দেশের বাইরে সবচেয়ে বড় বৈশাখী মেলা সিডনিতে
প্রবাস ডেস্ক : বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে। গত রোববার (১২ মে) সিডনির ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে দুপুর থেকে রাত পর্যন্ত চলে এ মেলা।
বৃষ্টি ও ঠাণ্ডা আবহাওয়া থাকা সত্ত্বেও শত শত প্রবাসী বাংলাদেশি মেলা ময়দানে আসেন। মেলার মাঠের অনেক আগে থেকেই উৎসবের জন্য রাস্তায় আলোকসজ্জা করা হয়। মেলায় অনেক খাবার ও পণ্যের স্টল ছিল। তবে মেলার মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক মঞ্চ।
এর আগে দীর্ঘ ১৫ বছর এ মেলার আয়োজন হয়েছে দেশটির বিখ্যাত অলিম্পিক পার্কের এএনজেড স্টেডিয়ামে। প্রতিবছরই মেলায় মূলধারার বিভিন্ন জনপ্রতিনিধির আগমন ঘটে। মেলায় প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য দেশের মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।
মেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী, সংসদ সদস্যের নিয়মিত অংশগ্রহণ রয়েছে। এর ফলে এই বৈশাখী মেলা ও সিডনিতে বাংলা নববর্ষ উদ্যাপন শুধু কমিউনিটিভিত্তিক কোনো অনুষ্ঠান নেই এখন। এই বৈশাখী মেলা দেশটির বহুসাংস্কৃতিক অন্যতম উৎসবগুলোর একটিতে পরিণত হয়েছে।
বৈশাখী মেলা উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ক্রিস মিনস বাংলাদেশিদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন, যা মেলায় পড়ে শোনানো হয়।
তবে আয়োজনে কমতি ছিল না ফেয়ারফিল্ডের বৈশাখী মেলায়ও। প্রবাসে ব্যস্ত সময়ের ফাঁকে বাঙালিয়ানায় মেতে উঠতে ভিড় জমান সিডনিপ্রবাসী বাংলাদেশিরা। মেলায় আগত ব্যক্তিদের প্রায় সবাই এসেছিলেন পরিবার ও বন্ধুদের নিয়ে। তাই মেলা উপভোগের একটা বড় সময়জুড়ে ছিল নিজেদের মধ্যে আড্ডা ও খোশগল্প। পাশাপাশি চটপটি-ফুচকা, ঝালমুড়ি ও অন্যান্য দেশি খাবারের সঙ্গে সবাই উপভোগ করেছেন দেশীয় সাংস্কৃতিক পরিবেশনা।
এছাড়া বিভিন্ন সামগ্রী নিয়ে বসা বৈশাখী মেলার বিভিন্ন স্টলেও ভিড় ছিল আগত দর্শকের। শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক রাইডেরও ব্যবস্থা ছিল মেলায়। মেলা প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে জমকালো ব্যতিক্রমী ফ্যাশন, ড্রাগন নৃত্য, ভারতীয় নৃত্যসহ নাচে-গানে হাজারো দর্শক সরব হয়ে ওঠেন।
তবে এবারও অন্যান্যবারের মতো বাড়তি আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আসা গানের দল। এবার আমন্ত্রিত হয়ে এসেছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও ব্যান্ড দলছুট। তাঁর জনপ্রিয় গান উপভোগ করেন উপস্থিত দর্শকেরা।
এর আগে প্রতিবারের মতো এবারেও চোখধাঁধানো আতশবাজির আয়োজন নজর কাড়ে সবার। প্রায় তিন দশক ধরে সুবিশাল এই মেলার আয়োজন করে আসছে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া।
মেলা উপভোগ করতে ফ্রান্স থেকে সিডনিতে এসেছেন প্রবাসী বাংলাদেশি ইমরানুল। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই শুনে আসছিলাম, বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় বৈশাখী মেলার আয়োজন হয় অস্ট্রেলিয়াতে। এবার একটা ছুটিতে এসে পেয়ে গেলাম। আসলেই বিশাল আয়োজন।
তিনি যোগ করেন, আমার দেখা শুধু বৈশাখী মেলা নয়, যেকোনো বাংলাদেশি অনুষ্ঠানের মধ্যে দেশের বাইরে আয়োজিত এটিই সবচেয়ে বড় বাঙালি আয়োজন।’
প্রতিবছর মেলায় সপরিবার অংশগ্রহণ করলেও এবার বিশেষভাবে বাপ্পা মজুমদারের গান শুনতে এসেছেন বলে জানান প্রবাসী বাংলাদেশি ফেরদৌসী সুলতানা। তিনি বলেন, ‘গত বছর ব্যান্ড দল মাইলস এসেছিল, আমার স্বামী তাঁর ভক্ত। গতবার এসেছিলাম তাঁর জন্য। এবার আমার স্বামী এসেছে আমার জন্য, কারণ আমি বাপ্পা মজুমদারের খুব ভক্ত। আমি তাঁর গান শুনতে এসেছি। আর পাশাপাশি এই মেলা উপভোগ করছি। আয়োজকেরা প্রতিবছরই আমাদের সবার জন্য নতুন চমক নিয়ে সুন্দর আয়োজন করে আসছেন।’
তবে সিডনির বৈরী আবহাওয়ার মধ্যেও মেলায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান মেলার আয়োজক সংগঠন বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীমুল হক।
তিনি বলেন, ‘এবার দর্শক কিছুটা কম হয়েছে, তবু মেলা প্রাঙ্গণ মানুষে ভরপুর ছিল। আগামী দিনে আরও বড় চমক থাকবে এবং সবার সহযোগিতায় আমাদের মেলা আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছি।’
শেয়ারনিউজ, ১৮ মে ২০২৪
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা












