১০৫টি উড়োজাহাজ কিনছে সৌদিয়া
ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান সৌদিয়া এয়ারলাইনস ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০৫টি উড়োজাহাজ কিনছে। উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সাথে ১০ বিলিয়ন ডলারের চুক্তি করেছে সৌদিয়া।
দেশটির অ্যাভিয়েশন খাতের ইতিহাসে এটিই সবচেয়ে বড় ক্রয়চুক্তি। প্রতিদ্বন্দ্বী মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংকে টপকে আবারও বাজিমাত করল এয়ারবাস।
সৌদিয়া গ্রুপের মহাব্যবস্থাপক ইব্রাহিম আল–ওমর সোমবার জানান, ২০২৬ সালের শুরুতে প্রথম উড়োজাহাজের চালানটি সরবরাহ করা হবে। সৌদিয়া গ্রুপের অধীনে সৌদিয়া এয়ারলাইনস ও বাজেট এয়ারলাইনস ফ্লাইডিল পরিচালিত হয়।
বর্তমানে সৌদিয়া গ্রুপের অধীনে ৯৩টি এয়ারবাস ও ৫১টি বোয়িং উড়োজাহাজ রয়েছে। নতুন চুক্তির বাইরেও এয়ারবাসের আরও ৩৯টি উড়োজাহাজ সরবরাহের অপেক্ষায় আছে।
সৌদিয়া কর্মকর্তা ইব্রাহিত আল–ওমর জানিয়েছেন, নতুন এই ক্রয়াদেশ সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নে সহায়ক হবে। তিনি বলেন, ‘বাড়তি চাহিদা পূরণে সৌদিয়ার উচ্চাকাঙ্খা রয়েছে। চারটি মহাদেশের ১০০টির বেশি গন্তব্যে আমরা ফ্লাইট ও আসন সংখ্যা বৃদ্ধি করছি। একই সঙ্গে বাজার সম্প্রসারণের পরিকল্পনাও আছে।’ দেশটির জাতীয় পর্যটন কৌশল অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত বছরে ১৫০ মিলিয়ন পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা রয়েছে।
গত জানুয়ারির দুর্ঘটনার পর থেকেই বেশ চাপে রয়েছে এয়ারবাসের প্রধান প্রতিদ্বন্দ্বী বোয়িং। ৭৩৭ ম্যাক্স–৯ মডেলের উড়োজাহাজের ঘটনাটির পর অনেকগুলো তদন্তের মধ্য দিয়ে যাচ্ছে বোয়িং।
২০১৮ ও ২০১৯ সালে ৭৩৭ ম্যাক্স সিরিজের দুটি উড়োজাহাজ প্রাণঘাতী দুর্ঘটনায় পড়ার পর প্রায় ২০ মাস তাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া উড়োজাহাজ সিরিজটি গ্রাউন্ডেড ছিল। করোনা মহামারিও উড়োজাহাজ বিক্রিতে যথেষ্ট প্রভাব ফেলে। এই সময় আকাশপথে যাত্রা মাসের পর মাস প্রায় বন্ধই ছিল। ফলে বোয়িংয়ের উড়োজাহাজ ব্যবহারকারী এয়ারলাইনসগুলোকে বেশ লোকসান গুনতে হয়েছে।
২০১৯ থেকে এই বছরের শুরু পর্যন্ত বোয়িংয়ের মোট লোকসান প্রায় ২১ বিলিয়ন ডলার। এই সময়ে শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ার দর প্রায় ২৮ শতাংশ কমেছে।
বোয়িং-এর ঝুঁলিতে এখনও ৫,৬০০টিরও বেশি উড়োজাহাজের অর্ডার রয়েছে। যার সম্মিলিত মূল্য প্রায় ৫২৯ বিলিয়ন ডলার। উড়োজাহাজের মান নিয়ন্ত্রণ করে রাতারাতি এগুলো তৈরি করে লাভে ফিরতে পারছে না বোয়িং।
শেয়ারনিউজ, ২১ মে ২০২৪
পাঠকের মতামত:
- দাঁড়িয়ে পেশাব করা হারাম, মাকরুহ নাকি জায়েজ; জেনে নিন সঠিক বিধান
- ব্রয়লার মুরগি কেনার সময় ৩ ভুল করবেন না
- ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সাফল্যের’ তালিকা দিলেন হাসনাত
- রাত ৯টার পর দোকান বন্ধ, বিয়েতে শুধু এক পদ— নতুন কড়াকড়ি
- ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, ১০ ফোন চাইলে দিতাম’
- সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হানিফ শোয়েব
- শেয়ারবাজারে প্রতিদিন বিনিয়োগ শিক্ষা, বিএসইসির নতুন উদ্যোগ
- নতুন পে-স্কেলে বেতন পেতে তথ্য জমা দেওয়ার সহজ নিয়ম
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাত ৮টায়, জানবেন যেভাবে
- ডাচ-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ কনক্লেভ, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত
- নতুন পে-স্কেলে শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- ৬ লাখ কোটি ছাড়িয়েছে খেলাপিঋণ, সামনে আরও বড় ঝুঁকির সতর্কতা
- ডিএমপিতে বড় রদবদল, একসঙ্গে বদলি ৪ উচ্চপর্যায়ের কর্মকর্তা
- পুলিশের ভাতায় বড় পরিবর্তন, দেখে নিন বিস্তারিত হিসাব
- প্রথমবারের মতো সব সরকারি কর্মচারী পাবেন যে ভাতা
- ব্যাংকিং খাত এখন ‘প্রিক্যারিয়াস’, খেলাপি ঋণ আরও বাড়তে পারে
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির এজিএম
- আগামী ১০ বছরে যে চাকরিগুলোর চাহিদা বাড়তে পারে
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে নতুন পে-স্কেলে যা আছে
- অবশেষে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- ‘খোকন মামুর এই অবস্থা হতো না’
- জেমিনিকে পরীক্ষা করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনা
- ১০ দিনেও সন্ধান নেই একই পরিবারের দুই গৃহবধূর
- মানুষের চোখ এত নিখুঁত, কোরআনের মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- সরকারি চাকরিজীবীদের সুখবর, আজই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- লংমার্চে নাহিদের কড়া বক্তব্য, টার্গেট তারেক রহমান
- গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন শর্ত ট্রাম্প প্রশাসনের
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
- মাহবুবার হলফনামায় ব্যারিস্টার লেখা নিয়ে নতুন ব্যাখ্যা
- আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নতুন সমীকরণ
- ব্যাংক-বীমা-সিমেন্টের শেয়ারে সুখবর, সপ্তাহজুড়ে শেয়ারবাজারের চিত্র
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- কিম জং উনের বিলাসী জীবনের অজানা তথ্য
- বাংলাদেশও পেতে পারে ১২৩ কোটি টাকা, ফিফাকে চিঠি
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে কারণে বাড়ে বাংলাদেশের বাজারের খরচ
- দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম পাবেন যেসব খাবারে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের সর্বশেষ দর
- বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ
- হাসিনা আমলের চুক্তি নিয়ে ঢাকাকে দিল্লির হুমকি
- ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার নতুন খবর
- আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ
- নিজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ হালিম মিয়ার
- বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
- আজ শনিবার, দেখে নিন নামাজের সময়সূচি
- আজকের টাকার রেট: বড় লাফে বাড়ল ব্রিটিশ পাউন্ড
- ঝাড়ু মিছিল ও অবাঞ্ছিত ঘোষণার বিরুদ্ধে নতুন জবাব রুমিন ফারহানার
- চার কোম্পানির বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত













