মডেল মেঘনা আলমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
নিজস্ব প্রতিবেদক: মডেল ও ‘মিস আর্থ বাংলাদেশ ২০২০’ বিজয়ী মেঘনা আলমকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশজুড়ে। সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি এবং ব্ল্যাকমেইলের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতারের পর তাকে বিশেষ ক্ষমতা আইনে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায় মেঘনা আলম একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য যারা হাইপ্রোফাইল ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করত। এই চক্রের মূল হোতা মো. দেওয়ান সমীর বর্তমানে ভাটারা থানার একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে আছেন।
তদন্ত সূত্র জানায় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে আট মাস আগে মেঘনার পরিচয় হয়। পরবর্তীতে কৌশলে সম্পর্ক গড়ে তোলেন তিনি। এরপর রাষ্ট্রদূতের কাছ থেকে ৫০ লাখ ডলার দাবি করা হয় যার মূল পরিকল্পনায় ছিলেন দেওয়ান সমীর। চাপে পড়ে রাষ্ট্রদূত বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়।
গত ৯ এপ্রিল রাতে বসুন্ধরার একটি বাসা থেকে মেঘনাকে আটক করা হয়। আটকের কিছুক্ষণ আগে তিনি ফেসবুক লাইভে এসে জানান পুলিশ পরিচয়ে কিছু লোক তার দরজা ভাঙার চেষ্টা করছে। পরদিন আদালত তাকে ৩০ দিনের আটকাদেশ দেয়। পরবর্তীতে গ্রেফতার করা হয় দেওয়ান সমীরকেও।
পুলিশ বলছে দেওয়ান সমীর একজন মানব পাচারকারী এবং কাওয়ালী ও সানজানা নামের দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে এ কাজ চালিয়ে আসছিলেন। তার নেতৃত্বে সুন্দরী মেয়েদের ব্যবহার করে হাইপ্রোফাইল ব্যক্তিদের ফাঁদে ফেলা হতো। পরে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের অর্থ আদায় করত তারা।
মেঘনার পরিবার দাবি করেছে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে গত বছরের ৪ ডিসেম্বর গোপনে তাদের বাগদান সম্পন্ন হয়। তবে পুলিশের পক্ষ থেকে এই দাবি প্রত্যাখ্যান করে বলা হয় এটি একটি সুপরিকল্পিত ব্ল্যাকমেইল চক্রান্ত।
এদিকে মেঘনার গ্রেফতার ও ডিবি হেফাজতে রাখার প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে রিট করেছেন তার বাবা। রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির হাইকোর্ট বেঞ্চ গ্রেফতারের বৈধতা নিয়ে রুল জারি করেছেন।
পুলিশের দাবি মেঘনা আলমের মাধ্যমে বিদেশি কূটনীতিকদের টার্গেট করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং অর্থনৈতিক ক্ষতি করার চেষ্টা করা হচ্ছিল। এই ঘটনার জেরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিককেও সরিয়ে দেওয়া হয়েছে।
মেঘনা আলম ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। তিনি বসুন্ধরা আবাসিকে একটি ভাড়া বাসায় থাকতেন এবং একজন উদ্যোক্তা হিসেবেও কাজ করতেন।
তদন্ত এখনও চলমান। পুলিশ বলছে এই চক্রে আরও ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- অস্ট্রেলিয়ার ভিসায় সাত খাতে অগ্রাধিকার, জানুন বিস্তারিত
- সোনা-রুপা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের দাম
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর ২১ মিনিটের ভাষণে উঠে এলো যেসব বিষয়
- ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক না দিলেই বাতিল হবে ১৪ হাজার আবেদন
- রাত ২টার ঘটনা, গৃহবধূর চিৎকারে ছুটে এসে যা দেখলেন স্বজনরা
- নেতানিয়াহুর কড়া বক্তব্যের পর মুখ খুললেন মামদানি
- ঋণ, আমানত ও সম্পদের হিসাবে বড় অসংগতি, নিরীক্ষায় যা বেরিয়ে এলো
- অতিরিক্ত ক্রয়ক্ষমতা দেখিয়ে সুবিধা দেওয়ার অভিযোগ, তদন্তে বিএসইসি
- চার আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের বড় সুখবর
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর
- ভালোবাসায় বয়সের হিসাব মানেননি বলিউডের ৭ নায়িকা
- তারেক রহমানের 'আই হ্যাভ আ প্ল্যান'-এর ম্যাজিক
- ইরানের আকাশে নেমে এলো অদৃশ্য অবরোধ!
- অনিয়মের পাহাড়ে থাকা ব্যাংকের পর্ষদ ভাঙছে বাংলাদেশ ব্যাংক
- নতুন পে স্কেলে কারা বেতন পাবেন, কারা পাবেন না—জেনে নিন
- বাংলাদেশে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক
- ২০২২ সালের পর ভারতের সাথে বাংলাদেশের বড় চুক্তি
- মুনাফা কমতেই ডিভিডেন্ডে কাটছাঁট তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানির
- মক্কাসহ সৌদির ৫ এলাকায় হঠাৎ সতর্কতা
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- ধর্ষণের অভিযোগে সাময়িক নিষিদ্ধ বাংলাদেশি ক্রিকেটার
- মরিয়মের মৃত্যু নিয়ে রিমান্ডে যা বললেন গাজী নজরুল
- হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা
- সরকারের বিশেষ অনুদান পেতে নতুন সুযোগ, যেভাবে আবেদন করবেন
- গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা
- সাকিবের ঘাটতি পূরণে নতুন অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ
- ট্রাম্পের সিদ্ধান্তের উপর আদালতের চপেটাঘাত
- গ্রাহকদের শেয়ার কেনার টাকা আত্মসাত, ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে মামলা
- বারিধারার আলোচিত গাড়িচাপার ঘটনায় নতুন মোড়
- বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ
- প্রচলিত বাজারের বাইরে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড বাংলাদেশের
- আবহাওয়ার বড় পরিবর্তন, ২৪ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- এমপির নম্বর থেকেই টাকা চাওয়া, এরপর যা করলেন তিনি
- বিনিয়োগকারীদের প্রত্যাশায় ছেদ, পতনে সপ্তাহ শেষ শেয়ারবাজারের
- ২৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- তেলের দাম বাড়ায় চাপে বীমা খাত, বাড়ছে ব্যবস্থাপনা ব্যয়ের ঝুঁকি
- চীন-পাকিস্তান সীমান্ত চুক্তিতে দিশেহারা দিল্লি!
- থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর, কুমিল্লায় চাঞ্চল্য
- খেলাপি ঋণের ভারে দুর্বল এনবিএফআই, বাড়ছে তারল্য সংকট
- ‘চুড়ান্ত হলো’ হাসিনার ফেরার তারিখ!
- বাসে যে কাজ করলেই গুনতে হবে ৪৩ হাজার টাকা
- তালিকাভুক্ত কোম্পানির নারী পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
- অবসরের পর পেনশন-গ্রাচুইটি যত পাবেন, হিসাব করবেন যেভাবে
- ব্যাংকে নমিনি করলেই কি উত্তরাধিকারীদের অধিকার শেষ? জানুন আইনি ব্যাখ্যা
- মিষ্টি আপেল চিনবেন কীভাবে? কেনার সময় করুন ৫ পরীক্ষা
- ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইরান যুদ্ধে অংশ নেওয়ায় ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা, সামনে এলো কারণ
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উমামা ফাতেমা বিমানবন্দরে আটক, যা জানা গেল
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের বাজারদর একনজরে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা, জানা গেল বিশেষ কারণ
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত জেনে নিন
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই













