশ স্বাধীন পররাষ্ট্রনীতির মাধ্যমে অন্য দেশের সঙ্গে সুসম্পর্ক গড়তে চাইলে তা দিল্লির অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
অন্যদিকে, স্পিকারের মন্তব্য নিয়ে খোদ বাংলাদেশের ভেতরেও সমালোচনার বিষয়টি তুলে ধরা হয়েছে। অনেক বাংলাদেশি মনে করেন, দেশের স্পিকারের মুখে পাকিস্তানে দাঁড়িয়ে এমন মন্তব্য কাম্য নয়। তাঁদের যুক্তি, ১৯৭১ সালে ভারত প্রায় ১ কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল এবং মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর পাশে দাঁড়িয়ে সরাসরি লড়াই করেছিল।
চলতি বছরের জুন মাসেই স্পিকার হাফিজউদ্দিন আহমেদ নিজেই বলেছিলেন যে, ১৯৭১ সালে ভারত বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিয়েছিল। ফলে ইসলামাবাদ সফরে তাঁর সাম্প্রতিক মন্তব্য নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বহুমুখী আলোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে।
আয়মান/
পাঠকের মতামত:
- স্পিকার হাফিজ উদ্দিনের মন্তব্যে 'গা জ্বলছে' ভারতীয়দের
- শয়তান দেখার অভিজ্ঞতা, ধর্ম আর বিজ্ঞান যা ব্যাখ্যা দেয়
- সারাদেশে রাতভর একের পর এক আগুন ও বিস্ফোরণ
- যে ফ্লাইটে দেশে ফিরবেন শেখ হাসিনা
- যুবদল নেতাকে কুপিয়ে জখমের পর সাবেক এমপির ৪ বাড়িতে আগুন
- মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আবেদন ২৮ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জকে স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃসংবাদ
- পে-স্কেল নিয়ে বড় সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
- ৩৫ বছর পার হলেই বাড়ে যেসব রোগের ঝুঁকি
- মোরগ পোলাও খাইয়ে ধানমন্ডিতে ২ হাজার ভরি গয়না লুট
- মাওলানা সাদ ও দেওবন্দের বিরোধের নেপথ্যে জানালেন সালমান বিজনুরি
- এবার নতুন প্ল্যাটফর্ম চালু করল বাংলাদেশ ব্যাংক
- হাসিনার মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাশেদ খাঁন
- ইসলাম ধর্ম বেছে নিচ্ছেন দক্ষিণ কোরিয়ার তরুণরা
- আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে ব্যাংক-বিমা-শেয়ারবাজারে আন্তঃসংযোগ
- বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্যও নতুন নিয়ম
- লোকসান কমার স্বস্তি, নগদ প্রবাহ ও সম্পদমূল্যে চাপ এসকোয়ার নিটের
- মালেক স্পিনিংয়ের আয় কমলেও আর্থিক অবস্থানে ইতিবাচক পরিবর্তন
- প্রতিশোধ নিতে বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব
- প্যারোলে মুক্তি মিলল না, ফ্রিজিং ভ্যানে ছেলের মরদেহ পৌঁছাল কারাফটকে
- যে কারণে মুন্নু সিরামিকের আর্থিক সূচকে অবনতি
- আজহারীর মাহফিলে পকেটমারতে এসে পুলিশের জালে ৩৭ নারী
- এপেক্স ফুটওয়্যারের আয় ও নগদ প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের মন্দায় চাপে আইসিবি, প্রভিশন ঘাটতি প্রায় আড়াই হাজার কোটি
- প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট দিয়ে মদ না খাওয়ার দাবি ওবায়দুল কাদেরের
- সামিট অ্যালায়েন্স পোর্টের নিরীক্ষিত হিসাবে চারটি গুরুত্বপূর্ণ অসংগতি
- ৪৭ বছর পর লোগোতে পরিবর্তন আনছে জামায়াতে ইসলামী
- চীনের কড়া বার্তা, বাংলাদেশকে নিয়ে ভারতকে খেলতে দেবে না
- উৎপাদন বন্ধ: জিবিবি পাওয়ারের হিসাবে একাধিক অসংগতি
- ঢাকার নতুন সিদ্ধান্ত, শেখ হাসিনা দিল্লিতেই গ্রেফতার হবেন
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- ব্যাংকের শেয়ার কেনায় ইনসাইডার ট্রেডিংয়ে ছাড় দিল বিএসইসি
- পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণের নিয়ম শর্তসাপেক্ষে শিথিল করছে বিএসইসি
- চলতি সপ্তাহে ৩২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা
- শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
- হাসিনাসহ দেশে ফিরতে আওয়ামী লীগের ৪ পরিকল্পনা
- সময়মতো পণ্য দিতে না পারায় বিপাকে পোশাকশিল্প
- মানচিত্রে অক্ষত, বাস্তবে বিচ্ছিন্ন গোপালগঞ্জে এ কেমন উদ্ভট কাণ্ড
- বনু নাদিরের পতনের পেছনে সূরা আল-হাশরের ঐতিহাসিক ঘটনা
- হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তুঙ্গে রহস্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দাম জানাল বাজুস
- জামায়াত আমিরকে সালাহউদ্দিন আম্মারের প্রশ্ন
- বিমানবন্দরের ১০০ কিলোমিটারে ১৫ বছরের নিষেধাজ্ঞা
- জ্বালানি খাতের তিন প্রতিষ্ঠানে বড় রদবদল
- আওয়ামী লীগকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা
- প্রেমিকার রাগ ভাঙাতে প্রেমিকের অবাক কান্ড
- সোমবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দুইদিনের মধ্যে শেয়ার ক্রয়ে ১৫ শতাংশ পর্যন্ত বোনাস
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
জাতীয় এর সর্বশেষ খবর
- স্পিকার হাফিজ উদ্দিনের মন্তব্যে 'গা জ্বলছে' ভারতীয়দের
- সারাদেশে রাতভর একের পর এক আগুন ও বিস্ফোরণ
- যে ফ্লাইটে দেশে ফিরবেন শেখ হাসিনা
- যুবদল নেতাকে কুপিয়ে জখমের পর সাবেক এমপির ৪ বাড়িতে আগুন













