আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না
নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ইউটিউবার স্বপন আহমেদ দাবি করেছেন যে, কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং প্রশাসনের হয়রানির কারণে তার জীবন থেকে প্রায় একটি বছর কেড়ে নেওয়া হয়েছে। তিনি জানান, একটি ভিডিওকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল এবং তাকে দীর্ঘ সময় ধরে মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে।
স্বপন আহমেদের ভাষ্যমতে, দুই বছর আগে তিনি একটি ভিডিও তৈরি করেন যেখানে মাই টিভির প্রকৃত মালিক দাবি করা এক নারীর কান্না এবং তার চ্যানেল ফেরত চাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। ওই ভিডিওতে তিনি প্রশাসনের কাছে ঘটনাটি তদন্তের আহ্বান জানান। এই ভিডিও ব্যাপক ভাইরাল হওয়ার পর তৌহিদ আফ্রিদি এবং ওই ঘটনার মূল প্রতিবেদন তৈরি করা একজন সাংবাদিক তার বিরুদ্ধে মামলা করেন। স্বপন জানান, মামলার আগে তিনি আফ্রিদি বা ওই সাংবাদিককে চিনতেন না, কিন্তু মামলার পর তাদের পরিচিতি ঘটে।
মামলার প্রেক্ষিতে তাকে ডিবি (গোয়েন্দা পুলিশ) কার্যালয়ে ডাকা হয়। সেখানে তার ইউটিউব চ্যানেল, এমনকি ফানি ভিডিও আপলোড করা অন্য চ্যানেলগুলোরও অ্যাক্সেস চাওয়া হয়। একজন সচেতন নাগরিক হিসেবে তিনি তথ্য সরবরাহ করলেও, তার চ্যানেলগুলো প্রায় এক বছর ধরে তাদের নিয়ন্ত্রণে রাখা হয়।
ডিবি কার্যালয়ে তাকে নানাভাবে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ স্বপনের। একজন ডিবি কর্মকর্তা তাকে জিজ্ঞেস করেন, তিনি তৌহিদ আফ্রিদি এবং ডিবি হারুনকে চেনেন কিনা, যা তাদের প্রভাবের ইঙ্গিত দেয়। অন্য একজন কর্মকর্তা তার ইসলামিক ভিডিও এবং "দাজ্জাল" সংক্রান্ত ভিডিও থেকে তার আয় নিয়ে কটাক্ষ করেন। তাকে জেল দেওয়ার হুমকিও দেওয়া হয়, যার জবাবে স্বপন বলেন, যদি এমনটাই উদ্দেশ্য থাকত, তবে আগে জানানো উচিত ছিল যাতে তিনি পরিবারের জন্য ব্যবস্থা নিতে পারতেন।
স্বপন আহমেদ কান্নাজড়িত কণ্ঠে জানান, তিনি ডিবি কর্মকর্তাদের কাছে নিজের দুর্দশার কথা তুলে ধরেছিলেন, এমনকি সে সময় তার স্ত্রী পাঁচ-ছয় মাসের গর্ভবতী ছিলেন এবং তার দেখাশোনা করার মতো তিন-চারজন ভাতিজা ছিল। কিন্তু তার কথায় তাদের মন গলেনি। এই দীর্ঘ এক বছরে তিনি কোনো কাজ করতে পারেননি, জমানো সব টাকা শেষ হয়ে যায় এবং এমনকি তার শখের আরওয়ানফাইভ বাইকটিও বিক্রি করার উপক্রম হয়েছিল।
অবশেষে, প্রায় এক বছর পর আদালত থেকে এই মামলা শেষ হয় এবং তদন্তে তৌহিদ আফ্রিদি বা অন্য কারও সঙ্গে স্বপনের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। এই অভিজ্ঞতা থেকে স্বপন বিশ্বাস করেন, বর্তমানে তৌহিদ আফ্রিদি একই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, যা তার মতে, সৃষ্টিকর্তার বিচার। তিনি বলেন, "আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।"
জাহিদ/
পাঠকের মতামত:
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত













