বাংলাদেশিদের জন্য দারুণ খবর; চাকরির বিশাল বাজার
নিজস্ব প্রতিবেদক: জাপান-এ চলমান দক্ষ কর্মী সংকট মোকাবিলায় নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী (স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার (SSW)) ক্যাটাগরির ১৬টি খাতে বিপুল সংখ্যক বিদেশি জনশক্তি নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশ সরকারও।
জাপান সরকার ২০২৯ সালের মার্চের মধ্যে এসএসডব্লিউ’র আওতায় প্রায় ৮ লাখ ২০ হাজার বিদেশি কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ যথাযথভাবে দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে এই চাহিদার প্রায় ৪০ শতাংশ, অর্থাৎ ৩ লাখেরও বেশি কর্মী পাঠানোর সুযোগ পেতে পারে।
এর আগে বাংলাদেশ মাত্র ছয়টি খাতে এসএসডব্লিউ কর্মী পাঠাতে সক্ষম ছিল। তবে এখন সব খাতে দক্ষ কর্মী পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও জাপান বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, জাপান বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার। সেখানে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। সঠিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন করা গেলে বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে পারবে এবং বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস তৈরি হবে।
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস জাপান-এর শ্রম কল্যাণ উইংয়ের তথ্য অনুযায়ী, জাপান ২০২৯ সালের মার্চের মধ্যে এসএসডব্লিউ এবং দক্ষতা উন্নয়নভিত্তিক কর্মসংস্থান (ESD) ক্যাটাগরিতে প্রায় ১২ লাখ বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। পাশাপাশি ২০৪০ সালের মধ্যে দেশটিতে প্রায় ১ কোটি ১০ লাখ বিদেশি কর্মীর প্রয়োজন হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
অধ্যাপক জাহাঙ্গীর আলম আরও বলেন, জাপানে যাওয়ার আগে কর্মীদের অবশ্যই ভাষা শিক্ষা ও আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। এতে কর্মীদের গ্রহণযোগ্যতা বাড়বে এবং ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও বড় সুযোগ তৈরি হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, জাপানি রীতি-নীতি, আইন-কানুন ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল বলেন, জাপানের ক্রমবর্ধমান শ্রম চাহিদা পূরণে দ্বিপাক্ষিক চুক্তি, প্রশিক্ষণ কার্যক্রম, সহজ শর্তে ঋণ, ব্যাংকিং চ্যানেলে ফি পরিশোধ এবং গাইডলাইন সংশোধনের মতো উদ্যোগ নেওয়া হয়েছে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- ফোনে নতুন আতঙ্ক, ফাঁদে পা দিলেই ব্যাংকের টাকা গায়েব
- বাংলাদেশ ‘নিয়ন্ত্রণে’ নেওয়ার হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর
- "যেমন এমপি, তেমন মন্ত্রী, খাপে খাপ মমতাজের বাপ"
- মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী
- একনেকে নতুন ৫ ও সংশোধিত ৯ প্রকল্প, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ
- জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম
- ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন এসপি পেল ৭ জেলা
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে













