মেয়াদোত্তর সুবিধা পাচ্ছেন না পপুলার ইনস্যুরেন্সের গ্রাহকরা
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর মঠবাড়িয়া উপজেলায় বীমা করে মেয়াদোত্তর সুবিধা পাচ্ছেন না পপুলার লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ইসলামি ডিপিএস গ্রাহকরা। চেকের আশায় ঘুরছেন প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রকল্পের শতাধিক আমানতকারী। ১২ বছরমেয়াদি পপুলার লাইফে ভবিষ্যতে সঞ্চয়ের আশায় ইসলামি ডিপিএস করেন তারা।
বর্তমানে উপজেলার পৌরসভার পাথরঘাটা বাসস্ট্যান্ডসংলগ্ন মরিয়ম ভিলার ৩য় তলায় সার্ভিস সেল এবং থানাপড়া রোডের বেসিক ব্যাংকের ভবনের নিচতলায় তাদের শাখার কার্যক্রম চলছে।
সেখানেই প্রতিদিন গ্রাহক ও তাদের পরিবারের লোকজন ধরনা দিচ্ছেন। তবে কর্মকর্তাদের দাবি, বিধি মেনেই গ্রাহকদের মেয়াদোত্তর সুবিধার চেক প্রদানের চেষ্টা করছেন তারা।
বীমা গ্রাহক উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরোজা খানম বলেন, মাসে ৫০০ টাকা করে ১২ বছর জমিয়েছি। ২০২৩ সালের মার্চ মাসে মেয়াদ শেষ হয়েছে। তারা বিভিন্ন বাহানা করে চেক দেবেন বলে ঘুরাচ্ছেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসের ৭ তারিখ একটি ফর্মে আমার আমার স্বাক্ষর নিয়েছেন। ছবি আইডি কার্ড ও ব্যাংক চেক দিয়েছি।
তিনি বলেন, সেখানে ১ লাখ ৫ হাজার টাকার হিসাব দেখেছি। এক সপ্তাহ পরে দেবেন বললেও আজও টাকা পাচ্ছি না। প্রতি মাসেই অন্তত ৫ থেকে ৭ জনের বীমার মেয়াদ পূর্ণ হচ্ছে। কিন্তু বারবার ঘুরেও চেক পাচ্ছেন না। উল্টো চাপ আসছে নতুন করে বীমা করতে। শীর্ষ কর্মকর্তাদের আচরণ রহস্যজনক।
তিনি আরো বলেন, আমার বীমার মেয়াদ শেষ হয়েছে গত বছর। আমি বারবার অফিসে যোগাযোগ ফলাফল পাইনি। অফিসের ইনচার্জকে ফোন দিলে ফোন রিসিভ করেন না।
বেচকি এলাকার বাসিন্দা নুর ইসলামও (৫০) ডিপিএস করেছিলেন। অফিসে গিয়ে দেখা গেছে, বছরে ১২০০ টাকা করে বাবার জমানো ১২ বছরের অর্থ ফেরত পেতে এসেছেন তার ছেলে জসিম। ২০২৩ সালে তাদের মেয়াদ শেষ হয়েছে। এক লাখ ২০ হাজার টাকা থেকে এখনো ৫০ হাজার টাকা পাওনা রয়েছে কিন্তু তাদের দিনের পর দিন ঘুরাচ্ছেন। অফিসের ইনচার্জকে ফোন দিলে ফোন রিসিভ করেন না।
প্রবাসী জাকির হোসেন পাঁচশত কুড়ার এলাকার বাসিন্দা। ২০২১ সালে তার বীমার মেয়াদ শেষ হয়েছে। ৩০০ টাকা করে মাসে ১২ বছর জমিয়েছেন। তিন মাস দেশে থাকার পরেও তার টাকা পরিশোধ করা হয়নি। অফিসে বসে এমনটাই জানিয়েছেন ভুক্তভোগীর স্ত্রী রেকসনা বেগম (৩০)। একই অবস্থা উপজেলার আরও অনেক গ্রাহকের।
শাখাটির এজিএম বাবুল মিয়া বলেন, গ্রাহকের বীমার মেয়াদ বিভিন্ন সময়ে শেষ হয়েছে। আমরা চেষ্টা করতেছি তাদের টাকা ফেরত দেওয়ার। এখন অনলাইন সিস্টেম হয়েছে। আমরা ছবি, আইডি কার্ড ও চেকের পাতা নিয়ে ঢাকার অফিসে পাঠাচ্ছি। ১৫ দিনের ভেতরে টাকা পাওয়ার কথা রয়েছে। অনেক গ্রাহকরা পর্যায়ক্রমে টাকা তাদের টাকা পেয়েছেন।
প্রতিষ্ঠানটির মঠবাড়িয়া উপজেলা বীমা প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত হিসাব কর্মকর্তা শফিকুল আলম গণমাধ্যমকে জানান, তারা টাকা জমা দিয়েছেন এবং টাকা পাবেন। কাগজপত্র জমা নিয়ে পাঠাচ্ছে। এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে চলে আসেবে।
তিনি আরো বলেন, কতজনের বীমা মেয়াদ পূর্তি হয়েছে এবং কতজন গ্রাহক চেক হাতে পেয়েছেন তা আমি জানি না।
শেয়ারনিউজ ১২ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













