এক দিনে ৩ শতাধিক ব্যাংক কর্মীকে ছাঁটাই
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নিচ্ছে বহুজাতিক ব্যাংক এইচএসবিসি। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একদিনেই তিন শতাধিক কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে ব্যাংকটি। যারা ছাঁটাইয়ের তালিকায় পড়েছেন, তাদের মধ্যে অনেকেই ২০ বছরেরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। হঠাৎ এমন সিদ্ধান্তে কর্মীরা হতভম্ব হয়ে পড়েছেন এবং পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে হঠাৎ চাকরি হারানো অনেকের জন্য নতুন করে চাকরি পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন ক্ষতিগ্রস্ত কর্মীরা। গত ৩০ জুলাই এইচএসবিসি জানায়, তারা বাংলাদেশে তাদের খুচরা (রিটেইল) ব্যাংকিং সেবা বন্ধ করে দিচ্ছে। এই ঘোষণার কয়েক দিনের মাথায় একসঙ্গে তিন শতাধিক কর্মীকে ছাঁটাইয়ের খবর জানিয়ে দেওয়া হয়।
এইচএসবিসি ১৯৯৬ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। বর্তমানে ঢাকায় তাদের ৪টি শাখা, চট্টগ্রামে ২টি এবং সারা দেশে মোট ৭টি শাখা-উপশাখা রয়েছে। রয়েছে ১১টি এটিএম বুথ ও ৫টি ‘সিলেক্ট’ সেন্টার। রিটেইল ব্যাংকিংয়ের আওতায় ব্যক্তি হিসাব, গৃহঋণ, গাড়ির ঋণ, বিমা, মেয়াদি বিনিয়োগ ও শরিয়াহভিত্তিক অর্থায়নের মতো সেবা প্রদান করত তারা। বর্তমানে এসব সেবায় নতুন গ্রাহক গ্রহণও বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিদ্যমান গ্রাহকদের দ্রুত তাদের হিসাব বন্ধ করতে বলা হয়েছে।
২০২৪ সালের শেষ নাগাদ ব্যাংকটির আমানতের পরিমাণ ছিল প্রায় ২২ হাজার ৬৯৬ কোটি টাকা এবং ঋণ ও অগ্রিম ছিল ১৮ হাজার ৯২৮ কোটি টাকা। ব্যাংকটি ঐ বছর ১ হাজার ৮৬ কোটি টাকার রেকর্ড মুনাফা করে। সুদের আয় বৃদ্ধি, আমানতের খরচ কমা এবং বিনিয়োগ থেকে ভালো রিটার্নের কারণে এই মুনাফা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তা সত্ত্বেও হঠাৎ কেনো রিটেইল ব্যাংকিং গুটিয়ে নেওয়া হলো—তা নিয়ে গ্রাহক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে রিটেইল ব্যাংকিং বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ আমানতকারীরা। তবে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়বেন ঋণগ্রহীতারা এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ফাইল খোলা শিক্ষার্থীরা। কারণ মাঝপথে ব্যাংক বদল করা ঝামেলাপূর্ণ এবং সময়সাপেক্ষ। কেউ কেউ বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়।
এইচএসবিসি অতীতেও একাধিক বিতর্কের জন্ম দিয়েছে। করোনার পর ২০২২ সালে যুক্তরাজ্যে একসঙ্গে ১১৪টি শাখা বন্ধ করে দেয়, যার ফলে বহু কর্মী চাকরি হারান। এছাড়াও, বাংলাদেশে তাদের একটি শাখার মাধ্যমে জঙ্গি অর্থায়নের অভিযোগ একসময় আলোচনায় আসে।
ছাঁটাই হওয়া কর্মীরা জানিয়েছেন, কর্তৃপক্ষ বিভিন্নজনকে বিভিন্ন ধরনের অফার দিচ্ছে। তবে যৌক্তিক সুযোগ-সুবিধা বা সম্মানজনক সমাধান না পাওয়ায় তারা ক্ষুব্ধ। ধানমন্ডি শাখায় কর্মরত এক কর্মকর্তা বলেন,“আমাদের বলা হয়েছে ৩১ মার্চ আমাদের শেষ কর্মদিবস। চাইলে এর আগেও পদত্যাগ করতে পারি।”
তিনি আরও বলেন,“আমরা যেসব দাবি জানিয়েছি, কর্তৃপক্ষ তা মানতে নারাজ। শিগগিরই আনুষ্ঠানিকভাবে দাবি-দাওয়া জানানো হবে।”
এই বিষয়ে জানতে চাইলে এইচএসবিসির জনসংযোগ বিভাগের নওরিন ইসলাম বলেন,“বিষয়গুলো ব্যাংকের গোপনীয়। এ বিষয়ে কোনো তথ্য দেওয়ার সুযোগ নেই।”
জাহিদ/
পাঠকের মতামত:
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













