কখনও এমন সব কিছু অবরুদ্ধ করা পহেলা বৈশাখ দেখিনি
নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে বৈশাখ নিয়ে তার একটি লেখা প্রকাশ করা হয়েছে।এমন দমবন্ধ করা, সব কিছু অবরুদ্ধ করা পহেলা বৈশাখ দেখিনি, কখনও দেখব বলে আশাও করিনি বলে মন্তব্য করেছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
যেখানে তিনি লেখেন, ‘আসলে ছোটবেলার সঙ্গে জড়িয়ে রয়েছে রমনা বটমূল, ছায়ানটের গান। ছোটবেলায় সব সময় যেতাম সেখানে। ছায়ানটের গান দিয়ে শুরু হত দিন। সকলে মিলে রাস্তায় বেরাতাম রং-বেরঙের মুখোশ কিনতাম, যে দিকে তাকাতাম সেদিকেই লাল-সাদা। মনে হত গোটা বাংলাদেশটা ঝলমল করছে। তেমন একটা ঝলমলে শহরে পহেলা বৈশাখ উদ্যাপনটা এমন হয়ে যাবে, সেটা ভাবিনি।’
অভিনেত্রী লেখেন, ‘এ বারের পহেলা বৈশাখ অন্য বারের তুলনায় একেবারেই আলাদা। প্রতি বছর আমার দেশে যে ভাবে এই উৎসবটা পালিত হত, সে ভাবে আর হবে না, খুবই অপ্রত্যাশিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বাংলা নববর্ষে ঢাকায় যে শোভাযাত্রা বার হয়, সেটারও নাম বদল হয়েছে। ‘মঙ্গল শোভাযাত্রা’র সঙ্গেই পরিচিত আমরা। যদিও এ বছর সেটা ‘আনন্দ শোভাযাত্রা’ বলেই পরিচত হবে। তবে নাম বদলের নেপথ্যে যে রাজনীতির ভূমিকা আছে, তা আঁচ করতে পারি।
কিন্তু রাজনৈতিক কারণে নামবদল হলেই যে আনন্দ নষ্ট হবে, সেটা কিন্তু মনে করতাম না। কিন্তু যখনই দেখলাম, প্রতি বছর আমাদের যে শোভাযাত্রা হয় সেটা চারুকলা বিভাগের ছাত্রেরা আয়োজন করে। কিন্তু এবার ব্যাপারটা ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই। এর মধ্যে সরকারের হস্তক্ষেপ দেখতে পাচ্ছি। আসলে সংস্কৃতি কিংবা ঐতিহ্য উদ্যাপনে সরকারের হস্তক্ষেপ আমরা আশা করি না। সরকারের এই হস্তক্ষেপের কারণে প্রতি বার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়, সেটা এবার হবে না বলেই আমার ধারণা। আমি প্রতি বছর সশরীরে শোভযাত্রায় থাকতে না পারলেও অন্তত টেলিভিশনের পর্দায়, কিংবা সমাজমাধ্যমে সবটা দেখতাম। জানি না, এবার তেমন কিছু হবে কি না! তবে এ বছর উদ্যাপন স্বতঃস্ফূর্ত না হলে বিষয়টা একজন বাঙালি হিসেবে ও শিল্পী হিসেবে দুঃখজনক। আমি নিজে শিল্পী। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের শিল্পী জগৎ ও সংস্কৃতিমনস্কদের নিয়ে নিজেই কেমন সন্দিহান হয়ে গিয়েছি।’
শাওন লেখেন, ‘সংস্কৃতি জগতের বহু নামীদামি মানুষকেই দেখলাম এই পটপরিবর্তনের সঙ্গে নিজেরাও বদলে গিয়েছেন। একটা কথা উল্লেখ করতে হয়, সম্প্রতি আমাদের এখানে মহিলা সমিতিতে ‘শেষের কবিতা’ নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। কিন্তু শুনলাম, জনতার প্রতিবাদের মুখে নাকি সেটা করা সম্ভব হয়নি। একদল মানুষ যেখানে নাটক মঞ্চায়ন রুখতে তৎপর, সে ক্ষেত্রে আমার প্রশ্ন- আমাদের সাংস্কৃতিক জগতের অনেকেই আছেন যারা বর্তমান সরকারের সঙ্গে যুক্ত, তারা কেন কিছু দেখছেন না? তারা কি দেখেও না দেখার ভান করছেন? আসলে সব থেকে মনখারাপের জায়গা হল, একজন শিল্পী হয়ে অন্য শিল্পীর জন্য একাত্ম হতে আর দেখছি না। হয়তো বলতে দেওয়া হচ্ছে না। আসলে বলতে গেলে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই আজকাল আমিও খুব বেশি কিছু বলি না।’
তিনি আরও লেখেন, ‘চারপাশে নাম বদল নিয়ে এখন নানা কথা শুনছি। তবে এর বীজটা মনে হয় আগে থেকেই রোপণ করা হয়ে গিয়েছিল। আসলে এখন নামের মধ্যেও ধর্ম খুঁজে বের করা হচ্ছে। ‘আনন্দ’ শব্দটার মধ্যেও চাইলে অনেক কিছু খুঁজতে পারেন। আমার ধারণা, একটা বিশেষ শ্রেণিকে তুষ্ট করতেই এই নাম বদল। কারণ তারা ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটা পছন্দ করে না। তাঁরা অনেক দিন ধরেই চাইছিলেন, এই বদলটা হোক। রাজনৈতিক পটভূমি বদলালে কিছু না কিছু রদবদল হয়ই। কিন্তু আমরা যা ভেবেছিলাম, তার থেকে অনেক বেশি পরিবর্তন হয়েছে।’
তিনি লেখেন, ‘অনেকেই হয়তো পরিবর্তিত পরিস্থিতিতে একটা বিভাজন লক্ষ করতে পারবেন। আগে এখানে বাঙালি সত্তা প্রবল পরিমাণে ছিল, কিন্তু এখন অবশ্য একটা বিভাজন খুবই স্পষ্ট।’
অভিনেত্রী লেখেন, ‘যদিও এত কিছুর মধ্যে আমি নিজের পরিবার ও কিছু প্রিয় মানুষকে নিয়ে উৎসব উদ্যাপন করব। সবটাই বাড়িতে। যে কোনো উৎসবের সঙ্গে খাওয়া-দাওয়া ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকে। তবে ইলিশ-পান্তা খাবার পক্ষপাতী নই সে ভাবে। বরং অনেক ধরনের ভর্তা ও দেশীয় মাছ খেতে ভালবাসি। আসলে এই দিনটাতে ঘরটাকেও সে ভাবে সাজাব। নিজের ও ঘরের মধ্যে সেই দেশীয় সাজকেই অগ্রাধিকার দিয়ে থাকি।’
মেহের আফরোজ শাওন লেখেন, ‘তবে মাঝেমধ্যে মনে হয়, আমরা যে বাঙালিয়ানা দেখে বড় হয়েছি, সেটা হয়তো আমার সন্তানেরা দেখতে পাচ্ছে না। তবে আমার দুই ছেলে অনেকটা বড়। একজনের বয়স ১৮, ছোটটার ১৪ হল। মানুষ হিসেবে ওরাও খুব সচেতন। ওরা বাংলাদেশের ইতিহাস পড়ত। এখন আমি আরও বেশি করে আমাদের দেশের ইতিহাস পড়তে উৎসাহিত করি। ওদের একটা নিজস্ব মনন তৈরি হচ্ছে। আসলে আমি আশা ছাড়িনি। আমার মনে হয়, আমি যে বাংলাদেশ দেখে বড় হয়েছি, তেমন বাঙালিয়ানা আমার সন্তানেরাও আবার দেখতে পাবে। আর চাই, আমার সন্তানেরা যাতে বাঙালির সংস্কৃতির গুরুত্বটা বোঝে।’
তিনি লেখেন, ‘তবে যে কোনও প্রসঙ্গে একজন কথায় কথায় চলেই আসেন। তিনি হুমায়ূন আহমেদ। অনেকেই প্রশ্ন করেন, এমন সময় তিনি থাকলে তার কেমন লাগত? আমি নিশ্চিত করে উত্তর দিতে পারব না, তার কী অনুভূতি হত। তবে এটা জানি, তিনি প্রবল ভাবে বাঙালি ছিলেন। যারা ওর লেখা পড়েছেন, তারা জানেন। তিনি বাঙালির সংস্কৃতি থেকে রান্নাবান্নার কতটা অনুরাগী ছিলেন। একটা কথা হলফ করে বলতে পারি। পরিবর্তিত এই সময়ে যেখানে নাটক মঞ্চস্থ করা বন্ধ হচ্ছে, গান বন্ধ করে দেওয়া হচ্ছে, সাংস্কৃতিক আদান-প্রদানের উপর বাধা আসছে, সেটা হুমায়ূন আহমেদ পছন্দ করতেন না বলেই ধারণা। মাঝেমধ্যে হতাশ লাগে। তবে তার পরেও দেশকে নিয়ে স্বপ্ন দেখতে ছাড়ি না। ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি। তবে একটা জিনিস বড্ড ভাবায়। বাংলাদেশে ‘মব সংস্কৃতির’ চল শুরু হয়েছে। যাকে বলা হয় ‘উত্তেজিত জনতা’। তবে এটাও ঠিক, জনতা নিজে নিজে উত্তেজিত হয় না। পিছনে কোনো না কোনো ইন্ধন থাকে। আমি চাই এই ‘মব সংস্কৃতি’ বন্ধ করতে আশু পদক্ষেপ করুক এই সরকার।’
মুসআব/
পাঠকের মতামত:
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- সৌদিতে বাংলাদেশিদের জন্য বড় সুখবর
- নয় মাসের স্থবিরতা কাটিয়ে আবার গ্যাস পরিবহনে ইন্ট্রাকো
- উচ্চ সুদেও মিলছে না আমানত, অবসায়নের প্রক্রিয়ায় ৫ আর্থিক প্রতিষ্ঠান
- রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
- সাকিবের বাড়িতে হামলার পর কড়া প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের মন্ত্রীর
- ০৬ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন নিয়ে আর্নিংস ডিসক্লোজার করবে ব্র্যাক ব্যাংক
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৭৫ হাজার ২৮৩ শেয়ার মনোনীত উত্তরাধিকারীর নামে হস্তান্তর
- আস্থা থাকলেও বাজারে অস্থিরতা, তদারকি বাড়ানোর পরামর্শ
- ০৬ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দেশি ৫ মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক!
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- প্রায় ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- উৎপাদন বন্ধের কারণ জানালো এস আলম কোল্ড রোল্ড স্টিল
- ইউরোপে কার্যক্রম সম্প্রসারণে পর্তুগালে প্রথম চালান রপ্তানি রেনাটার
- শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের
- ন্যাশনাল ফিড মিলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাজুসের নতুন ঘোষণা, স্বর্ণের দামে ইতিহাসের বড় উল্লম্ফন
- হাসিনার প্রোগ্রাম থেকে যে কারণে বের হয়ে গেলেন ৪৪০০০ দর্শক
- শেখ হাসিনার বক্তব্য ঘিরে ভারতকে কড়া বার্তা বাংলাদেশের
- বাংলাদেশ নিয়ে নতুন বিতর্ক, মুখ খুললেন সজীব ওয়াজেদ জয়
- শেয়ারবাজার উত্থানের নেতৃত্বে মিউচুয়াল ফান্ড
- শেয়ারবাজার ঊর্ধ্বমুখী. তারপরও উধাও ২৩ হাজার বিও হিসাব
- তারেক রহমানকে উদ্দেশ করে ফেসবুকে রহস্যময় প্রশ্ন
- এসএসসি ফল নিয়ে বড় সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার
- কীভাবে জন্ম নিল ‘৩৬ জুলাই’?
- এক পোস্টেই চমকে দিলেন ময়ূখ রঞ্জন ঘোষ
- ‘ভুয়া’ স্লোগানের জবাবে যা বললেন রাশেদ খান
- শেখ হাসিনাকে উদ্দেশ করে যা বললেন রাষ্ট্রপতি
- সব সম্পত্তি গৃহপরিচারিকার নামে লিখে গেলেন জনপ্রিয় অভিনেতা
- দুবাইয়ে মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণ
- জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের
- সরকারি ওয়েবসাইটে ‘Error 503’, কারণ জানালেন উপদেষ্টা
- ব্যাংক কর্মকর্তার অভিযোগে তোলপাড়, অব্যাহতি এনসিপি নেতার
- ভাইরাল ‘৪ দিনের ছুটি’ দাবির ব্যাখ্যা দিল জনপ্রশাসন মন্ত্রণালয়
- জাতির উদ্দেশে যা বললেন ড. ইউনূস
- আগামী ৪ দিনের আবহাওয়া নিয়ে বড় সতর্কবার্তা
- লোকসান থেকে মুনাফায় ফিরেছে তালিকাভুক্ত একটি ব্যাংক
- ধারাবাহিক লোকসানে ৫ ব্যাংক
- মুনাফা থেকে লোকসানে ৩ ব্যাংক
- দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে ৫ ব্যাংকের
- দ্বিতীয় প্রান্তিকে ১৭ ব্যাংকের চমক
- জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ডাবরের একাধিক পণ্য হঠাৎ বিক্রি বন্ধ, কারণ জানলে অবাক হবেন
- একটি সেটিং বদলালেই রেকর্ড হতে পারে হোয়াটসঅ্যাপ কল!
- মন্ত্রীসভায় বাদ পড়তে পারেন যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- মুনাফা থেকে লোকসানে ৩ ব্যাংক
- জাতির উদ্দেশে যা বললেন ড. ইউনূস
- বিনিয়োগকারীদের জন্য পাঁচ কোম্পানির সুখবর
- বিশেষ ছাড় ঘোষণা ইসলামী ব্যাংকের
- লোকসান থেকে মুনাফায় ফিরেছে তালিকাভুক্ত একটি ব্যাংক
- ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহারের দাবি তাসনিম জারার, চাইলেন গণশুনানি
- বিদ্যুৎ বিল বিতর্কে নতুন আলোচনার জন্ম দিলেন মাওলানা আজহারি
- দ্বিতীয় প্রান্তিকে ১৭ ব্যাংকের চমক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- ৫ আগস্ট উপলক্ষে জরুরি ঘোষণা
- ধারাবাহিক লোকসানে ৫ ব্যাংক
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে পরিবারের বড় সিদ্ধান্ত













