×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

বিএনপি ও ফাহামকে খোঁচা দিয়ে প্রশ্ন করলেন পিনাকী

২০২৬ নভেম্বর ২৯ ০৮:৩০:৫৮
বিএনপি ও ফাহামকে খোঁচা দিয়ে প্রশ্ন করলেন পিনাকী

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বিএনপি সরকারের সাংস্কৃতিক অঙ্গনের ব্যর্থতা নিয়ে লেখক ও বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম-এর দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক ও অনলাইন অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ফাহামের সেই পোস্টের কড়া জবাব দিয়ে পাল্টা মতামত প্রকাশ করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক পিনাকী ভট্টাচার্য।

বিতর্কের সূত্রপাত: ফাহাম আব্দুস সালামের পোস্ট

ফাহাম আব্দুস সালাম তাঁর ফেসবুক পোস্টে বিএনপি সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যর্থতার সমালোচনা করে লেখেন, সাংস্কৃতিক পুঁজি বা ‘কালচারাল অ্যাসেট’ তৈরিতে বিএনপি চরমভাবে অযোগ্য এবং তারা কোনো কার্যকর সাংস্কৃতিক লড়াই বা প্রজেক্ট দাঁড় করাতে পারেনি।

পিনাকী ভট্টাচার্যের পাল্টা জবাব ও ‘হুক তত্ত্ব’

ফাহাম আব্দুস সালামকে ‘এম জামাই’ সম্বোধন করে পিনাকী ভট্টাচার্য তাঁর লেখায় বলেন, বিএনপি কেন কালচারাল অ্যাসেট তৈরি করতে পারছে না তা নিয়ে দুঃখ করার আগে জানা দরকার যে বিএনপি কখনোই এই কাজ করেনি—না আগে, না হাসিনা আমলে। তাঁর দাবি, বাংলাদেশে যে কালচারাল অ্যাসেট বা পাল্টা ন্যারেটিভ তৈরি হয়েছে, তা বিএনপির বাইরের শক্তিরাই তৈরি করেছে; এতে বিএনপির বিন্দুমাত্র অবদান নেই। এমনকি হাসিনার শাসনের বিরুদ্ধে বিএনপির নিজস্ব কোনো ন্যারেটিভও ছিল না বলে তিনি মন্তব্য করেন।

‘কালচারাল ওয়ার’ বা সাংস্কৃতিক যুদ্ধের ব্যাখ্যা দিয়ে পিনাকী লেখেন, একটি শাসক বেঁচে থাকে বিভিন্ন ‘হুক’-এ ঝুলে, আর প্রতিটি হুকে সে নিজের বৈধতা ঝুলায়। আওয়ামী লীগের হাতে একাত্তর, অসাম্প্রদায়িকতা, হাজার বছরের বাঙালি, ভাষা আন্দোলন, ত্রিশ লক্ষ এবং বামপন্থীদের পুরো ন্যারেটিভের মতো অনেকগুলো হুক ছিল। পিনাকীর দাবি, সাংস্কৃতিক যুদ্ধের প্রথম ধাপ হলো শত্রুর সেই হুকগুলো একে একে খুলে ফেলা—আর বই লেখার মাধ্যমে (মিছিলে নয়) তিনি ও তাঁরা সেই কাজটিই করেছেন। এ প্রসঙ্গে তিনি নিজের লেখা চারটি বইয়ের উল্লেখ করে জানান, এর একটিতেও বিএনপির কোনো হাত ছিল না এবং বাংলাদেশের অন্যতম শীর্ষ বিক্রিত রাজনৈতিক বই হলো তাঁর লেখা ‘স্বাধীনতা-উত্তর বাংলাদেশ’।

‘জয় বাংলা’ ও ‘রাজাকার’ ন্যারেটিভ ভেঙে দেওয়ার দাবি

পিনাকী ভট্টাচার্য তাঁর বক্তব্যে উল্লেখ করেন, আওয়ামী লীগের হাতে রাষ্ট্রের টাকা, টেলিভিশন, পাঠ্যবই ও জাদুঘর সবই ছিল, তবুও ওপর থেকে চাপানো ন্যারেটিভ মানুষ বুকে ধারণ না করায় তা ভেঙে পড়েছে।

‘জয় বাংলা’: একসময় আওয়ামী লীগের রণধ্বনি ও ক্ষমতার কণ্ঠস্বর ছিল ‘জয় বাংলা’। কিন্তু এর অর্থ উল্টে দিয়ে এখন সেটিকে ধ্বংস, লুট ও ভাঙচুরের প্রতীকে পরিণত করা হয়েছে বলে তিনি দাবি করেন।

‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’: শিক্ষার্থীরা যেদিন এই স্লোগান নিয়ে রাস্তায় নেমে আসে, সেদিনই প্রমাণিত হয় যে বছরের পর বছর মানুষকে চুপ করিয়ে রাখা গালিটি আর অস্ত্র হিসেবে কাজ করছে না। ফলে হাসিনার হাতে আর ধরার মতো কোনো হুক অবশিষ্ট ছিল না—আর এই ন্যারেটিভ ভাঙার পেছনে বিএনপির কোনো ভূমিকা ছিল না বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপি ও ফাহামের প্রতি পিনাকীর সতর্কবার্তা

‘ভাঙতে ভাঙতে সব ভাঙলা, বানাইলা কী?’—এমন প্রশ্নের জবাবে পিনাকী বলেন, নতুন ন্যারেটিভ বানানোর কাজটি সামনের লড়াই এবং তাঁরা সেই প্রস্তুতিই নিচ্ছেন। কালচারাল অ্যাসেট ফান্ড, গান, কবিতা, জাদুঘর বা সিনেমা দিয়ে সাংস্কৃতিক অ্যাসেট তৈরি করা যায়—ফাহামের এমন ভাবনাকে নাকচ করে তিনি বলেন, “আওয়ামী লীগেরও এগুলো সবই ছিল, কিন্তু কাজে আসেনি; কারণ অ্যাসেট পাত্রে থাকে না, ন্যারেটিভে থাকে।”

পিনাকী আরও মন্তব্য করেন, কেউ রাষ্ট্রক্ষমতায় বসে গেলেও ‘কালচারাল ওয়ার’-এর মেশিন তাঁদের (অ্যাক্টিভিস্টদের) হাতেই রয়েছে এবং গত নির্বাচনে সেই মেশিনের জোর দেখানো হয়েছে। সবশেষে ফাহাম ও বিএনপিকে উদ্দেশ্য করে তিনি প্রশ্ন ছুড়ে দেন— “বিএনপির হাতে এমন কোনো হুক আছে কি না, যেটায় বিএনপি নিজের বৈধতা ঝুলিয়ে রেখেছে? আর আমরা একদিন ওইটা খুলতে এলে বিএনপি কী দিয়ে ঠেকাবে?”

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে