ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬

দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ

২০২৬ জুন ০৭ ১৫:৫৯:৫৬
দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : আর দুই কর্মদিবস পরই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকা নির্ধারণ হবে। এই দুই কর্মদিবসের মধ্যে শেয়ার ক্রয় করলে বা ধরে রাখলেই ১২ শতাংশ ক্যাশ বা বোনাস হিসেবে শেয়ারপ্রতি ১ টাকা ২০ পয়সা নগদ পাবে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি হলো প্রভাতী ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১০ জুন কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট। রেকর্ড ডেটের কারণে এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। আর এর আগে আগামী ৮ ও ৯ জুন কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে।

আর এই স্পট মার্কেটে লেনদেন চলাকালিন সময়ে কোম্পানিটির শেয়ার ক্রয় করতে হবে। তাহলেই কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড পাওয়া যাবে। আর যারা এ সময়ে শেয়ার ক্রয় করতে ব্যর্থ হবে বা বিক্রি করবে তারা ওই বোনাস থেকে বঞ্চিত হবেন।

জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা ২০ পয়সা করে পাবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৩ পয়সা, আগের বছর ছিল ১ টাকা ৯৭ পয়সা ।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৫ পয়সা।

আগামী ১০ আগস্ট, বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এদিকে, আগামীকাল থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে টেকনো ড্রাগস ও ওয়ান ব্যাংক। এর মধ্যে আগামীকাল ও ৯ জুন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে টেকনো ড্রাগস। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ১০ জুন কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

আগামীকাল থেকে ১০ জুন পর্যন্ত স্পট মার্কেটে ওয়ান ব্যাংকের শেয়ার লেনদেন হবে। এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ১১ জুন কোম্পানিটির শেয়ার লেনদেন স্থতিগ থাকবে।

উল্লেখ্য, ওয়ান ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে