শেয়ারবাজারে ফ্লোর প্রাইস
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে একটি নির্দিষ্ট সীমায় শেয়ারদর আটকে রাখতে কভিডের সময় ফ্লোর প্রাইস পদ্ধতি চালু করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এর পর থেকে বিভিন্ন সময় শেয়ারদর ধরে রাখতে এ পদ্ধতির প্রয়োগ করেছে বিএসইসি। এখনো ছয় কোম্পানির শেয়ারের ক্ষেত্রে ফ্লোর প্রাইস বহাল হয়েছে। পাশাপাশি সব শেয়ারের ক্ষেত্রে দর কমার সর্বোচ্চ সীমা ৩ শতাংশ সার্কিট ব্রেকার কার্যকর রয়েছে। তবে শেয়ারবাজার বিশ্লেষকরা অবিলম্বে বৈষম্যমূলক এসব নিয়ম বাতিলের দাবি জানিয়েছেন।
দেশের শেয়ারবাজারে ফ্লোর প্রাইস যুগ শুরু হয় ২০২০ সালের মার্চে। কভিড সংক্রমণের প্রভাবে শেয়ারবাজারে দরপতন তীব্র হয়ে উঠলে তা ঠেকাতে সে বছরের ১৯ মার্চ ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। এক বছরেরও বেশি সময় পর ২০২১ সালের ১৭ জুন ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতিতে অস্থিরতা শুরু হলে ২০২২ সালের ২৮ জুলাই দ্বিতীয় দফায় ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। এর পাঁচ মাসের মাথায় ২০২২ সালের ডিসেম্বরে ১৬৯টি কোম্পানির ক্ষেত্রে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। যদিও এ কোম্পানিগুলোর শেয়ারদর কমতে শুরু করলে দুই মাস পরই ২০২৩ সালের ১ মার্চ আবারো ফ্লোর প্রাইস আরোপ করা হয়, যা গত ১৮ জানুয়ারি পর্যন্ত বহাল ছিল। এদিন ৩৫টি কোম্পানির ওপর বহাল রেখে বাকি সব কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেয়া হয়েছিল। চলতি বছরের ২২ জানুয়ারি ২৩টির ওপর থেকে প্রত্যাহার করে ১২টি কোম্পানির ওপর ফ্লোর প্রাইস বহাল রাখা হয়। এরপর ৬ ফেব্রুয়ারি আরো ছয় কোম্পানির ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। অধিকাংশ শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহার করার পর ফেব্রুয়ারিতে শেয়ারবাজারে দরপতন শুরু হয়। এ অবস্থায় দরপতনের তীব্রতা কমাতে শেয়ারদর কমার ক্ষেত্রে ৩ শতাংশ সার্কিট ব্রেকার আরোপ করে বিএসইসি। এতে একদিনে ৩ শতাংশের বেশি কমতে পারবে না শেয়ারদর। যদিও শেয়ারদর বাড়ার স্ল্যাবভিত্তিক সার্কিট ব্রেকার কার্যকর রয়েছে, যেখানে একদিনে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত শেয়ারদর বাড়তে পারবে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আত্মগোপনে থাকা অবস্থায় বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারে বলবৎ থাকা ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত দেন। এক্ষেত্রে কমিশন সভা ছাড়াই তার একক সিদ্ধান্তে নেয়া এ পদক্ষেপের বিষয়ে সমালোচনা শুরু হয়। সালমান এফ রহমানকে সুবিধা দিতেই তিনি তড়িঘড়ি করে এ সিদ্ধান্ত নিয়েছিলেন বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। এ অবস্থায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে কমিশন সভা ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহারের মতো বাজার নিয়ন্ত্রণকারী আদেশ জারি করা থেকে বিরত থাকতে চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে ফ্লোর প্রাইস প্রত্যাহারসংক্রান্ত আদেশটি বাতিল করে বিএসইসি। ১৮ আগস্ট বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে রাশেদ মাকসুদকে নিয়োগ দেয় সরকার। তিনি বিএসইসিতে যোগ দেয়ার পর শেয়ারবাজারের উন্নয়নে বিভিন্ন ধরনের সংস্কারের পাশাপাশি ফ্লোর প্রাইস প্রত্যাহার ও শেয়ারদর কমার সার্কিট ব্রেকার ১০ শতাংশে ফিরিয়ে আনা হবে বলে প্রত্যাশা করছেন বাজারসংশ্লিষ্টরা।
বিএসইসি সূত্রে জানা গেছে, কমিশন নিজেদের মধ্যে ফ্লোর প্রাইস প্রত্যাহার ও সার্কিট ব্রেকারের ইস্যুটি নিয়ে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করেছে। বর্তমানে বিএসইসিতে দুজন কমিশনার ও একজন চেয়ারম্যান রয়েছেন। আইনানুসারে তিনজন কমিশনারের সমন্বয়ে কমিশন সভার কোরাম পূরণ হয়। ফলে বর্তমানে কোরাম পূরণ করে কমিশন সভার ক্ষেত্রে একজন কমিশনারের ঘাটতি রয়েছে। তবে বিএসইসির কর্মকর্তারা বলছেন, বর্তমানে একটি বিশেষ পরিস্থিতি বিরাজ করছে। এক্ষেত্রে বিদ্যমান কমিশন সর্বসম্মতভাবে শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে ফ্লোর প্রাইস ও সার্কিট ব্রেকারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। সরকার নতুন কমিশনার নিয়োগ দেয়ার পর কোরাম পূরণ করে কমিশন সভার মাধ্যমে ফ্লোর প্রাইস ও সার্কিট ব্রেকারের সিদ্ধান্তটি ভূতাপেক্ষ অনুমোদন দেয়া সম্ভব। চলতি সপ্তাহের মধ্যেই ফ্লোর প্রাইস ও সার্কিট ব্রেকারের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বিএসইসির এক কর্মকর্তা।
শেয়ারবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. আবু আহমেদ বলেন, ‘মুক্ত বাজার অর্থনীতিতে শেয়ারদর নিয়ন্ত্রণ করার বিষয়টি সমর্থন করা যায় না। এভাবে শেয়ারদর ধরে রেখে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা সম্ভব নয়। বিশ্বের কোথাও ফ্লোর প্রাইস নেই। বিএসইসিকে অবিলম্বে ফ্লোর প্রাইস তুলে নেয়ার সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি শেয়ারদর কমার ক্ষেত্রে সার্কিট ব্রেকার আগের মতো ১০ শতাংশে ফিরিয়ে আনতে হবে।’
মামুন/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
- মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে বিপদ, ১১ দালালসহ আটক ৭৬
- তিন মাস পর ফেসবুক ভিডিওতে মিলল স্ত্রীর সন্ধান
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অবৈধ মদের সন্ধান, সিলগালা
- পাসপোর্টে ভুয়া বাবা সাজিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা পণ্ড
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
জাতীয় এর সর্বশেষ খবর
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য













