হোয়াটস অ্যাপে শেয়ার কারসাজি, দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ তৈরি করে গুজব ছড়িয়ে শেয়ার কারসাজি করে আসছে একটি চক্র। এছাড়া, ‘হোয়াটস অ্যাপ’র মাধ্যমে একটি গ্রুপ খুলে বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।
সম্প্রতি এই ব্যাপারে ‘টি-টু আইটেম ফর শেয়ার মার্কেট’ নামে আরও একটি গ্রুপ চিহ্নিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দায়ীদের চিহ্নিত করতে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
দুই সদস্যবিশিষ্ট কমিটির সদস্যরা হলেন-বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ওহিদুল আলম ও সার্ভিলেন্স বিভাগের উপ-পরিচালক মো. সহিদুল ইসলাম।
কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
এই বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেন, বিনিয়োগকারীদের স্বার্থে বাজারে কারসাজি রোধে জোরালো উদ্যোগ নিয়েছে কমিশন। এক্ষেত্রে সার্ভিল্যান্সের পাশাপাশি মনিটরিংও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বাজারে গুজব ছড়াচ্ছে, সাম্প্রতিক সময়ে এই ধরনের কিছু গ্রুপকে চিহ্নিত করা হয়েছে। এই ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। তদন্ত রিপোর্টের আলোকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ বা যে কোনো মাধ্যম ব্যবহার করে কারসাজি করে কেউ পার পাবে না। এই বিষয়ে বিএসইসি সর্বদা সজাগ রয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, এই ধরনের কাজ বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা। বিএসইসিকে এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে অনলাইনে তাদের দক্ষতা আরও বাড়াতে হবে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারবাজার নিয়ে গুজব ছড়ানো নতুন কোনো বিষয় নয়। এর আগে ২০২২ সালে আরেকটি গ্রুপ চিহ্নিত করে কমিশন। তারা ডলারের দাম বৃদ্ধি নিয়ে ফেসবুকে বিভিন্ন গুজব ছড়িয়ে আসছিল। শেয়ার ছেড়ে দিয়ে ডলার কিনে রাখার পরামর্শ দিয়েছিল তারা। পরে ফেসবুক গুজব ছড়ানোর দায়ে মো. মাহবুবুর রহমান নামে একজনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বিএসইসির সাধারণ ডায়েরির ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
ওই সময়ে শেয়ার বাজার নিয়ে গুজব রটনাকারীদের চিহ্নিত করতে ‘সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল’ গঠন করে বিএসইসি। শেয়ারবাজারে গুজব নিয়ন্ত্রণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডিজিটাল সিকিউরিটি এজেন্সির সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে তারা। ইতোমধ্যে শতাধিক ফেসবুক আইডি নিষ্ক্রিয় করা হয়েছে। আরও বিভিন্ন ফেসবুক গ্রুপের নজরদারি চলছে।
এর আগে বিভিন্ন সময়ে এ সংক্রান্ত আরও কিছু আইডি চিহ্নিত করেছিল কমিশন। এর মধ্যে অ্যাকটিভ ইনভেস্টরস ফোরাম, শেয়ার ইনডেক্স, গেইনার ক্লাব, বিডি স্টক অ্যানালাইসিস, স্টেকহোল্ডার, স্টক হেল্প ডেস্ক, মানি ডাবল গ্রুপ এবং লিকুইড ক্যাপিটাল ইত্যাদি। এসব গ্রুপে ২ হাজার থেকে ৪০ হাজার পর্যন্ত সদস্য রয়েছে।
গ্রুপগুলো ফেসবুকে বিভিন্ন নামে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগকারীদের ইনবক্সে মেসেজ পাঠায়। গ্রুপের সদস্য হওয়ার জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নেয়। আর সদস্য হওয়ার পর মোবাইলে কল অথবা এসএমএসের মাধ্যমে শেয়ারের নাম জানিয়ে দেওয়া হয়। এরা নিজেদের শেয়ারবাজার বিশ্লেষক হিসাবেও দাবি করছেন। তবে সিকিউরিটিজ আইন অনুযায়ী, বিএসইসির সনদ ছাড়া কারও বাজার বিশ্লেষক হওয়ার সুযোগ নেই। আইনে এেই ধরনের কর্মকাণ্ডের শাস্তি সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ন্যূনতম পাঁচ লাখ টাকা জরিমানা।
উল্লেখ্য, ফেসবুকের মাধ্যমে শেয়ারবাজারে কারসাজির বিষয়টি ২০১০ সালে প্রথম বিএসইসির নজরে আসে। ওই সময়ে র্যাবের সহযোগিতায় প্রিমিয়ার ব্যাংক ব্রোকারেজ হাউজের মাহবুব সারওয়ার নামের এক কর্মকর্তাকে চিহ্নিত করেছিল সংস্থাটি। পরবর্তী সময়ে তাকে র্যাব আটক করে পুলিশে দিলে বিএসইসি বাদী হয়ে তার নামে মামলা করে।
এছাড়াও ফেসবুকের মাধ্যমে কারসাজির কারণে ২০১৫ সালে পুঁজিবাজার বিষয়ক বিশেষ ট্রাইব্যুনাল একটি ব্রোকারেজ হাউজের সাবেক এক কর্মকর্তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯-এর ১৭ ধারা এবং ১৯৯৩ সালের সিকিউরিটিজ আইনের ১০ ধারা অনুসারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান লাইসেন্স ব্যতিত শেয়ারবাজার সম্পর্কিত আগাম কোনো তথ্য প্রচার করতে পারে না। কেউ করলে তার বিরুদ্ধে বিরুদ্ধে আর্থিক জরিমানা করতে পারে বিএসইসি। এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্রিমিনাল কেস করতে পারে প্রতিষ্ঠানটি, যার সর্বোচ্চ শাস্তি ৫ বছরের সশ্রম কারাদণ্ড।
শেয়ারনিউজ, ২৫ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ১৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজারের সংকট কাটাতে সম্মিলিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- তিন কোম্পানির শেয়ার লেনদেনে রেকর্ড ডেট সংক্রান্ত ঘোষণা
- ৭ লাখ ৬৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি






.jpg&w=50&h=35)


.jpg&w=50&h=35)

