ভারতে ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগে ঢাকার ছেলের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে জন্ম নেওয়া প্রযুক্তি উদ্যোক্তা ও শিল্পপতি রবিন খুদা ভারতের ডাটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছেন। তার প্রতিষ্ঠিত AirTrunk আগামী ২০৩০ সালের মধ্যে ভারতের বিভিন্ন অঞ্চলে এই বিনিয়োগ বাস্তবায়ন করবে।
প্রতিষ্ঠানটির লক্ষ্য, ভারতে দ্রুত সম্প্রসারিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিং অবকাঠামোর চাহিদা পূরণে বৃহৎ পরিসরের ডাটা সেন্টার নেটওয়ার্ক গড়ে তোলা।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে বৈঠকের পর এই বিনিয়োগ পরিকল্পনা সামনে আসে। এয়ারট্রাঙ্ক জানিয়েছে, তারা ভারতজুড়ে মোট ৫ গিগাওয়াট সক্ষমতার ডাটা সেন্টার স্থাপন করবে।
রবিন খুদার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি রাজধানীর শের-ই-বাংলা নগর সরকারি বয়েজ স্কুল-এ পড়াশোনা করেন। ১৮ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া-তে পাড়ি জমান এবং অ্যাকাউন্টিং বিষয়ে শিক্ষা গ্রহণ করেন।
বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার অন্যতম সফল প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে পরিচিত। ব্যবসাবিষয়ক সাময়িকী Forbes-এর তথ্য অনুযায়ী, তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ২ বিলিয়ন ডলারেরও বেশি।
ফোর্বস এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিন খুদা বলেন, ভারত এমন কয়েকটি বাজারের মধ্যে একটি যেখানে দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত বিনিয়োগের জন্য বিপুল সম্ভাবনা রয়েছে।
তার ভাষায়, “ভারতের জনসংখ্যা, দ্রুত ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা—এই সমন্বয় বিশ্বের খুব কম দেশেই দেখা যায়।”
বিশ্লেষকদের মতে, এআই, ক্লাউড সেবা এবং ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণের কারণে আগামী দশকে ভারতে ডাটা সেন্টারের চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
প্রকল্পের সবচেয়ে বড় অংশ বাস্তবায়ন হবে মহারাষ্ট্র রাজ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন, সেখানে ৩ গিগাওয়াট সক্ষমতার ডাটা সেন্টার নির্মাণ করবে এয়ারট্রাঙ্ক।এরই অংশ হিসেবে মুম্বাই সংলগ্ন এলাকায় জমি অধিগ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।
বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এই উদ্যোগ বৈশ্বিক ক্লাউড কম্পিউটিং ও এআই শিল্পে ভারতের অবস্থান আরও শক্তিশালী করবে।
তিনি উল্লেখ করেন, এই বিনিয়োগ নতুন কর্মসংস্থান সৃষ্টি, দেশীয় সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।
২০১৫ সালে প্রতিষ্ঠিত এয়ারট্রাঙ্ক বর্তমানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম বৃহৎ ডাটা সেন্টার অপারেটর। ভারত ছাড়াও প্রতিষ্ঠানটি জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং এবং অস্ট্রেলিয়ায় কার্যক্রম পরিচালনা করছে।
প্রযুক্তি খাতে বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তাদের মধ্যে রবিন খুদার এই বিনিয়োগ পরিকল্পনাকে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় অবকাঠামোগত প্রযুক্তি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
সোহেল রানা/
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা











.jpg&w=50&h=35)

