ক্ষমা চেয়ে ৩ নেতার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির খুলনা মহানগরের তিন নেতা একযোগে পদত্যাগ করেছেন। শনিবার (১২ এপ্রিল) খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এই পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে নিজেদের রাজনৈতিক জীবনের কিছু ভুল স্বীকার করে জনগণের কাছে ক্ষমাও চান।
পদত্যাগকারী নেতারা হলেন—জাতীয় পার্টির সাবেক মহানগর সভাপতি আবদুল গফফার বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা শওকত হোসেন বাবুল এবং অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান। তারা বলেন, ‘ভুল স্বীকার করা এবং ক্ষমা চাওয়া রাজনৈতিক শুদ্ধাচারের অংশ। আমরা চাই, রাষ্ট্রের পূর্ণ সংস্কার হোক—যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরশাসক জনগণের কাঁধে চেপে বসতে না পারে।’
তিন নেতা জানান, তারা আপাতত কোনো নতুন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না। তবে ভবিষ্যতে পরিস্থিতি ও সময় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ ঘনিষ্ঠতার কারণে এই তিনজন জাতীয় পার্টির রাজনীতিতে কোণঠাসা ছিলেন। এমনকি দলটির ঘোষিত সর্বশেষ কমিটিতেও তাঁদের কোনো পদ ছিল না। তবে এর আগে রওশন এরশাদ অনুসারীরা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যে মহানগর কমিটি দিয়েছিলেন, তাতে তাঁদের নাম ছিল।
আবদুল গফফার বিশ্বাস অতীতে বিএনপির মহানগর সহসভাপতির দায়িত্বে ছিলেন। তিনি বলেন, ‘অপারেশন ক্লিন হার্টের সময় অসংখ্য নির্যাতনের ঘটনার প্রতিবাদে আমি বিএনপি থেকে পদত্যাগ করেছিলাম।’ পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দিলেও দল বদলের ইতিহাস তাঁর রাজনীতিতে নানা বিতর্ক সৃষ্টি করে।
গত ১৫ বছর ধরে গফফার বিশ্বাস আওয়ামী লীগ ঘনিষ্ঠ হয়ে খুলনার মোটর বাস মালিক সমিতি, নিউ মার্কেট দোকান মালিক সমিতিসহ একাধিক ব্যবসায়ী সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। অন্যদিকে, অ্যাডভোকেট মাসুদুর রহমান সরকারি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দাবি করেন, ‘আমি সেই সময় থেকেই আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিলাম।’
তিন নেতার এই পদত্যাগ জাতীয় পার্টির খুলনা ইউনিটে একটি নতুন নেতৃত্বের সূচনা এবং রাজনৈতিক ভারসাম্য বদলের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
কেএইচ/
পাঠকের মতামত:
- জেএমআই সিরিঞ্জেসের ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- সৌদিগামী বাংলাদেশিদের জন্য বড় সুখবর, আকামা নিয়ে বড় ঘোষণা
- মোস্তফা মেটালের ডিভিডেন্ড ঘোষণা
- ‘মা-আম্মা’, ‘জল-পানি’ নিয়ে শুভেন্দুর মন্তব্যে দুই বাংলায় বিতর্ক
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ব্যাংকিং খাতে বড় রদবদল: রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন সিইও
- একমি ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- আয়কর রিটার্ন না দিলেই পেতে হবে ৬ শাস্তি
- একসঙ্গে তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি বদল
- কারখানার শ্রমিক থেকে চারবারের প্রেসিডেন্ট লুলার জীবনকাহিনি
- পাঁচ বিনিয়োগকারীর শেয়ার বিক্রি নিয়ে রহস্য, তদন্তের মুখে দুই প্রতিষ্ঠান
- কেডিএস এক্সেসরিজের ডিভিডেন্ড ঘোষণা
- দিল্লির দাপটে ধাক্কা, বাংলাদেশে চীনের বড় চাল
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- এবার ইসরায়েলে ঝুঁকছে বাংলাদেশ
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ইরানের নতুন চালেই পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ!
- জমি কেনার আগে মোবাইলে যাচাই করুন এই ৬টি গুরুত্বপূর্ণ তথ্য
- সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীকে ঘিরে নতুন বিতর্ক
- তামান্নাকে নিয়ে ফেসবুকে সাদিক কায়েমের পোস্ট
- প্রাণঘাতী রোগের হুমকিতে জনপ্রিয় ফল কলা
- বিদেশে চাকরি ও উচ্চশিক্ষার দরজা খুলতে পারে যে ১০ ভাষা
- মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর
- ২৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, সরকারের কাছে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা
- ২৬ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সোনালী লাইফের উদ্বৃত্ত কমেছে, নগদ প্রবাহেও নেতিবাচক চিত্র
- সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা
- নিটল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ধনী পরিবারের তালিকায় ঢোকার সীমা কত, জানুন বিস্তারিত
- দুই দফায় ই-টেন্ডার, তবুও ‘ক্যানসেলড’!
- এনবিআরকে দুই ভাগ করার বিল, নতুন কাঠামো নিয়ে বড় আলোচনা
- ২০ লাখের বেশি শেয়ার কেনার ঘোষণা
- দুই দেশে একসঙ্গে ভূমিকম্প, কাঁপল যেসব এলাকা
- ১৪ প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্টি সভার তারিখ ঘোষণা
- যেসব প্রতিষ্ঠান ডলার সংরক্ষণ করতে পারবে
- ‘চুমুকাণ্ড’ নিয়ে আলোচনার মধ্যে এবার পাটওয়ারীকে চুমু
- ৫২টি বিশেষ দলের অভিযান, জরিমানার মুখে ১০১ ব্যবসাপ্রতিষ্ঠান
- ডিভিডেন্ড, রাইট শেয়ার ও সম্পদ বিক্রি—তিন কোম্পানির সর্বশেষ খবর
- বাড়ছে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সর্বশেষ পূর্বাভাসে যা বলা হলো
- আইএফআইসি ব্যাংকের ১৩ হাজার কোটি টাকা লোপাট
- ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি: ১০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ
- দুই বছর ডিভিডেন্ড বন্ধ, এমডির বিদেশ সফরে ৩৬ লাখ টাকা ব্যয়!
- ই-টিনের আইডি-পাসওয়ার্ড ভুলে গেলে পুনরুদ্ধার করবেন যেভাবে
- ভারতীয় চালের ভ-য়ং-ক-র রহস্য!
- শেয়ারবাজারের অনিয়ম তদন্তে ডিএসইকে আরও সতর্ক হওয়ার নির্দেশ
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
জাতীয় এর সর্বশেষ খবর
- সৌদিগামী বাংলাদেশিদের জন্য বড় সুখবর, আকামা নিয়ে বড় ঘোষণা
- আয়কর রিটার্ন না দিলেই পেতে হবে ৬ শাস্তি
- এবার ইসরায়েলে ঝুঁকছে বাংলাদেশ
- জমি কেনার আগে মোবাইলে যাচাই করুন এই ৬টি গুরুত্বপূর্ণ তথ্য
- সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীকে ঘিরে নতুন বিতর্ক













