পিনাকির গোপন যাত্রা অবশেষে প্রকাশ্যে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আলোচিত ব্লগার ও লেখক পিনাকি ভট্টাচার্যের দেশত্যাগ এবং ফ্রান্সে পৌঁছানোর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক নিপীড়ন, নিরাপত্তা সংকট এবং একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহায়তায় কীভাবে তিনি দেশ ছাড়েন—সে প্রসঙ্গে মুখ খুলেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক টেলিভিশন সাংবাদিক মুজিবুর রহমান মঞ্জু।
একটি গণমাধ্যমিক আয়োজনে মঞ্জু বলেন, পিনাকির সঙ্গে তার বন্ধুত্বের শুরু শাহবাগ আন্দোলনের সময় থেকে। তবে পরবর্তীতে পিনাকি সেই আন্দোলনের নানা অসঙ্গতি দেখে নিজেকে গুটিয়ে নেন। এরপর থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে, বিশেষত তখন, যখন পিনাকির লেখালেখির কারণে একটি গোয়েন্দা সংস্থার নজরে পড়ে যান এবং মঞ্জুর নিজ কর্মস্থল একটি টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়।
মঞ্জু বলেন, “এক সময় ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংস্থা FIDH বাংলাদেশে আসে। তাদের স্থানীয় সহযোগীরা আমাদের জানান তারা ভিকটিমদের ইন্টারভিউ নিতে চায়। পিনাকি তখন আন্ডারগ্রাউন্ডে ছিলেন, বাইরে চলাফেরা করতে পারতেন না। ডিজিএফআইসহ বিভিন্ন সংস্থা তাকে খুঁজছিল।”
FIDH-এর ইন্টারভিউতেই পিনাকি তার পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, তার ব্যবসা বন্ধ হয়ে গেছে, জীবিকা সংকটে আছেন, নিরাপত্তাহীনতা চরম পর্যায়ে। তখন সংস্থাটি তাকে জিজ্ঞেস করে তারা কীভাবে তাকে সহায়তা করতে পারে। পিনাকি তাদের বলেন, “আপনারা যদি আমাকে কোনো স্কলারশিপ দেন অথবা এসাইলাম দেন, তাহলে উপকার হয়।” তারা জানতে চায়, তার ফ্রান্সের ভিসা আছে কি না। তিনি জানান, নেই, তবে থাইল্যান্ডের ভিসা আছে।
সেই পরামর্শেই শুরু হয় তার থাইল্যান্ড গমনের পরিকল্পনা। তবে সরাসরি ফ্লাইটে যাত্রা সম্ভব ছিল না। তার নাম ইমিগ্রেশন সার্ভারে ব্লক ছিল। মঞ্জু জানান, “আমরা চেষ্টা করি সার্ভার বন্ধ থাকা অবস্থায় ম্যানুয়ালি তাকে সীমান্ত পার করাতে। এক বন্ধু, যিনি সীমান্তে চাকরি করতেন, আমাদের সহায়তা করেন। অবশেষে পিনাকি সীমান্ত পার হন।”
এই যাত্রার সময় পিনাকির স্ত্রী, যিনি একজন মুসলিম ও পেশায় চিকিৎসক, রোজা রেখেছিলেন এবং উৎকণ্ঠায় ছিলেন। তার মানসিক সান্তনার জন্য মঞ্জু সীমান্ত পার হওয়ার একটি সংক্ষিপ্ত ভিডিও করেন এবং তাকে পাঠান। ভিডিওতে পিনাকিকে নিরাপদে দেখতে পেয়ে স্ত্রী কিছুটা আশ্বস্ত হন।
পিনাকিকে সীমান্ত পার করানো হয়েছিল কুমিল্লা জেলার একটি দুর্গম সীমান্ত দিয়ে। মঞ্জুর ভাষ্যে, “সেই পথ ছিল কাঁচা রাস্তা, ইট-বিছানো এবং অনেকটা গোপনীয়। ওপারে একটি কমার্শিয়াল টিম তাকে গ্রহণ করে বিমানবন্দরে নিয়ে যায়। সেখান থেকে তিনি ব্যাংকক যান এবং পরে ফ্রান্সে পাড়ি জমান।”
মঞ্জু আরও বলেন, “আমরা বন্ধুরা শুধু একজন বিপন্ন মানুষকে সহায়তা করেছি। আমাদের বন্ধুত্ব গড়ে উঠেছে নিপীড়নের অভিজ্ঞতা থেকে। পিনাকি শুধু একজন লেখক নন, তার পরিবার ছিল সম্মানিত। তার বাবা একজন নামকরা লেখক এবং তাদের পরিবার বগুড়ার জমিদার শ্রেণির। তিনি নিজেও ফার্মাসিউটিক্যাল ব্যবসায় যুক্ত ছিলেন।”
এই অভিজ্ঞতার পেছনে রয়েছে রাজনৈতিক চাপ, রাষ্ট্রের নজরদারি, এবং একটি বন্ধ দরজার পেছনের বহু গল্প, যা কখনো প্রকাশ পায় না। সীমান্ত পেরোনোর মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও যেন আজ এক বিরল দলিল হয়ে দাঁড়িয়েছে—একজন লেখকের লড়াই, সাহস এবং দেশত্যাগের জটিল বাস্তবতা তুলে ধরতে।
মুসআব/
পাঠকের মতামত:
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন













