×
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানাল প্রিমিয়ার ব্যাংক

২০২৫ আগস্ট ২৮ ০৭:০৪:২৪
ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানাল প্রিমিয়ার ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানিয়েছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৩৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৭৩ পয়সা।

আগামী ১৩ অক্টোবর সোমবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ সেপ্টেম্বর।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে