ব্যাংক খাতের উন্নয়নে শুভ উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক : ইচ্ছাকৃত তৈরি ঋণ খেলাপিদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংক খাত সংস্কারে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী বছরের শুরুর দিকে দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সাথে একীভূত করার কাজ শুরু হবে। সম্প্রতি ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়ায় এক্সিম ব্যাংকের সাথে দুর্বল পদ্মা ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী রোববার (১৭ মার্চ) দুই ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। পদ্মা ব্যাংককে অধিগ্রহণ করবে এক্সিম ব্যাংক।
বিশ্লেষকেরা বলছেন, এই উদ্যোগ গুলোর সুফল পেতে হলে বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে বাংলাদেশ ব্যাংককে। নয়তো সবল ব্যাংকও দুবর্ল হয়ে যেতে পারে।
আবার প্রকৃত স্বেচ্ছা ঋণ খেলাপিরা রেহাই পেয়ে যেতে পারে। আর ব্যাংকগুলোতে সুশাসন প্রতিষ্ঠা না করে শুধু পরীক্ষা দিয়ে এমডি নিয়োগ করলেই ফল আসবে না।
বাণিজ্যিক ব্যাংকগুলোকে আগামী ৯ এপ্রিলের মধ্যে ‘ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহিতা সনাক্তকরণ ইউনিট’ গঠন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের শর্ত যদি কোনো ব্যাংক ভঙ্গ করে তাহলে ওই ব্যাংককে ৫০ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা করা হবে।
‘ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা সনাক্তকরণ ইউনিটের’ কাজ হলো কারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি করে তাদেরকে খুঁজে বের করা। যারা ঋণ খেলাপি তাদের মধ্য থেকে ইচ্ছাকৃত খেলাপি খোঁজার সাথে সাথে নতুন করে কেউ খেলাপি হলে ৩০ দিনের মধ্যে সে ইচ্ছকৃত খেলাপি কিনা তা বের করতে হবে। এই ইচ্ছাকৃত ঋণ খেলাপি চিহ্নিত করার নীতিমালাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে বলেছে, ‘সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ না করলে এবং জালিয়াতি, প্রতারণা বা মিথ্যা তথ্য দিয়ে কেউ ঋণ নিলে তা ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চিহ্নিত হবে।
এছাড়া যে উদ্দেশে ঋণ নেয়া হয়েছে, তার বাইরে অন্য কাজে ঋণের অর্থ ব্যবহার করলেও তা চিহ্নিত হবে ইচ্ছাকৃত খেলাপি হিসেবে।’
যারা ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চিহ্নিত হবে, তার কোনো ধরনের সুদ মওকুফ বা ঋণ পুনঃতফসিল করা যাবে না। ঋণ পুরোপুরি শোধ না হওয়া পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চিহ্নিত থাকবে। ইচ্ছাকৃত খেলাপিদের বিষয়ে বাংলাদেশ ব্যাংক বিদেশ ভ্রমণ ও ট্রেড লাইসেন্স ইস্যুতে নিষেধাজ্ঞা দিতে পদক্ষেপ নেবে।
এছাড়া তারা যাতে নতুন করে কোনো কোম্পানি খুলতে না পারেন, এ জন্যও পদক্ষেপ নেবে কেন্দ্রীয় ব্যাংক। কোনো রাষ্ট্রীয় পুরস্কার বা সম্মাননা পাবেন না তারা। তাদের তালিকা গাড়ি, বাড়ি, জমি, ফ্ল্যাটের নিবন্ধন কর্তৃপক্ষের কাছে পাঠাবে বাংলাদেশ ব্যাংক। ইচ্ছাকৃত খেলাপি গ্রাহককে টাকা ফেরত দেয়ার জন্য দুই মাসের নোটিশ দেবে ব্যাংক এবং টাকা ফেরত দিতে ব্যর্থ হলে ফৌজদারি মামলা করবে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে এখন মোট খেলাপি ঋণের পরিমাণ এক লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। তবে বাস্তবে অপলোপ করা, দুর্দশাগ্রস্ত ও মামলায় আটকে থাকা ঋণের হিসাব মিলিয়ে খেলাপি ঋণের পরিমাণ তিন লাখ ৫০ হাজার কোটি টাকা। ব্যাংক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং তারল্য সঙ্কট কাটাতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সবল ব্যাংকের সাথে একীভূত করার জন্য দুর্বল ব্যাংকের তালিকা করেছে। তার দেশের ৫৪টি ব্যাংকের সার্বিক অবস্থা বিশ্লেষণ করে ৩৪টি ব্যাংককে দুর্বল হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্য থেকে আগামী বছরের শুরুর দিকে ১০ ব্যাংককে সবল ব্যাংকের সাথে একীভূত করার কথা ভাবছে তারা।
৫৪টি ব্যাংকের মধ্যে ১২টি ব্যাংক খুব নাজুক অবস্থায় আছে। তার নয়টি রেড জোনে চলে গেছে। ইয়েলো জোনে থাকা ২৯টি ব্যাংকের মধ্যে তিনটি ব্যাংক আবার রেড জোনের খুব কাছাকাছি অবস্থানে আছে। মাত্র ১৬টি ব্যাংক গ্রিন জোনে আছে। এর মধ্যে আটটিই বিদেশী ব্যাংক। গ্রিন জোনে দেশীয় ব্যাংকের সংখ্যা মাত্র আটটি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সংবাদ সম্মেলনে জানান, ‘আগামী ডিসেম্বরের মধ্যে দুর্বল ব্যাংকগুলো চাইলে স্বেচ্ছায় একীভূত হতে পারবে। সেটি না হলে আগামী বছরের মার্চে নীতিমালা অনুযায়ী যারা দুর্বল তালিকায় পড়বে, তাদের একীভূত করার বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। কোনো ব্যাংক একীভূত হলেও তার আমানতকারীদের স্বার্থের কোনো হানি হবে না বলেও জানান তিনি।’
তিনি আরো জানান, ব্যাংকের এই শ্রেণীকরণ এখনো চূড়ান্ত কিছু নয়। আর ব্যাংক একীভূত হলে দুর্বল ব্যাংকগুলোর পরিচালকেরা ভালো ব্যাংকের পরিচালক হতে পারবেন না।
এদিকে ফেব্রুয়ারি শেষ সপ্তাহে বাণিজ্যিক ব্যাংকগুলোর এমডি নিয়োগে নতুন নীতি জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের এমডিদের নিয়োগ হবে সর্বোচ্চ তিন বছরের জন্য। ব্যাংক ও আর্থিক খাতে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৪৫ থেকে ৬৫ বছরের মধ্যে। এমডি হতে হলে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ কমিটির কাছে মৌখিক পরীক্ষা দিতে হবে। কেউ হঠাৎ করেই এমডির পদ ছাড়তে পারবেন না। আবার কোনো ব্যাংক চাইলেই মেয়াদ শেষ হওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া অপসারণ করতে পারবে না। দুই ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংকের কমিটির কাছে ব্যাখ্যা দিতে হবে। কমিটি যে সিদ্ধান্ত দেবে তাই চূড়ান্ত হবে।
এমডি নিয়োগের ক্ষেত্রে খেলাপি ঋণ অবলোপন ও আদায়ে পারদর্শিতা দেখবে বাংলাদেশ ব্যাংক।
এর আগে ১০ ফেব্রুয়ারি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য বা পরিচালক হওয়ার নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। পরিচালক হওয়ার সর্বনিম্ন বয়স করা হয় ৩০ বছর। আগে ২২ বছর বয়সে ব্যাংকের পরিচালক হওয়ার উদাহরণ আছে।
এছাড়া ব্যবসা বা আর্থিক প্রতিষ্ঠানে ১০ বছরের অভিজ্ঞতা থাকা এবং ১৮ বছর বয়স হওয়ার আগে কোনো অভিজ্ঞতা বিবেচনায় না নেয়া, কর খেলাপি, ঋণ খেলাপি না হওয়া, আর্থিক অপরাধে দণ্ডিত না হওয়া- এই বিষয়গুলো আছে। কিন্তু যেটা নিয়ে সবচেয়ে বেশি আপত্তি সেই একই পরিবার ও প্রতিষ্ঠানের মোট পাঁচজন পরিচালক হওয়ার বিধান বহাল আছে।
উদ্যোগের সুফল পাওয়া যাবে কিনা এমন প্রশ্নে যমুনা ব্যাংকের সাবেক এমডি নুরুল আমিন মনে করেন, ইচ্ছাকৃত ঋণ খেলাপি চিহ্নিত করার জন্য যে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। ওই কমিটির স্বচ্ছতার ওপর নির্ভর করবে যে ইচ্ছকৃত খেলাপিরা চিহ্নিত হবে কি হবে না। তাই ওই কমিটি হতে হবে স্বচ্ছ আর যোগ্য। ব্যাংক একীভূত করার ক্ষেত্রেও স্বচ্ছতা দরকার হবে। এর নীতিমালা একদম স্বচ্ছ হতে হবে। আর গ্রাহকদের স্বার্থ সর্বাধিক বিবেচনায় নিতে হবে। ভালো ও খারাপ ব্যাংক এক হলে তার ঝুঁকি আগে হিসাব করতে হবে। দেখতে হবে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়।
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান বলেন, ‘উদ্যোগ যাই নেয়া হোক তার সুফল পেতে এই খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। কারণ এখানে দুই-একটি উদ্যোগ নিলে সমস্যা কেটে যাবে না। এর সমস্যা অনেক গভীরে। এখানে দ্বৈত শাসন চলছে বাংলাদেশ ব্যাংক ও অর্থনৈতিক বিভাগের মধ্যে। বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।’
তিনি বলেন, ‘আইনে অনেক ফাঁক-ফোকর আছে। ব্যাংকের পরিচালনা পর্যদের গঠন পদ্ধতি সুশাসনের অন্তরায়। এখনো এক পরিবার ও তাদের প্রতিষ্ঠানের পাঁচজন বোর্ডের সদস্য হতে পারেন। এখানে নানা গোষ্ঠী ও রাজনৈতিক স্বার্থ আছে। তাই আমি বলছি যে উদ্যোগগুলো ভালো, কিন্তু কতটা কার্যকর করা যায় সেটাই দেখার বিষয়।’
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘খেলাপি ঋণের এখন যা অবস্থা তা গত ২০-২৫ বছরেরর পুঞ্জিভূত অনিয়মের ফল। আগেই দরকার ছিল, তারপরও দেরিতে হলেও যদি ইচ্ছাকৃত খেলাপিদের চিহ্নিত করা যায় তাহলে ভালো। তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। আর এটা করতে হবে স্বচ্ছতার সাথে। কোনো ধরনের চাপ বা রাজনীতির কাছে যেন নতি স্বীকার করা না হয়।’
তিনি বলেন, ‘এখন দুর্বল ব্যাংকের কথা বলা হচ্ছে। এই ব্যাংকগুলোকে লাইসেন্স দেয়ার সময়ই আমরা বলেছিলাম যে আমাদের যে ইকোনমি তাতে কয়টি ব্যাংকের প্রয়োজন তা বিবেচনা করতে হবে। রাজনৈতিক বিবেচনায় অনেক ব্যাংকের লাইসেন্স দেয়া হয়েছে। আবার নানা আর্থিক অনিয়মের মাধ্যমে অনেক সবল ব্যাংককে দুর্বল করা হয়েছে। শুধু সবল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংক একীভূত নয়, যারা ব্যাংক দুর্বল করার জন্য দায়ী তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।’
তার মতে, ‘খেয়াল রাখতে হবে এটা করতে গিয়ে আর সবল ব্যাংককে যেন দুর্বল করে ফেলা না হয়। একীভূত করলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু নয়।
তিনি আরো বলেন, সুশাসনের অভাব, দুর্নীতি এসবের কারণে ব্যাংক দুর্বল হয়েছে, সেই সমস্যা বহাল থাকলে একীভূত করেও লাভ হবে না।’
শেয়ারনিউজ, ১৫ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
- মনোনয়ন বিতর্কে মির্জা আব্বাসের স্ত্রী দিলেন ব্যাখ্যা
- কুষ্টিয়া-৩ আসনের এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- দেশ ছাড়ছেন শিরীন শারমিন; রহস্য ঘনীভূত
- ব্যাংক ঋণে রেকর্ড! বাজেটের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেল সরকার
- এসি চালাচ্ছেন? এই সেটিংস না জানলে বিল হবে দ্বিগুণ!
- ২১ এপ্রিল থেকে বদলে গেল নিয়ম—এই ৭ পাম্পে নতুন বাধ্যবাধকতা
- কঠোরতার মাঝে নরম সুর; বদলাল ট্রাম্পের অবস্থান
- ডিএমপির ৫ পরিদর্শককে বদলি
- এবার একই সংসদে যোগ দিচ্ছেন স্বামী-স্ত্রী
- গম রপ্তানি কেলেঙ্কারিতে নাম জড়ালো জনপ্রিয় অভিনেত্রী
- শেখ হাসিনা নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক মন্ত্রীর
- একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
- ০% সুদে নতুন ঋণে ইপিএস বাড়ার সম্ভাবনা রিং শাইনের
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ভূমিকম্প
- শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
- ইউনিলিভার কনজুমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিশ্বজুড়ে উত্তেজনা, ট্রাম্পের পরবর্তী নিশানা কে?
- ইবিএলের নতুন এমডি হলেন হাসান ও রশিদ
- পাকিস্তানের ঘাঁটিতে নামছে একের পর মার্কিন বিমান
- বিদেশ সফর থেকে জেলা ভ্রমণ—মন্ত্রীদের চলাফেরায় নতুন নিয়ম
- শেষ ওয়ানডে দলে বাংলাদেশের নতুন চমক
- ৬০ কোটি টাকা ফেরত চায় মেঘনা পেট্রোলিয়াম
- সোনালি পেপার কারসাজি: সাকিব ও হিরুর ৩১ কোটি জরিমানা বহাল
- পদোন্নতির পর ওএসডি হলেন দুই বিভাগীয় কমিশনার
- বিসিবি নির্বাচনের তারিখ জানালেন তামিম
- ভারত-বাংলাদেশ শেয়ারবাজারে যৌথ পথচলা, আসছে নতুন সম্ভাবনা
- নারী আসনে জামায়াতের তালিকায় শহীদ শিশুর মা!
- মনোনয়ন না পেয়ে প্রতিক্রিয়া জানালেন কনকচাঁপা
- গায়ের রং কালো হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা
- যে শক্তিকে থামাতে পারেনি উসমানীয় সাম্রাজ্য, সেখানে আটকে আমেরিকা
- নিরাপত্তা শঙ্কায় নোটিশ দিলেন হান্নান মাসউদ
- দুই ব্রোকারেজ হাউসের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ প্রত্যাহার
- এক পরিবারেই ৩ এমপি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- স্যানিটারি প্যাডসহ পিরিয়ড পণ্য নিষিদ্ধ করল যে দেশ
- সৌদি রোহিঙ্গা নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- দুঃসংবাদ পেলেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস
- ১ দিনেই উধাও ৭ নারী, এলাকায় ব্যাপক চাঞ্চল্য
- একবার এমপি না হওয়ায় আলহামদুলিল্লাহ, বাকি দুইবার খুশি হয়ে...
- বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর
- যেসব নেতার স্ত্রী-কন্যারা পেলেন বিএনপির মনোনয়ন
- রাজপথ থেকে সংসদ: মনোনয়নে মানসুরার গল্প
- সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন নিলোফার মনি
- আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পাননি যারা
- সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ
- এনসিপিতে নতুনদের পদ বণ্টন, প্রকাশ তালিকা
- কারাগারে যেমন কাটল শিরীন শারমিনের ৬ দিন
- সংকটে পড়া ব্যাংকে এফডিআর: ঝুঁকিতে পদ্মা অয়েলের শতকোটি টাকা
- যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- নাভানা ফার্মায় দখল যুদ্ধ, ফাঁদে পড়ে বরখাস্ত বিএসইসি কর্মকর্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- মার্জিন ঋণে অনিয়ম: ৫ ব্রোকারেজ হাউসে বিএসইসির তল্লাশি
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার













