ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬

২৭ আগস্ট ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

২০২৫ আগস্ট ২৭ ১৫:০২:১৪
২৭ আগস্ট ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৭ আগস্ট, ২০২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১২ কোটি ৯৬ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড-এর। এদিন কোম্পানিটির ২ কোটি ৬৭ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স-এর ১ কোটি ৭২ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

১ কোটি ৪৪ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যেচার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৭১ লাখ ৩৪ হাজার এবং ফাইন ফুডস লিমিটেডের ৭০ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে