ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ১৮তম লোকসভার নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। লোকসভা গঠনের লক্ষ্যে সাত দফা ভোটপর্বের প্রথম দফায় আজ দেশের ১৭টি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ১০২টি আসনে। স্থানীয় সময় শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। খবর এনডিটিভির।
লোকসভায় কেন্দ্রের পাশাপাশি দুই রাজ্য অরুণাচল প্রদেশের ৬০ ও সিকিমের ৩২টি বিধানসভা আসনের সবক’টিতেই ভোটগ্রহণ হবে এই দফায়। মোট সাত দফায় ৪৪ দিন ধরে ৫৪৩টি আসনের নির্বাচন পর্ব চলবে।
এর মধ্যে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে রংপুর-রাজশাহী লাগোয়া দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ার কেন্দ্রে ভোট হবে। পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেন্দ্রের শাসক বিজেপির মূল লড়াই হচ্ছে এই তিন কেন্দ্রে।
তবে নির্বাচনি আসরে বাম ও কংগ্রেস জোটের প্রার্থীরাও আছেন। গতবার এই তিনটি কেন্দ্রেই ভোটে জিতেছিল বিজেপি। তাই এবার তৃণমূলের সিট উদ্ধারের পাশাপাশি বিজেপির আসন ধরে রাখার লড়াই।
অবশ্য দেশের ১১টি রাজ্যে আঞ্চলিক দলের সঙ্গে বিজেপির লড়াই হলেও অন্যান্য রাজ্যে মূল লড়াই বিজেপির সঙ্গে কংগ্রেসের।
বিজেপি যেমন ১০ বছর আগে থেকেই এনডিএ জোট গড়েছে, তেমনি জাতীয় কংগ্রেসও তিন দফা বৈঠক করে আঞ্চলিক দলগুলো নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স ‘ইন্ডিয়া’ জোট বানিয়ে ভোটে নেমেছে।
দেশটির প্রথম দফা ভোট শুরুর আগে বৃহস্পতিবার সকালেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সব প্রার্থীকেই ব্যক্তিগত চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজ নিজ কেন্দ্রের ভোটারদের কাছে এই চিঠির বক্তব্য পৌঁছে দিতে বিজেপি ও শরিক দলগুলোর প্রার্থীদের ব্যক্তিগতভাবে ‘অনুরোধ’ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
হিন্দি ও ইংরেজি, এই দুটি ভাষাতেই মোদি চিঠি লিখেছেন বিজেপি ও শরিক প্রার্থীদের। ১ জুন ভোট পর্ব শেষ হলেও ভোট গণনা শেষে ফল প্রকাশ হবে ৪ জুন।
তামিলনাড়ুর বিজেপি সভাপতি তথা কোয়ম্বত্তুরের দলীয় প্রার্থী কে আন্নামালাই কিংবা নীলগিরি লোকসভায় পদ্ম প্রতীকে লড়তে নামা কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান পেয়েছেন ইংরেজিতে লেখা চিঠি।
আবার উত্তরাখণ্ডের গঢওয়াল লোকসভায় প্রতিদ্বন্দ্বিতায় নামা বিজেপির সর্বভারতীয় মুখপাত্র অনিল বালুনি কিংবা রাজস্থানের অলওয়ারের প্রার্থী, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব পেয়েছেন হিন্দিতে লেখা চিঠি।
প্রথম দফায় সবচেয়ে বেশি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে। ওই রাজ্যে ৩৯টি লোকসভা আসনের সবগুলোতেই ভোটগ্রহণ হবে প্রথম দফায়।
আজ শুক্রবার ভারতীয় সময় সকাল ৭টা থেকে উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মেঘালয়ের দুটি করে আসনে ভোটগ্রহণ হবে।
একটি করে আসনে ভোটগ্রহণ হবে ছত্তীসগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর, জম্মু ও কাশ্মীর, লক্ষদ্বীপ এবং পুদুচেরিতে। প্রায় সাত মাস ধরে জাতিদাঙ্গায় জর্জরিত মণিপুর রাজ্যে দুটি লোকসভা আসন। মণিপুর এবং আউটার মণিপুর।
তবে এবার ভারতের জাতীয় নির্বাচন কমিশন জাতিদাঙ্গার কথা মাথায় রেখে আউটার মণিপুরকে ভাগ করে দুদফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মণিপুরের চূড়াচাঁদপুর এবং চান্দেল জেলার ১৫টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে।
বাকি ১৩টিতে ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল দ্বিতীয় দফায়। এর সঙ্গে আজই রাজস্থানের ২৫টি আসনের ১২টি, উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে মাত্র আটটি, মধ্যপ্রদেশের ৪৮টি আসনের ছয়টিতে।
এছাড়া মহারাষ্ট্রের ৪৮টি আসনের পাঁচটিতে, হিমালয়ের লাগোয়া রাজ্য উত্তরাখণ্ডের পাঁচটিতেই আজ ভোটগ্রহণ হবে।
শেয়ারনিউজ, ১৯ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- শেয়ারবাজারে আজকের চার গুরুত্বপূর্ণ খবর
- ‘তারে পাইলে শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির ছাত্রীর লাশের পাশে চিরকুট
- জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর বহর নিয়ে নতুন তথ্য
- রূপপুরে বদলে গেল বাংলাদেশের পরিচয়
- আজ থেকেই একাদশে ভর্তি শুরু, সঙ্গে রাখতে হবে যেসব কাগজপত্র
- সপ্তাহজুড়ে বেক্সিমকোর শেয়ারদরে বড় পরিবর্তন
- ইউসিবির রাইট শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
- শিক্ষকদের টিকটক নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রতিমন্ত্রী
- অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিলেন আনাস
- অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়িতে, তদন্তে নতুন মোড়
- মেঘনা ইকোনমিক জোনে জার্মান পার্লামেন্টারি প্রতিনিধি দল
- বৃষ্টির পর দেশের আবহাওয়ার বড় পরিবর্তনের আভাস
- ভোরে নামাজ পড়ছিলেন স্ত্রী, এরপরই ঘটল ভয়াবহ ঘটনা
- ডিজিটাল ব্যাংকিং নিয়ে সরকারের নতুন পরিকল্পনা, যা জানালেন অর্থমন্ত্রী
- দাঁড়িয়ে পেশাব করা হারাম, মাকরুহ নাকি জায়েজ; জেনে নিন সঠিক বিধান
- ব্রয়লার মুরগি কেনার সময় ৩ ভুল করবেন না
- ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সাফল্যের’ তালিকা দিলেন হাসনাত
- রাত ৯টার পর দোকান বন্ধ, বিয়েতে শুধু এক পদ— নতুন কড়াকড়ি
- ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, ১০ ফোন চাইলে দিতাম’
- সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হানিফ শোয়েব
- শেয়ারবাজারে প্রতিদিন বিনিয়োগ শিক্ষা, বিএসইসির নতুন উদ্যোগ
- নতুন পে-স্কেলে বেতন পেতে তথ্য জমা দেওয়ার সহজ নিয়ম
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাত ৮টায়, জানবেন যেভাবে
- ডাচ-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ কনক্লেভ, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত
- নতুন পে-স্কেলে শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- ৬ লাখ কোটি ছাড়িয়েছে খেলাপিঋণ, সামনে আরও বড় ঝুঁকির সতর্কতা
- ডিএমপিতে বড় রদবদল, একসঙ্গে বদলি ৪ উচ্চপর্যায়ের কর্মকর্তা
- পুলিশের ভাতায় বড় পরিবর্তন, দেখে নিন বিস্তারিত হিসাব
- প্রথমবারের মতো সব সরকারি কর্মচারী পাবেন যে ভাতা
- ব্যাংকিং খাত এখন ‘প্রিক্যারিয়াস’, খেলাপি ঋণ আরও বাড়তে পারে
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির এজিএম
- আগামী ১০ বছরে যে চাকরিগুলোর চাহিদা বাড়তে পারে
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে নতুন পে-স্কেলে যা আছে
- অবশেষে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- ‘খোকন মামুর এই অবস্থা হতো না’
- জেমিনিকে পরীক্ষা করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনা
- ১০ দিনেও সন্ধান নেই একই পরিবারের দুই গৃহবধূর
- মানুষের চোখ এত নিখুঁত, কোরআনের মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- সরকারি চাকরিজীবীদের সুখবর, আজই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- লংমার্চে নাহিদের কড়া বক্তব্য, টার্গেট তারেক রহমান
- গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন শর্ত ট্রাম্প প্রশাসনের
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













