যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া হামাস-ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে ইতিবাচক সাড়া দিয়েছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদস শনিবার জানিয়েছে, হামাস নেতারা ইসরায়েলের সাথে জিম্মি ও যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হয়েছে।
সৌদি আরবের সংবাদমাধ্যম আশফাকও জানিয়েছে, দুই পক্ষ হামাস ও ইসরায়েল জিম্মি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা দেবে হামাস।
যুদ্ধবিরতি আলোচনার ঘনিষ্ঠ একটি সূত্র আল-কুদসকে জানিয়েছে যে জোট, যার মধ্যে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী অন্তর্ভুক্ত রয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে গাজায় একটি যুদ্ধবিরতির লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
বিগত কয়েক ঘণ্টায় মিসর, কাতার, ফিলিস্তিন ও ইসরাইলি আলোচকরা ঘন ঘন বৈঠক করেছেন এবং ইসরাইলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি বিনিময়ের অনুপাত কেমন হবে সেই বিষয়ে আলোচনা করেছেন।
এই বিষয়ে মিসরীয় টিভি চ্যানেল কানাতুস শারক্বি এক প্রতিবেদনে বলেছে, হামাস স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আশ্বাস পেয়েছে। মার্কিন আশ্বাস এবং প্রস্তাবিত চুক্তির খসড়া অনুসারে চুক্তির তৃতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে এবং এর অর্থ ইসরাইলি সেনাবাহিনী আর গাজায় ফিরে আসবে না।
এদিকে কাতারি সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় চুক্তির বিষয়ে আলোচনায় অংশ নিতে শনিবার কাতারের প্রতিনিধি দল কায়রোর উদ্দেশে রওনা হয়েছে।
হামাসের একটি প্রতিনিধি দলও একই দিনে কায়রো পৌঁছেছে। তবে তারা আলাদা না যৌথভাবে দেখা করবেন তা স্পষ্ট নয়। মার্কিন ও মিশরীয় কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, বর্তমানে যে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে তা হামাসের পক্ষে মেনে নেওয়া খুবই সহজ এবং হামাসের উচিত এই প্রস্তাব মেনে নেওয়া। এরই মধ্যে হামাসের পক্ষ থেকে এমন ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
আল-কুদসকে হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, গাজা থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহার করা ছাড়াই যুদ্ধবিরতির প্রথম ধাপে রাজি হয়েছেন তারা।
এই কর্মকর্তা আরও জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রথম ধাপে শুধু নারী, বৃদ্ধ, শিশু ও অসুস্থদের ছাড়া হবে। তাদের ছাড়ার পরও বেশ কয়েকজন ইসরাইলি সেনা তাদের কাছে থেকে যাবে। এ বিষয়টি কাজে লাগিয়ে যুদ্ধবিরতির পরবর্তী ধাপে অগ্রসর হবেন তারা।
এছাড়াও ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামাসকে নিশ্চয়তা দিয়েছে জিম্মি ও যুদ্ধবিরতির তৃতীয় ধাপ শেষে গাজা থেকে সব ইসরাইলি সেনা প্রত্যাহার করে নিয়ে যাওয়া হবে।
তবে অন্য আরেকটি ইসরাইলি সংবাদমাধ্যম কান নিউজ জানিয়েছে, আরব সংবাদমাধ্যমগুলোতে যুদ্ধবিরতি এবং সেনা প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সে ব্যাপারে কোনো কিছু জানেন না বলে জানিয়েছেন ইসরাইলি কর্মকর্তারা।বর্তমানে হামাস ও ইসরায়েলের মধ্যে যে জিম্মি ও যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে তাকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রথম ধাপের যুদ্ধবিরতি হবে ৪০ দিনের জন্য।
এই সময়ের মধ্যে হামাস ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েল কয়েক হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। দ্বিতীয় পর্বের মেয়াদ হবে ৪২ দিন।
এই পদক্ষেপে, হামাস অবশিষ্ট জীবিত জিম্মিদের মুক্তি দেবে। একই সময়ে, দ্বিতীয় ধাপ গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। তৃতীয় পর্বের মেয়াদও হবে ৪২ দিন।
এই সময় নিহত জিম্মিদের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস। আল-কুদস মিডিয়া জানিয়েছে যে হামাস কর্মকর্তারা আশা করছেন যে দুই পক্ষ এই সপ্তাহের মধ্যে চুক্তি স্বাক্ষর করবে।
শেয়ারনিউজ, ০৪ মে ২০২৪
পাঠকের মতামত:
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন













