ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬

১৮ আগস্ট ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন

২০২৫ আগস্ট ১৮ ১৫:০৮:৪৪
১৮ আগস্ট ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পূবালী ব্যাংক পিএলসি-র শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পূবালী ব্যাংক পিএলসি-র। এদিন কোম্পানিটির ২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডস লিমিটেডের ১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৮৪ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬৯ লাখ ২৯ হাজার এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৬৯ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে