‘রাতের আঁধারে ৬৫ চিকিৎসকের নিয়োগ, যা হাসিনার আমলেও হয়নি’
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিশু হাসপাতালে কোনো সার্কুলার বা পরীক্ষা ছাড়াই ৬৫ জন চিকিৎসককে 'রাতের আঁধারে' নিয়োগ দেওয়া হয়েছে। যা ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলেও হয়নি। এমন অভিযোগ করেছেন চিকিৎসক ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এস এম খালিদুজ্জামান।
আজ বৃহস্পতিবার (০৩ জুলাই) রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতালের সামনে সাধারণ চিকিৎসকদের ব্যানারে এক সংবাদ সম্মেলনে ডা. এস এম খালিদুজ্জামান এই নিয়োগকে 'অবৈধ' আখ্যা দেন।
ডা. খালিদুজ্জামান বলেন, "লোকচক্ষুর আড়ালে এই নিয়োগ হয়েছে। কোনো সার্কুলার বা নিয়োগ পরীক্ষার তোয়াক্কা করা হয়নি। এখানে যতজন আবেদন করেছে, ততজনকেই নিয়োগ দেওয়া হয়েছে। সেটাও হয়েছে অন্ধকারে।"
তিনি আরও বলেন, বেসরকারি হাসপাতালে বিশেষ পরিস্থিতিতে সরাসরি নিয়োগ হতে পারে, কিন্তু "সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এমন নিয়োগ আইনসম্মত নয়। এটি পুরোপুরি অনিয়ম।"
নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের কিছু বক্তব্য নিয়েও তিনি মন্তব্য করেন। তারা দাবি করছেন যে এই নিয়োগ বৈধ, কারণ তাদের মতে, আওয়ামী লীগ সরকার যেহেতু তাদের নিয়োগকে বৈধ বলেছে, তারাও সেটিকে বৈধ মনে করছে।
তবে ডা. খালিদুজ্জামান বলেন, "আমাদের দায়িত্ব হলো জনগণের সামনে বাস্তবতা তুলে ধরা। এমন নিয়োগ ফ্যাসিস্ট সরকারও দেয়নি। এখানে মেধা অনুযায়ী, প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগ হওয়া উচিত ছিল।"
নিয়োগপ্রাপ্তদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হলে ডা. খালিদুজ্জামান অভিযোগ করে বলেন, "যদি পেছনের টেবিলে লেনদেনের মাধ্যমে নিয়োগ হয়, তাহলে সেখানে অবশ্যই যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকবে। যারা যোগ্য, তারা পরীক্ষার মাধ্যমে এই পদে আসবে।"
কারা এই অনিয়মের জন্য দায়ী—এমন প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক প্রশাসনকে দায়ী করেন। তিনি বলেন, "নিয়োগপত্রে যারা সাইন করেছেন, তারা দায় এড়াতে পারেন না। আমরা বলবো, আপনারা যেন অসম্মানের অংশীদার না হন।"
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য চিকিৎসকরাও এই অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, এই ৬৫ জনকে কোনো পরীক্ষা বা যাচাই-বাছাই ছাড়া নিয়োগ দেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আরও উল্লেখ করেন, "বাংলাদেশ শিশু হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে স্বচ্ছতা ছাড়া এভাবে নিয়োগ হওয়া খুবই হতাশাজনক। এটি অনেকটা কোটাভিত্তিক নিয়োগের মতো।"
সংবাদ সম্মেলনে সমবেত চিকিৎসকরা দাবি করেন, শিশু হাসপাতালের মতো একটি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, মেধা ও প্রতিযোগিতার ভিত্তিতে স্বচ্ছভাবে চিকিৎসক নিয়োগ হওয়া উচিত। তারা এই নিয়োগ বাতিল করে পুনরায় যথাযথ প্রক্রিয়ায় নতুন নিয়োগের দাবি জানান।
মারুফ/
পাঠকের মতামত:
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
জাতীয় এর সর্বশেষ খবর
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন













