অফিসে ঢুকতে পারছেন না সোনালী লাইফের সিইও
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর রাশেদ বিন আমান-কে অর্থ আত্মসাতের অভিযোগে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
কিন্তু মীর রাশেদ বিন আমান বলেছেন, তাকে অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না। অথচ বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) মনে করছে, সুষ্ঠু তদন্তের জন্য সিইওকে অফিসে থাকা দরকারি।
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সিইও'র বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত চলাকালে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।
আইডিআরএ’র কাছে পাঠানো এক চিঠিতে সোনালী লাইফ জানিয়েছে, এক বৈঠকে অর্থ আত্মসাত নিয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করতে 'তদন্ত কমিটি ও বোর্ড গঠন' করার সিদ্ধান্ত নিয়েছে সোনালী লাইফের পর্ষদ।
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস সংবাদ মাধ্যমকে বলেন, কোম্পানির নিজস্ব তদন্তে সিইও'র বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এর আগে, গত বছরের ৩১ ডিসেম্বর মোস্তফা গোলাম কুদ্দুসের নিয়োগসহ সোনালী লাইফের ১৭টি অনিয়মের অভিযোগের তদন্ত ৩০ দিনের মধ্যে শেষ করতে অডিট ফার্ম হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানিকে নিয়োগ দিয়েছিল আইডিআরএ।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কোম্পানির ন্যূনতম দুই শতাংশ শেয়ারের মালিক হওয়ার পূর্বশর্ত পূরণ না করা এবং চেয়ারপারসনের জন্য এক কোটি সাত লাখ টাকার বিলাসবহুল গাড়ি ক্রয় ও রক্ষণাবেক্ষণে অতিরিক্ত ব্যয়।
আরও অভিযোগ আছে, ২০২১ সালে মোস্তফা গোলাম কুদ্দুসের মালিকানাধীন প্রতিষ্ঠান ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের কর বাবদ ১৩ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধ করেছে সোনালী লাইফ। অথচ সোনালী লাইফের সঙ্গে এই কোম্পানির কোনো সম্পর্ক নেই।
এছাড়া ২০১৮ সালে সোনালী লাইফের পরিশোধিত মূলধন বৃদ্ধিতে পরিচালকরা কীভাবে তাদের শেয়ার কিনেছিলেন তাও অডিটে খতিয়ে দেখা হবে।
আইডিআরএ এক নির্দেশনায় সোনালী লাইফকে বিমা দাবি নিষ্পত্তি ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ প্রদান ব্যতীত অন্য কোনো খরচ না করার নির্দেশনা দিয়েছিল।
এর মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস আইডিআরএ'র কাছে পাঠানো এক চিঠিতে অডিট স্থগিত রাখার অনুরোধ জানান। চিঠিতে তিনি দাবি করেন, সিইও অফিসে 'অনুপস্থিত'।
তবে সিইও মীর রাশেদ বিন আমান আইডিআরএকে লিখিতভাবে জানিয়েছেন, চলতি বছরের শুরু থেকেই পরিচালনা পর্ষদ তাকে তার অফিসের রুমে ঢুকতে দিচ্ছে না এবং তার রুম তালা মেরে রাখা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, শুধু তাই নয় তাকে কোনো সফটওয়্যারের প্রবেশাধিকার দেওয়া হয়নি। এজন্য তিনি দায়িত্ব পালন করতে পারেননি।
এদিকে, রোববার (১৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সিইও'র কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে আইডিআরএ।
পুলিশকে বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত বোর্ডের কয়েকজন সদস্য তাকে রুমে প্রবেশ করতে দিচ্ছেন না।
আইডিআরএ'র মুখপাত্র জাহাঙ্গীর আলম বলেন, সোনলী লাইফের সিইও যেন দায়িত্ব পালন করতে পারেন সেজন্য সহযোগিতার নির্দেশনা দিয়েছিল আইডিআরএ। কিন্তু সোনালী লাইফের বোর্ড সেই নির্দেশনা মানেনি। এখন আইডিআরএ আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।
এদিকে সিইও মীর রাশেদ বিন আমান সংবাদ মাধ্যমকে বলেছেন, আমাকে বরখাস্তের বিষয়ে এখনো কোনো অফিসিয়াল চিঠি পাইনি। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।
বেস্ট হোল্ডিংসের আইপিও আবেদন স্থগিত চেয়ে করা রিট খারিজ
শেয়ারনিউজ, ১৫ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিএসইর অনুসন্ধানের জবাবে উৎপাদন পরিস্থিতি জানাল ফু-ওয়াং ফুডস
- খামেনির শেষ বিদায়ে কারা গেল, কারা গেল না—নতুন তথ্য প্রকাশ
- ভেনেজুয়েলায় থামছেই না কম্পন, ৯৪২ আফটারশক
- খামেনির জানাজার জনসমুদ্র দেখে যা বললেন ট্রাম্প
- ভারতে 'বাংলাদেশি' সন্দেহে আটক ৫০ জন, ডিপোর্ট প্রক্রিয়া শুরু
- সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- ৮৬ বার ‘স্যার’ বলেই আলোচনায় কৃষি কর্মকর্তা, ব্যাখ্যায় যা বললেন
- ভোট দিলেন না শাকিব, জানা গেল আসল কারণ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করতে ১১৬ জনের যৌথ উদ্যোগ
- জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি
- মুক্তির পথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা
- স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান
- খামেনির জানাজায় অংশ নিতে তেহরান গেলেন যারা
- মুখোমুখি দুই প্যানেল—শিল্পী সমিতিতে উত্তেজনার পারদ চরমে
- পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা
- ৯৯৯-এ মায়ের ফোনেই ধরা পড়ল ভয়ংকর সৎবাবা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- নতুন আইন: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা
- এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ
- তালিকাভুক্ত তিন কোম্পানির শীর্ষ পদে নতুন নিয়োগ
- ৮ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ঋণমান প্রকাশ
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে এনপলি গ্রুপের নতুন কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিএসইর অনুসন্ধানের জবাবে উৎপাদন পরিস্থিতি জানাল ফু-ওয়াং ফুডস









