আকর্ষণ হারাচ্ছে সঞ্চয়পত্র: বিপাকে সাধারণ মানুষ
নিজস্ব প্রতিবেদক: সরকার সঞ্চয়পত্র বিক্রির লাগাম টেনে ধরেছে এবং এর সুদহার কমিয়ে দিয়েছে। আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত বাস্তবায়ন করতে গিয়ে সরকার এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছে।
সরকারেরর এমন উদ্যোগের ফলে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়পত্র ভাঙানোর প্রবণতা বাড়ছে এবং নিম্ন-মধ্যবিত্ত, মধ্যবিত্ত, পেনশনার ও ঝুঁকিপূর্ণ বয়স্ক নাগরিকদের কাছে সঞ্চয়পত্রের আকর্ষণ কমছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের অন্যতম শর্ত হলো সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ কমিয়ে আনা এবং সুদহার বাজারভিত্তিক করা। অর্থাৎ সঞ্চয়পত্রের সুদহার সরকারি ট্রেজারি বিলের ছয় মাসের গড় সুদহারের সঙ্গে যুক্ত হবে। গত ছয় মাসে ট্রেজারি বিলের সুদহার কমে যাওয়ায় সঞ্চয়পত্রের সুদহারও কমানো হয়েছে। বর্তমানে সাড়ে ৭ লাখ টাকার নিচের সঞ্চয়পত্রের সুদহার ১২.৫৫% থেকে কমে ১১.৮২% এবং এর উপরের সুদহার ১২.৩৭% থেকে কমে ১১.৭৭% এ দাঁড়িয়েছে। মধ্য মেয়াদে এই সুদহার ৬% এর নিচে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা মনে করছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার যখন সংকোচনমূলক বাজেট ও মুদ্রানীতি বাস্তবায়ন করছে, তখন সঞ্চয়পত্রের সুদহার কমানো পরস্পরবিরোধী। সাবেক সিনিয়র অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চালানো মধ্যবিত্তরা এতে সমস্যায় পড়বে। তিনি মনে করেন, সুস্থ বিনিয়োগের জন্য ব্যাংক থেকে ঋণ না নিয়ে সরকারের সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়া উচিত। আরেক অর্থনীতিবিদ এম কে মুজেরীর মতে, আইএমএফের শর্ত মানতে গিয়ে সরকার সঞ্চয়পত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যা বয়স্ক, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের বঞ্চিত করছে। তিনি আরও উল্লেখ করেন, মূল্যস্ফীতির কারণে মানুষ সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছে এবং ব্যাংকে উচ্চ সুদ থাকায় সঞ্চয়পত্রে বিনিয়োগ কমবে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা মনে করেন, সঞ্চয়পত্রে বেশি সুদ দিলে আর্থিক সিস্টেম, বিশেষ করে বন্ড মার্কেট ক্ষতিগ্রস্ত হয়। কারণ উচ্চ সুদের কারণে বেসরকারি কোম্পানিগুলো বন্ড ছাড়তে আগ্রহী হয় না, যা আর্থিক খাতের উন্নয়নে বাধা। তারা প্রস্তাব করেন, নিম্ন ও মধ্যবিত্তদের সরকার ভিন্ন সামাজিক নিরাপত্তা সুবিধার মাধ্যমে সহায়তা করতে পারে, যেমন পেনশনারদের পেনশনের অঙ্ক বাড়িয়ে।
অর্থ বিভাগ সূত্রে জানা যায়, আইএমএফের প্রথম কিস্তি দেওয়ার পর থেকেই সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। ২০২৩ সালের ৩৫ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা কমিয়ে চলতি অর্থবছরে ১২ হাজার ৫০০ কোটি টাকায় আনা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইএমএফ সঞ্চয়পত্রকে সরকারের দীর্ঘমেয়াদি দায় হিসেবে দেখছে, যদিও সরকার এটিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি মনে করে। এই পদক্ষেপের ফলে একটি বড় শ্রেণি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মিজান/
পাঠকের মতামত:
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়













