ইসরায়েলের নেতারা রাইসিকে কেন ভয় পেতেন
আন্তর্জাতিক ডেস্ক : ইরানে হেলিকপ্টার বিধ্বস্তে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছে। এমন সংবাদের পর ইসরায়েল কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতেই পারে। মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে ‘বড় শত্রু’ দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
যদিও কঠোর অনুশাসন মেনে চলা দেশ ইরানের ক্ষেত্রে ইসরায়েলের এই স্বস্তি কতদিন স্থায়ী হয়, সেটা সময়ই বলে দেবে। খামেনির পর ইব্রাহিম রাইসিকে পরবর্তী ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মনে করা হচ্ছিল। নির্বাচনে রাইসির প্রতি আয়াতুল্লাহ আলি খামেনির সদয় দৃষ্টি সেই জল্পনা আরও উসকে দিয়েছিল।
২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইরানের নীতি আইন আরও কঠোর করেন রাইসি। এর ফলে দেশটিতে সরকারবিরোধী অভিযানে খড়গহস্ত হয় আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়া বিশ্ব নেতাদের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি জোরালো আলোচনা চালিয়েছেন রাইসি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির তত্ত্বাবধানে দীর্ঘ দিন ধরে বিচার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।
এছাড়াও সরকারি কৌঁসুলি হিসেবে ১৯৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধ শেষে বহু রাজনৈতিক বন্দির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন রাইসি।
রাইসি শত শত রাজনৈতিক কারাবন্দিকে মৃত্যুদণ্ড দেওয়ায় ‘বুচার অব তেহরান’ হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। এরপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি। জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনাও কুড়িয়েছিলেন রাইসি।
তিনি ২০০৬ সাল থেকে অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এই অ্যাসেম্বলি অব এক্সপার্ট সর্বোচ্চ নেতা নিয়োগ এবং পরামর্শ দেওয়া কাজ করে থাকে।
দীর্ঘদিনের বোঝাপড়ার কারণে রাইসিকে খামেনির উত্তরসূরি মনে করা হতো। আর এটাই ইসরায়েলের নেতাদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
৮৫ বছর বয়সী খামেনি প্রায় অসুস্থ থাকছেন, তাই রাইসির মতো একজন কট্টর নেতা ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলে, ইসরায়েলকে এক দণ্ডও শান্তিতে থাকতে দিতেন না। এর নমুনাও কয়েক সপ্তাহ আগে দেখেছে ইসরায়েল। তাই ইসরায়েলের নেতারা খামেনির চেয়ে রাইসিকে বেশি ভয় পেতেন।
ইসরায়েলি রাজনীতিক থেকে ধরে সামরিক কর্মকর্তারা যে রাইসিকে ভয় পেতেন, তা দেশটির সাবেক একজন সেনা কর্মকর্তার কথাও উঠে এসেছে।
ইসরায়েল ডিফেন্স ফোর্সের গোয়েন্দা অধিদপ্তরের সাবেক প্রধান মেজর জেনারেল তামির হাইমান বলেছেন, রাইসির চেয়েও ভয়ংকর কাউকে খুঁজে পাওয়া কঠিন হবে। যদিও রাইসির অবর্তমানে ইরানের পররাষ্ট্রনীতি ও পরমাণু কর্মসূচিতে কোনো পরিবর্তন আসবে না বলেও মন্তব্য করেন হাইমান।
রাইসির মৃত্যু ইরান তথা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক রাজনীতির ধারা বদলে দিতে পারে। কট্টর ও অনমনীয় হিসেবে শত্রুদের মনে যে ভয় রাইসি তৈরি করেছেন, তা অন্য কোনো নেতা সহসা করতে পারবেন কিনা, সেটা সন্দেহাতীত নয়।
অন্যদিকে খামেনির জন্যও এটা বড় ধাক্কা, কারণ রাইসি তার নীতির কঠোর বাস্তবায়ন করেছেন। রাইসির মৃত্যু সৌদি আরবকে ইসরায়েলের আরও কাছে নেওয়ার পথও খুলে দিতে পারে।
শেয়ারনিউজ, ২০ মে ২০২৪
পাঠকের মতামত:
- সিঙ্গার বিডির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ইবনে সিনার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এশিয়া ইন্সুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- রিং সাইন টেক্সটাইল কাণ্ডে ৩ নামী অডিট ফার্ম শেয়ারবাজারে নিষিদ্ধ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫৪ কোম্পানি
- মতিঝিলে পোস্টার ঘিরে বিতর্ক, ব্যাংক খাত নিয়ে নতুন প্রশ্ন
- পুলিশের একাধিক ঊর্ধ্বতন পদে বড় রদবদল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ
- বিয়ের প্রলোভনে সম্পর্ক, ভিডিও ধারণ করে স্বামীর কাছে....
- ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
- ৪৫ লাখ শেয়ার উপহার হিসেবে হস্তান্তর
- সূচক উত্থানের নেতৃত্বে ৮ কোম্পানি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৭ কোম্পানি
- উত্থানের ধারায় শেয়ারবাজার, দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
- সঞ্চয় হারিয়ে পথে বসেছে ৭ হাজার বিনিয়োগকারী
- ২২ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- আইসিবি ইসলামিক ব্যাংকে ফের প্রশাসক নিয়োগ
- ২২ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রধানমন্ত্রীর অফিসে খাবারের খরচ কত, জানালেন উপদেষ্টা জাহেদ
- কোচিং-নোট গাইড বন্ধের ঘোষণা—প্রাথমিক শিক্ষায় আসছে বড় পরিবর্তন!
- বিশ্বনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অ্যামনেস্টির
- যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা তেহরানের
- সংরক্ষিত আসনে বিপাকে মনিরা শারমিন!
- ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর
- শিক্ষিকা খুন, হাতে পাওয়া চুল ঘিরে রহস্য
- শুধু লাইফস্টাইল নয়, রক্তের গ্রুপও হতে পারে ঝুঁকির কারণ
- সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরালেন তাসনিম জারা
- সংরক্ষিত আসনে নারী এমপিদের বেতন-ভাতা নিয়ে যা জানা জরুরি
- বিশ্ববাজারে নতুন মোড়: তেল নামল, সোনা উঠল
- দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- ধূমপান বন্ধে ঐতিহাসিক আইন
- আ.লীগের যুগ্ম সম্পাদককে গুলি করে হত্যা
- বাসভাড়া ইস্যুতে নতুন নির্দেশ
- অনিয়মের দায়ে ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি অপসারণ
- ইরান যুদ্ধের ধাক্কা এবার শোবার ঘরে!
- নামাজে মনোযোগ বাড়াবে কোরআনের ১০ আয়াত
- দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংসদে
- গাড়ি চাইলেন হাসনাত আবদুল্লাহ
- ট্রাম্পকে সরাসরি সতর্ক করল পাকিস্তান!
- ঘোষণা ছাড়াই বাড়ল বাস-ট্রাক ভাড়া!
- চিফ হুইপকে নিয়ে পোস্ট, অবশেষে জামিন পেলেন কন্টেন্ট ক্রিয়েটর
- জামিন নামঞ্জুর—শিশুকে নিয়েই জেলে মা
- স্ত্রীর এমপি হওয়া নিয়ে যা বললেন জিল্লুর রহমান!
- আমানত সুরক্ষায় শেয়ারবাজার স্ট্যাবিলাইজেশন ফান্ড সংস্কারের উদ্যোগ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ২৭ কোম্পানি
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- হেভিওয়েটদের বাদ দিয়ে চমক দিলো ১১ দলীয় জোট
- যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ২৭ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫৪ কোম্পানি
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- পদোন্নতির পর ওএসডি হলেন দুই বিভাগীয় কমিশনার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- নাভানা ফার্মায় দখল যুদ্ধ, ফাঁদে পড়ে বরখাস্ত বিএসইসি কর্মকর্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা











.jpg&w=50&h=35)

