ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: গুলশানের একটি আবাসিক ভবনের ভাড়া বাবদ ১৩ বছরে প্রায় ৫৯ কোটি টাকা পরিশোধ করেছে মধুমতি ব্যাংক। ব্যাংকের বার্ষিক আর্থিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। তবে যে ভবনটির ভাড়া বাবদ এত বিপুল অর্থ পরিশোধের তথ্য রয়েছে, সেখানে ব্যাংকের কোনো শাখা, কার্যালয় কিংবা সাইনবোর্ড নেই। এমনকি ভবনটির তত্ত্বাবধায়ক ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকও সেখানে ব্যাংকের কোনো কার্যক্রম থাকার কথা অস্বীকার করেছেন। ফলে ভবনটি কী কাজে ভাড়া নেওয়া হয়েছে এবং এত বিপুল অর্থ কেন পরিশোধ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
গুলশান-২-এর ৬৩ নম্বর সড়কের ১২/এ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত ‘বেঙ্গল হাউস’ নামের ভবনটির ভাড়া বাবদ ২০১৩ সাল থেকে অর্থ পরিশোধ করে আসছে মধুমতি ব্যাংক। ব্যাংকের ২০২৫ সালের আর্থিক প্রতিবেদনেও ৫ হাজার ৭৩৩ বর্গফুট জায়গার ভাড়া বাবদ ২ কোটি ৬২ লাখ টাকা পরিশোধের তথ্য রয়েছে। তবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সফিউল আজম দাবি করেছেন, বেঙ্গল হাউসের কোনো অংশ ব্যাংক ভাড়া নেয়নি।
২০১৩ সালে চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে অনুমোদন পাওয়া মধুমতি ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, একই বছর বেঙ্গল হাউসের ১০ হাজার ১৫০ বর্গফুট জায়গা ভাড়া নেওয়া হয়। ওই জায়গার মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছিল ১৪ লাখ টাকা। চুক্তির অংশ হিসেবে অগ্রিম দেওয়া হয়েছিল ৫ কোটি ৪ লাখ টাকা। শর্ত অনুযায়ী, ছয় বছরের মধ্যে প্রতি মাসে ভাড়ার একটি অংশ ওই অগ্রিম অর্থ থেকে সমন্বয় করার কথা ছিল। ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে অগ্রিম অর্থ সমন্বয়ের প্রক্রিয়া শেষ হয়।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং নীতি ও প্রবিধানসংক্রান্ত নির্দেশনায় ব্যাংকের শাখার জন্য ভবন ভাড়া নেওয়ার ক্ষেত্রে অগ্রিম অর্থ প্রদান এবং পরবর্তী সময়ে ভাড়ার সঙ্গে তা সমন্বয়ের সুযোগ রয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী অগ্রিম অর্থ থেকে মাসিক ভাড়ার পুরোটা বা একটি অংশ সমন্বয় করা যেতে পারে। অগ্রিম সমন্বয় শেষ হলে চুক্তি অনুযায়ী নিয়মিত ভাড়া পরিশোধের বিধান রয়েছে।
মধুমতি ব্যাংকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত বেঙ্গল হাউসের একই ঠিকানায় ১০ হাজার ১৫০ বর্গফুট জায়গা ভাড়া নেওয়ার তথ্য দেওয়া হয়েছে। ওই বছর মাসিক ভাড়া দেখানো হয়েছে ১৬ লাখ ৯১ হাজার ২৩৫ টাকা। তবে ২০২৫ সালের প্রতিবেদনে জায়গার পরিমাণ কমিয়ে ৫ হাজার ৭৩৩ বর্গফুট দেখানো হলেও মাসিক ভাড়া বাড়িয়ে ২০ লাখ ৪০ হাজার ৯৪৮ টাকা নির্ধারণের তথ্য রয়েছে।
সে হিসাবে ২০২৫ সালে প্রতি বর্গফুট জায়গার মাসিক ভাড়া দাঁড়ায় প্রায় ৩৫৬ টাকা। অথচ গুলশানের প্রধান সড়কসংলগ্ন বাণিজ্যিক ভবনগুলোতেও এর চেয়ে কম ভাড়া রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। গুলশান-২-এর গোলচত্বরসংলগ্ন বাণিজ্যিক ভবনগুলোতে প্রতি বর্গফুটের ভাড়া সর্বোচ্চ ২০০ টাকা। তবে শপিং কমপ্লেক্সের নিচতলার দোকান ও শোরুমগুলোর ক্ষেত্রে অবস্থানভেদে ভাড়া ৩০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত হতে পারে। প্রধান সড়কসংলগ্ন ভবনের পেছনের অংশে ভাড়া প্রতি বর্গফুট ৬৫ টাকা থেকে সর্বোচ্চ ১৫০ টাকা।
মধুমতি ব্যাংকের আর্থিক প্রতিবেদনে ভাড়ার হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে। ২০২৪ সালে মাসিক ভাড়া ১৬ লাখ ৯১ হাজার ২৩৫ টাকা হিসাবে বছরে ভাড়া হওয়ার কথা ২ কোটি ২ লাখ ৯৪ হাজার ৮২০ টাকা। কিন্তু ব্যাংকের আর্থিক প্রতিবেদনে ওই বছর পরিশোধের পরিমাণ দেখানো হয়েছে ২ কোটি ১৪ লাখ ৭৮ হাজার ৬৮৪ টাকা ৫০ পয়সা। অর্থাৎ নির্ধারিত হিসাবের চেয়ে অতিরিক্ত ১১ লাখ ৮৩ হাজার ৮৬৩ টাকা ৫০ পয়সা পরিশোধ করা হয়েছে। এই অতিরিক্ত অর্থ কেন দেওয়া হয়েছে, তার ব্যাখ্যা প্রতিবেদনে পাওয়া যায়নি।
এর আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে একই মাসিক ভাড়া হিসাবে বছর শেষে ২ কোটি ২ লাখ ৯৪ হাজার ৮২০ টাকা পরিশোধের তথ্য দেওয়া হয়েছিল। ফলে ২০২৪ সালে ভাড়া অপরিবর্তিত থাকা সত্ত্বেও অতিরিক্ত অর্থ পরিশোধের কারণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
একই ধরনের অসংগতি দেখা গেছে ২০২৫ সালের হিসাবেও। ওই বছর মাসিক ভাড়া ২০ লাখ ৪০ হাজার ৯৪৮ টাকা হলে বছরে ভাড়া দাঁড়ানোর কথা ২ কোটি ৪৪ লাখ ৯১ হাজার ৩৭৬ টাকা। কিন্তু আর্থিক প্রতিবেদনে পরিশোধের পরিমাণ দেখানো হয়েছে ২ কোটি ৬২ লাখ ৪৮ হাজার ৫৪০ টাকা ৫০ পয়সা। নির্ধারিত হিসাবের বাইরে অতিরিক্ত ১৭ লাখ ৫৭ হাজার ১৬৪ টাকা ৫০ পয়সা কেন পরিশোধ করা হয়েছে, তারও কোনো ব্যাখ্যা নেই।
আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বেঙ্গল হাউসের ওই ঠিকানায় ভাড়া বাবদ মধুমতি ব্যাংক মোট ৫৮ কোটি ৬৮ লাখ ৮৮ হাজার ৯৭৫ টাকা পরিশোধ করেছে। ২০২৫ সালে ভাড়া নেওয়া জায়গার পরিমাণ কমিয়ে আনা হলেও ভাড়া বাড়ানোর কারণ, নতুন করে কোনো চুক্তি হয়েছে কি না এবং জায়গাটি কী কাজে ব্যবহার করা হচ্ছে—এসব বিষয়ে আর্থিক প্রতিবেদনে বিস্তারিত তথ্য উল্লেখ নেই।
১০ কাঠা জমির ওপর নির্মিত ১২ তলা বেঙ্গল হাউস সম্পূর্ণ আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যাংকের সাইনবোর্ড নেই। ভবনের কোনো নেইমপ্লেটও দেখা যায়নি। ভবনটির দুটি ফ্লোর একটি দেশের রাষ্ট্রদূতের কাছে ভাড়া দেওয়া হয়েছে। বাকি ফ্লোরগুলোতে বেঙ্গল গ্রুপের উদ্যোক্তারা বসবাস করছেন বলে জানা গেছে।
ভবনটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা জিএম নুরুল হুদা বলেন, নির্মাণের পর থেকে মালিকপক্ষের লোকজনই সেখানে বসবাস করছেন। মধুমতি ব্যাংকের কোনো শাখা বা কার্যালয় সেখানে কখনো ছিল না।
বেঙ্গল হাউসের মালিক বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির মনোনীত ব্যক্তিরা বিভিন্ন সময়ে মধুমতি ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভবনটির বাসিন্দাদের মধ্যে রয়েছেন ব্যাংকের বর্তমান পরিচালক আরিফা কবির। তার স্বামী হুমায়ুন কবির বেঙ্গল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেঙ্গল উইন্ডশোর থার্মোপ্লাস্টিকের ব্যবস্থাপনা পরিচালক এবং মধুমতি ব্যাংকের সাবেক চেয়ারম্যান।
ব্যাংকের পরিচালকদের সঙ্গে কোনো আর্থিক লেনদেন থাকলে তা ‘রিলেটেড পার্টি’ লেনদেন হিসেবে আর্থিক প্রতিবেদনে উল্লেখ করার বাধ্যবাধকতা রয়েছে। সে কারণে বেঙ্গল হাউসের সঙ্গে ব্যাংকের লেনদেনের তথ্য এভাবে প্রতিবেদনে এসেছে কি না, সেই প্রশ্নও উঠেছে।
এ বিষয়ে মধুমতি ব্যাংকের পরিচালক আরিফা কবিরের বক্তব্য জানতে গত ৮ নভেম্বর বেঙ্গল গ্রুপের প্রধান কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি। অফিসের কর্মীরাও তার ফোন নম্বর দিতে রাজি হননি।
একই দিন বেঙ্গল হাউসের মালিক বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলুর বক্তব্য জানতে তার কার্যালয়ে গেলে তাকেও পাওয়া যায়নি। প্রতিবেদকরা কেন তার সঙ্গে কথা বলতে চান, তা জানানো হলে তার ব্যক্তিগত সহকারী রিয়াজ আহমেদ বলেন, তিনি বিষয়টি ব্যবস্থাপনা পরিচালককে জানাবেন। তিনি প্রয়োজন মনে করলে যোগাযোগ করবেন।
পরে গুলশান-২-এর ৬৩ নম্বর সড়কের ১২/এ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত বেঙ্গল হাউসে আবার গেলে বলা হয়, তারা বাসায় নেই। ভবনের ব্যবস্থাপক পরিচয়ে মোহাম্মদ শামিম জানান, প্রতিবেদক এসেছিলেন, বিষয়টি তিনি স্যার ও ম্যাডামকে জানাবেন। তারা প্রয়োজন মনে করলে যোগাযোগ করবেন।
বেঙ্গল হাউসের জায়গা কেন ভাড়া নেওয়া হয়েছে, জানতে চাইলে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সফিউল আজম বলেন, ‘বেঙ্গল হাউসের কোনো অংশ ভাড়া নেয়নি ব্যাংক, এটি ভুল তথ্য।’
ব্যাংকের আর্থিক প্রতিবেদনে ভাড়া বাবদ অর্থ পরিশোধের তথ্য থাকার বিষয়টি তুলে ধরে ব্যাখ্যা জানতে চাইলে তিনি ব্যাংকে গিয়ে সরাসরি কথা বলার পরামর্শ দেন।
পরে গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে গেলে তার মনোনীত এক কর্মকর্তা প্রতিবেদকের সঙ্গে কথা বলেন। তবে সরাসরি মন্তব্য করার অনুমতি নেই জানিয়ে ওই কর্মকর্তা বলেন, প্রয়োজনে বার্ষিক আর্থিক প্রতিবেদন আবার যাচাই করে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি দেখতে বলা হবে।
মুসআব/
পাঠকের মতামত:
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দেশের বাজারে পুরোনো স্বর্ণ বিক্রি বা বদলে নতুন নিয়ম
- এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বিব্রতকর রেকর্ড
- সকালে দুইবার কেঁপে উঠল বাংলাদেশসহ চার দেশ
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- অজিত দোভাল ও সামন্ত গোয়েলকে মার্কিন আদালতের সমন
- ব্যাংকের বোর্ডে কারা থাকবেন, কারা বাদ পড়বেন—জানাল অর্থ মন্ত্রণালয়
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল করা হাজারো শিক্ষার্থীর সুখবর
- ক্ষেপণাস্ত্রের উপকরণসহ বাংলাদেশগামী জাহাজ আটক
- ব্যাংকে অতিরিক্ত তারল্য ছাড়িয়েছে ৪ লাখ কোটি টাকা
- চীনকে টেক্কা দিতে নেপালের পায়ে ভারত!
- ভিডিও প্রকাশের জেরে ধ্রুব রাঠি মামলায় নতুন মোড়
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- গরু, ষাঁড় ও মহিষ জবাইয়ে নতুন নির্দেশনা মুখ্যমন্ত্রীর
- সকালের নাশতায় আজই বিকল্প আনুন, নয় তো মহাবিপদ
- ‘কফিন খুলে দেখব হাসিনার মাথা কিনা’
- সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া, শীত নিয়ে যা জানাল অধিদপ্তর
- অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ
- লালমাটিয়া থেকে আটক সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম
- চীন-ভারত ক্ষমতার ব্যবধান কমেছে, এশিয়ার শক্তির মানচিত্রে নতুন চিত্র
- গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা যা বললেন ড. ইউনূস
- সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে অর্থ বিভাগের প্রজ্ঞাপন
- সৌদি থেকে কম দামে স্বর্ণ কিনে দেশে আনবেন যেভাবে
- বিএনপিতে ফিরবেন কি না, স্পষ্ট জানালেন রুমিন ফারহানা
- শ্রমিকদের তহবিল নিয়ে আইনি ব্যত্যয়, জমির মূল্য বেড়েছে ২৮০ কোটি টাকা
- কোরআনের ভুল খুঁজতে গিয়ে নিজেই হলেন মুসলিম
- হাজার কোটি টাকার পুঞ্জীভূত লোকসানে বসুন্ধরা পেপার মিলস, ব্যবসা চালানো নিয়ে শঙ্কা
- টেকসই নির্মাণে নতুন সম্ভাবনা জিপিএইচ ইস্পাতের
- নগদ প্রবাহ বৃদ্ধি ও আয় কমার কারণ ব্যাখা করেছে পাওয়ার গ্রিড
- যে কারণে রেনাটার মুনাফায় বড় প্রবৃদ্ধি
- ‘জোরে কামড় দিই, যে আঙুলে বেশি লাগে সেটাই উত্তর’
- দুইদিনের মধ্যে শেয়ার ক্রয়ে ১৫ শতাংশ পর্যন্ত বোনাস
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন এনসিপি নেতারা
- অবশেষে হাসপাতালে দেখা মিললো শামীম ওসমানের
- দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- শীতকালে পিরিয়ডের কষ্ট বাড়ার পেছনে রয়েছে ৬ কারণ
- ফরচুন সুজের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন এনসিপির চার নেতা
- সর্বোচ্চ লেনদেনের পরদিনই বাজারে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা
- ২৩ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ভারতীয় গনমাধ্যামের সংবাদ নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- নাটক করতে বেনাপল সিমান্তে আওয়ামী লীগের ৪ নেতা
- সাত কোম্পানির আর্থিক প্রতিবেদনে অডিটরের ভিন্ন ভিন্ন পর্যবেক্ষণ
- অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ
- বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তৎপর শুভেন্দু, এবার দিল্লির দুই মন্ত্রীর সঙ্গে যোগাযোগ
- নয় কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- মাছের জিহ্বা উধাও করে নিজেই হয়ে যায় নতুন জিহ্বা!
- যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দেশের বাজারে পুরোনো স্বর্ণ বিক্রি বা বদলে নতুন নিয়ম
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- ব্যাংকের বোর্ডে কারা থাকবেন, কারা বাদ পড়বেন—জানাল অর্থ মন্ত্রণালয়













