কর্মকর্তাদের কাণ্ডে বিব্রত প্রশাসন
নিজস্ব প্রতিবেদক : মাঠ প্রশাসনসহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি-নারী কেলেঙ্কারির মতো নানা অভিযোগ রয়েছে। ক্ষমতার অপব্যবহার, পারিবারিক সমস্যাও উঠে আসছে অভিযোগে। মাঠ প্রশাসনের ইউএনও ও এসিল্যান্ডের বিরুদ্ধে বেশি অভিযোগ থাকলেও বাদ নেই এডিসি, ডিসি, মন্ত্রণালয়ের সহকারী সচিব, উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও। অনেকেই আচরণবিধি মানছেন না এবং সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছেন বা ক্ষমতার অপব্যবহার করছেন।
এ কারণে মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তাসহ জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে অন্য কর্মকর্তাদের নামে অভিযোগ বাড়ছে। অভিযোগের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিচ্ছে মন্ত্রণালয়। তবে দিন দিন অভিযোগ বাড়তে থাকায় বিব্রত হচ্ছে প্রশাসন।
জানা গেছে, কর্মকর্তাদের নামে প্রতি মাসেই প্রায় শতাধিক অভিযোগ জমা পড়ছে জনপ্রশাসনে। আর মন্ত্রিপরিষদ বিভাগে গড়ে ২০-২৫টি অভিযোগ জমা পড়ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র আরও জানায়, বর্তমানে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ৬৪টি অভিযোগ মন্ত্রিপরিষদ বিভাগে তদন্তাধীন রয়েছে। বিগত সময়ে বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অপকর্মের প্রায় ২ হাজার ৩৮৮টি অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, এসব অভিযোগ তদন্ত করে মাত্র ২২৭ কর্মকর্তার নামে বিভাগীয় মামলা হয়। মামলায় কেউ লগুদণ্ড, কেউ গুরুদণ্ড পেয়েছেন। আবার অনেকের অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফাইল নিষ্পন্ন করা হয়। ২০১১-১২ অর্থ বছরে ২২২টি অভিযোগে বিভাগীয় মামলা হয় ২৫টি, ২০১২-১৩ অর্থ বছরে ১৪৬টি অভিযোগে ২৩টি, ২০১৩-১৪ অর্থ বছরে ২১৬টি অভিযোগে ২৪টি, ২০১৪-১৫ অর্থ বছরে ১৯৯টি অভিযোগে ৩৫টি, ২০১৫-১৬ অর্থ বছরে ১৭৫টি অভিযোগে ২২টি, ২০১৬-১৭ অর্থ বছরে ১৯২টি অভিযোগে ১৪টি বিভাগীয় মামলা হয়। ২০১৭-১৮ অর্থ বছরে অভিযোগ ছিল সবচেয়ে বেশি ৪৮৪ তবে মামলা ছিল ৭টি।
২০১৮-১৯ অর্থ বছরে ১৪৭টি অভিযোগে ১৪টি, ২০১৯-২০ অর্থ বছরে ১৬০টি অভিযোগে ১৬টি, ২০২০-২১ অর্থ বছরে ১৫১টি অভিযোগে ২০টি, ২০২১-২২ অর্থ বছরে ১৫৭টি অভিযোগে ১২টি এবং ২০২২-২৩ অর্থ বছরে ১৩৯টি অভিযোগে ১৫টি বিভাগীয় মামলা হয়। এ ছাড়াও ২০২৩ সালের জুলাইয়ে ২৪টি অভিযোগে দুটি বিভাগীয় মামলা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মাঠ প্রশাসনের অভিযোগ জনপ্রশাসনে আসলে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিষয় সেই মন্ত্রণালয়ে প্রেরণ করেন। বিভিন্ন কর্মকর্তার নামে জনপ্রশাসনে গত এপ্রিলে ৯৭টি অভিযোগ আসে। এর মধ্যে দুটি বিভাগীয় মামলা হয়েছে। মে মাসে ৮০টি অভিযোগে দুটি, জুন মাসে ১২৬টি অভিযোগে ৪টি বিভাগীয় মামলা হয়। জুলাই মাসে ৬১টি অভিযোগে দুটি মামলা এবং আগস্ট মাসে ১০৭টি অভিযোগ জমা পড়ে এবং দুটি মামলা হয়।
গত আগস্ট পর্যন্ত ২৮টি চলমান বিভাগীয় মামলা রয়েছে। প্রতি মাসেই দুটি থেকে ৩টি বিভাগীয় মামলা নিষ্পত্তি হয়ে থাকে।
আমাদের কাছে আসা কোনো আবেদন ফেলে রাখি না জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান গণমাধ্যমকে বলেন, প্রতিটি তদন্ত সর্বোচ্চ গুরুত্বসহকারে করা হয়।
এদিকে, অনেক ক্ষেত্রেই উপযুক্ত শাস্তি না দেওয়া, প্রভাব খাটিয়ে, তদবির করে অনেক ক্ষেত্রেই গুরুদণ্ড থেকে রেহাই পাওয়ার অভিযোগ রয়েছে। তবে সংশ্লিষরা বলছেন, অভিযোগের বেশির ভাগই তদন্তে মিথ্যা প্রমাণ হওয়ায় শাস্তি হচ্ছে কম। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হচ্ছে তাদের শাস্তি হচ্ছে।
মাঠ প্রশাসনের অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, কোনটি বিভাগীয় কমিশনার অফিস থেকে, ডিসি অফিস থেকে আবার কোনটি মন্ত্রণালয় থেকে তদন্ত হয়। তদন্ত করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। কোনো অভিযোগ ঝুলিয়ে রাখা হয় না। তিনি জানান, কর্মকর্তাদের শাস্তির ক্ষেত্রে লঘুদণ্ড আছে, গুরুদণ্ড আছে। অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া হয়।
তিনি বলেন, কর্মকর্তাদের কোনো অপরাধ ব্যক্তি বিবেচনায় দেখা হয় না। উদাহরণস্বরূপ সম্প্রতি জামালপুরের ডিসিকে মাঠ থেকে উঠিয়ে আনা হলো কিন্তু তিনি সরকারের পক্ষে বলেছে। এখানে আমরা দেখেছি ওই ডিসির নিরপেক্ষ জায়গায় সেটি ভঙ্গ করেছে এবং সরকার বিব্রত হয়েছে। আমরা নিয়ম মেনে তাকে উঠিয়ে এনেছি। অনিয়ম-দুর্নীতিতে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না। যারাই জড়িত প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শেয়ারনিউজ, ১০ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- কানের কাছে মশা গুনগুন করছে জানুন বৈজ্ঞানিক কারণ
- ইউনূস সরকারের শেষ মুহূর্তের চুক্তি নিয়ে অর্থনৈতিক চাপে বাংলাদেশ
- রমজানে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে যেসব দেশে
- গণভোটে বিজয়ী ‘হ্যাঁ’– তবুও কার্যকর হয়নি যেসব দেশে
- কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের নিয়ম বদলে গেল
- ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ
- বাংলাদেশের আকাশপথে ভারতকে নিষেধাজ্ঞা
- নতুন শিক্ষামন্ত্রীর কঠোর ঘোষণা, জানুন বিস্তারিত
- গাজায় নতুন ফুটবল স্টেডিয়াম: ফিফা দিচ্ছে ৬১২ কোটি টাকা
- এনআইডি সংশোধনের নিয়মে বড় পরিবর্তন
- ৫ হাজার কোটির লাইফলাইন পেল প্রিমিয়ার ব্যাংক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩ দিনের মাথায় নতুন সরকারই দিতে যাচ্ছে নির্বাচন
- পৃথিবীতে প্রথম রোজা পালনকারী যিনি ছিলেন
- ঈদের ছুটি নিয়ে সুখবর দিলো সরকার
- বাংলাদেশে এসে বিশ্বকাপজয়ী ওজিলের গাড়িবহর দুঘটনার মুখে
- আলোচিত ডিসি সারোয়ারকে কারণ দর্শানোর নোটিশ
- ১৭ বছর পর জুতা পরলেন সুরুজ পাঠান—পেছনের গল্প চমকপ্রদ
- এক ছোট ভুলই পুরো ফোন ভেঙে দিতে পারে!
- নির্বাচনের কারণে ইমামের চাকরিচ্যুতি, জাহাঙ্গীর আলমের নেপথ্য
- ইতালির ক্লিক ডে নিয়ে প্রবাসীদের জন্য সুখবর
- টানা ২ দিন বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
- জামিনে কারামুক্ত আ.লীগের সাবেক সংসদ সদস্য
- ভোটকর্মীদের ভাতা কর্তন নিয়ে বিতর্ক, মুখ খুললেন ইউএনও
- যে কারণে বাসা ছাড়তে কষ্ট হচ্ছে আসিফ নজরুলের
- ঢাকার বাসিন্দাদের জন্য দুঃসংবাদ
- রবি অজিয়াটার ডিভিডেন্ড ঘোষণা
- খতিয়ান ও মৌজা ম্যাপের ফিতে নতুন রুলস
- তারকা জুটির বিয়েতে চুক্তিতে সই না করলে ঢোকা যাবে না
- তারেক রহমানকে ট্রাম্পের বিশেষ বার্তা
- বাংলাদেশিদের জন্য সুখবর দিলো ভারত
- ভিডিওতে ধরা পড়ল হামলার দৃশ্য; যা জানালেন মনিরা মিঠু
- সড়কের ‘চাঁদা’ আসলে চাঁদা নয়—মন্ত্রী শেখ রবিউল আলমের দাবি
- শেয়ারবাজারে পেশাদারিত্ব বাড়াতে আইসিএম-ডিবিএ’র সমঝোতা চুক্তি
- বিনিয়োগকারীদের টাকা না দিয়ে ডিলিস্টিং নয়: কেন্দ্রীয় ব্যাংককে বিএসইসি’র কড়া চিঠি
- পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন
- ফ্যামিলি কার্ডে নগদ টাকা – চমকপ্রদ পরিকল্পনা
- দেশে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প
- অভিভাবক হিসাব থেকে উত্তরাধিকারীর কাছে শেয়ার হস্তান্তর
- ১৯ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি
- রেকর্ড প্রত্যাশা ভেস্তে গেল, সূচক কমাতে সক্রিয় ১০ কোম্পানি
- সূচক কমলেও শক্ত অবস্থানে তিন কোম্পানি
- অপ্রত্যাশিত নিম্নমুখীতায় সপ্তাহ শেষ
- বাসে পরিচয় থেকে গোপনে বিয়ে, অতঃপর...
- রমজানে স্কুল বন্ধ নাকি খোলা—জানালেন মাউশি ডিজি
- তারেক রহমানের মন্ত্রীসভায় কারা পাচ্ছেন বড় দায়িত্ব
- মন্ত্রিসভার সম্ভাব্য তালিকা প্রকাশ-এক নজরে দেখুন সম্পূর্ণ তালিকা
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রিসভায় থাকতে পারেন যারা
- ওষুধ ও রসায়ন খাতে ধারাবাহিক লোকসানে ৫ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে দুই কোম্পানি
- ডিভিডেন্ড না দেওয়ায় শাস্তির মুখে আরও দুই কোম্পানি
- তোপের মুখে অভিযান বন্ধ করে যা বললেন জব্বার মন্ডল
- রমজানে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি
- শেয়ারবাজারে বড় সুযোগ; মেয়াদি মিউচুয়াল ফান্ডে ২০০% রিটার্নের সম্ভাবনা!
- ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- রবি অজিয়াটার ডিভিডেন্ড ঘোষণা
- সচিবালয়ে প্রথম দিনেই দুই বড় অঙ্গীকার দিলেন অর্থমন্ত্রী
- শেয়ার কারসাজির দায়ে সিটি ব্যাংক ও সংশ্লিষ্টদের বড় অঙ্কের জরিমানা
- ৪ বছর পর ভারতের বড় সিদ্ধান্ত: রপ্তানি আবারও শুরু
জাতীয় এর সর্বশেষ খবর
- কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের নিয়ম বদলে গেল
- নতুন শিক্ষামন্ত্রীর কঠোর ঘোষণা, জানুন বিস্তারিত
- এনআইডি সংশোধনের নিয়মে বড় পরিবর্তন
- মাত্র ৩ দিনের মাথায় নতুন সরকারই দিতে যাচ্ছে নির্বাচন
- ঈদের ছুটি নিয়ে সুখবর দিলো সরকার














