সামান্য দোদুল্যমানতায়ও শেয়ারবাজারে স্থিতিশীলতার আভাস
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে টানা দুই কর্মদিবস সূচক সামান্য নিম্নমুখী হলেও সামগ্রিক প্রবণতায় ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এটি স্বাভাবিক ওঠানামা। তবে লেনদেনে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, যা আগামী দিনে আস্থা ফেরানোর ইঙ্গিত দিচ্ছে।
গত সোমবার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছিল ৬৬ পয়েন্ট। তবে মঙ্গলবার সূচক সামান্য কমে ৬.৫ পয়েন্ট এবং আজ বুধবার (২৭ আগস্ট) আরও ৫.৫ পয়েন্ট কমেছে। সূচকের এই হালকা পতন সত্ত্বেও বাজারে লেনদেনের গতি এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণ আশাব্যঞ্জক।
লেনদেনের পরিমাণেও সামান্য ওঠানামা লক্ষ্য করা গেছে। সোমবার লেনদেন হয়েছিল ১,১৭৭ কোটি ৭৬ লাখ টাকার। মঙ্গলবার তা বেড়ে দাঁড়ায় ১,২৪৭ কোটি ৬৮ লাখ টাকায়। আর বুধবার কমে হলেও টাকার অঙ্কে দাঁড়িয়েছে ৯৭১ কোটি ৫২ লাখ। বিশ্লেষকরা মনে করছেন, এই ওঠানামা বাজারের প্রাকৃতিক প্রবাহ। বাজারের সামগ্রিক চিত্র এখনো শক্তিশালী।
আজ দিনের শুরুতে সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্টের বেশি বাড়লেও, লেনদেনের মধ্যভাগে সামান্য মন্দায় পড়ে যায় এবং ২১ পয়েন্ট নিচে নেমে যায়। তবে শেষ পর্যন্ত সূচক মাত্র ৫.৫ পয়েন্ট কমে দিন শেষ করে। বিশেষজ্ঞদের মতে, দিনের শেষভাগে সূচকের সীমিত পতন বাজারের স্বাভাবিক সমন্বয় প্রক্রিয়া।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, সরকারের আর্থিক খাত সংস্কার ও ব্যাংক একীভূতকরণের মতো পদক্ষেপ বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে। একইসঙ্গে বিভিন্ন কোম্পানির আসন্ন আর্থিক প্রতিবেদন বাজারকে নতুনভাবে উজ্জীবিত করতে পারে।
অর্থনীতিবিদদের প্রত্যাশা, সাময়িক ওঠানামার পর বাজারে আবারো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেবে। তারা বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে বাজারে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
বুধবারের বাজার পর্যালোচনা
আহ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫.৫১ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৪৪৩.৩১ পয়েন্টে। অপরদিকে, ডিএসইএস সূচক ১.৫০ পয়েন্ট কমে ১ হাজার ১৮৮.৭২ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক ৭.৫৬ পয়েন্ট কমে নেমে আসে ২ হাজার ১১৬.১৫ পয়েন্টে।
লেনদেনের দিক থেকে এদিন ডিএসইতে সক্রিয় ছিল ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে ১৫৮টির দর বেড়েছে, ১৭৪টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির দর।
আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯৭১ কোটি ৫২ লাখ টাকার, যা আগের কর্মদিবসের ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকার তুলনায় প্রায় ২৭৬ কোটি টাকা কম।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে সামান্য। আজ সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৬২ লাখ টাকার, যা আগের দিনের ১৫ কোটি ১ লাখ টাকার চেয়ে কিছুটা বেশি।
সিএসইতে আজ লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৯টির দর বেড়েছে, ১০৪টির কমেছে এবং অপরিবর্তিত ছিল ৩০টির দর। তবে সূচকের ক্ষেত্রে পতন দেখা গেছে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৯.৬৪ পয়েন্ট কমে নেমে এসেছে ১৫ হাজার ২০৩.৯০ পয়েন্টে। এর আগে আগের দিন সূচক বেড়েছিল মাত্র ০.৮১ পয়েন্ট।
মিজান/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা









