বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় পণ্য নিষেধাজ্ঞার মুখে
আন্তর্জাতিক ডেস্ক : এক বছর আগে, একটি ভারতীয় ওষুধ কোম্পানির জ্বরের সিরাপ পান করে আফ্রিকায় ১৪০ শিশু মারা গিয়েছিল। এটি বিশ্বজুড়ে ভারতীয় সংস্থাগুলির পণ্যের মান নিয়ে প্রশ্ন তোলে। সেই ঘটনার পর, গত এপ্রিলে হংকংয়ে রিপোর্ট করা হয়েছিল যে দুটি ভারতীয় কোম্পানি তাদের গুঁড়ো মশলায় কার্সিনোজেনিক উপাদান খুঁজে পেয়েছে।
পরে মাছ রান্নায় ব্যবহৃত ভারতীয় কোম্পানি এমডিএইচের তিন ধরনের গুঁড়া মশলা ও এভারেস্টের একটি গুঁড়া মশলার বিক্রি স্থগিত করে হংকং।
দেশটির বিখ্যাত গুঁড়া মশলার প্রস্তুতকারক দুই প্রতিষ্ঠান এমডিএইচ ও এভারেস্ট স্পাইসেসের মশলায় ক্যান্সার-সৃষ্টিকারী উপাদান ইথিলিন অক্সাইড পাওয়ার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশে তদন্ত শুরু হয়।
এরইমধ্যে এশিয়ায় সিঙ্গাপুর এবং হংকংয়ের বাজার থেকে এই দুই ভারতীয় কোম্পানির মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
হংকংয়ের কর্তৃপক্ষ এমডিএইচ ও এভারেস্টের মশলার মান নিয়ে সতর্ক সংকেত জারি করায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতেও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এরইমধ্যে এসব দেশে ওই দুই কোম্পানির পণ্যসামগ্রীতে রাসায়নিকের উপস্থিতি আছে কি না তা জানতে তদন্ত শুরু হয়েছে।
ভারতের বৃহত্তম দুই মশলা কোম্পানির বিরুদ্ধে অতীতেও একই ধরনের অভিযোগ উঠেছিল। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা এমডিএইচের কিছু পণ্যে ক্ষতিকর ব্যাক্টেরিয়া পাওয়া যায়। পরে দেশটির বাজার থেকে সেসব পণ্য প্রত্যাহার করে নেয় এমডিএইচ।
আর ২০২৩ সালে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এভারেস্টের গুঁড়া মশলায় ব্যাক্টেরিয়া পায়। ওই সময়ও যুক্তরাষ্ট্রের বাজার থেকে এভারেস্টের গুঁড়া মশলা প্রত্যাহারের নির্দেশ দেয় এফডিএ।
গত ৫ এপ্রিল হংকংয়ের সেন্টার ফর ফুড সেফটি (সিএফএস) এক বিবৃতিতে জানায়, এমডিএইচের তিনটি ও এভারেস্টের একটি গুঁড়া মশলায় উচ্চ-মাত্রার ইথিলিন অক্সাইড রয়েছে। যা মানুষের খাওয়ার জন্য অনুপযোগী।
বিবৃতিতে আরো জানায়, দীর্ঘসময় ধরে ইথিলিন অক্সাইডের ব্যবহারে ক্যান্সারে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। পরে এই দুই কোম্পানির মশলা হংকংয়ের বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয় সিএফএস।
হংকংয়ের এই সিদ্ধান্তের পর সিঙ্গাপুরও তাদের বাজার থেকে এভারেস্টের গুঁড়া মশলা প্রত্যাহার করার নির্দেশ দেয়। একই সঙ্গে রান্নার কাজে এসব মশলা ব্যবহার না করার পরামর্শ দেয় দেশটির বাজার নিয়ন্ত্রক সংস্থা সিঙ্গাপুর ফুড অ্যাজেন্সি (এসএফএ)।
সংস্থাটি বলেছে, সংশ্লিষ্ট পণ্যগুলো সিঙ্গাপুরেও আমদানি করা হয়েছিল। এসএফএ আমদানিকারক সব প্রতিষ্ঠানকে এমডিএইচ ও এভারেস্টের পণ্য প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে।
ভারতের মশলা রপ্তানি দেখভালের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়া স্পাইস বোর্ড বলেছে, দেশভেদে মশলা পণ্যে ইথিলিন অক্সাইড ব্যবহারের মাত্রা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যুক্তরাজ্য ও নরওয়ের মতো দেশে প্রতি কেজিতে ০.০২ মিলিগ্রাম এবং কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি কেজিতে ০৭ মিলিগ্রাম পর্যন্ত ইথিলিন অক্সাইডের উপস্থিতির সীমা বেঁধে দেওয়া আছে।
ভারতে কৃষি চাষাবাদে কীটনাশকের ব্যাপক ব্যবহার রয়েছে। আর এসব কীটনাশকের উপস্থিতি প্রায়ই খাদ্য পণ্য পাওয়া যায়।
ভারত সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে ২০১৯ সালের মার্চ থেকে ২০২৩ সালে শেষ হওয়া অর্থবছরে রাসায়নিক কীটনাশক ব্যবহার করা চাষাবাদকৃত এলাকার পরিমাণ ৩৩.০৪ শতাংশ বেড়ে ১ লাখ ৮ হাজার ২১৬ হেক্টরে পৌঁছেছে। যা ২০২৩ সালের কীটনাশক ব্যবহার করে চাষাবাদ করা এলাকার তুলনায় প্রায় সাত গুণ বেশি।
চাষাবাদে কীটনাশক ব্যবহারের কথা উল্লেখ করে ভারতীয় পরামর্শক প্রতিষ্ঠান থার্ড আইসাইটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেবাংশু দত্ত বলেন, ‘আমরা মশলা পণ্যটিকে গুরুত্ব দিয়ে দেখতে পারি। আমাদের কীটনাশকের ব্যবহারের বিষয়ে আরো কঠোর হওয়া প্রয়োজন।’
বুধবার গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের (জিটিআরআই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হংকং এবং সিঙ্গাপুরের নিয়ন্ত্রক সংস্থা ভারতের প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের রপ্তানি বাজার নিয়ে প্রশ্ন তুলেছে।
এতে বিশ্বজুড়ে ভারতীয় মশলা পণ্যে ভোক্তাদের আস্থা পুনরায় ফিরিয়ে আনতে দ্রুত তদন্ত এবং ফলাফল প্রকাশ করা জরুরি হয়ে পড়েছে। এক্ষেত্রে ভারতের সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে পরিষ্কার যোগাযোগের অভাব বেশ হতাশাজনক।
ইউরোপের বাজারে ভারতীয় খাদ্যপণ্যের বিরুদ্ধে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রপ্তানি করা ভারতের পাঁচ শতাধিক পণ্যে একই রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে ইউরোপীয় ফুড সেফটি অথরিটি।
সংস্থাটি বলেছে, ইউরোপে রপ্তানি করা ভারতীয় ৫২৭টি পণ্যে ইথিলিন অক্সাইড রাসায়নিকের উপস্থিতি মিলেছে। কিন্তু ভারতীয় কর্মকর্তারা এই রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে সক্রিয় কোনও পদক্ষেপ গ্রহণ করেননি।
২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ ভারতের সাথে সংশ্লিষ্ট ৫২৭টি পণ্যে ইথিলিন অক্সাইড খুঁজে পেয়েছে। এসবের বেশিরভাগই বাদাম এবং তিল বীজ (৩১৩), ভেষজ ও মশলা (৬০), ডায়েট জাতীয় খাদ্য (৪৮) এবং অন্যান্য খাদ্যপণ্য (৩৪)।
ইউরোপে রপ্তানি করা ভারতীয় এসব পণ্যের ৮৭টি চালান ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে আটকে দেওয়া হয়। এছাড়া বাকিপণ্য বাজার থেকে সরিয়ে নেওয়া হয়।
ইউরোপীয় কমিশনের র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিড বলছে, ২০২৩ সালের শুরু থেকে ভারতীয় খাদ্য পণ্যগুলোর মাঝে অন্তত ১৬৬টি পণ্য ‘গুরুতর’ ঝুঁকি তৈরি করেছে বলে ধারণা করা হয়।
এর মধ্যে সুইডেন, গ্রিস এবং ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশে বিভিন্ন ধরনের ভারতীয় খাদ্যপণ্য ও মশলায় ইথিলিন অক্সাইড পাওয়ার ৯টি ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে।
শেয়ারনিউজ, ০৪ মে ২০২৪
পাঠকের মতামত:
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন













