আইপিও মূল্যের অর্ধেকে নেমে এসেছে এনার্জিপ্যাকের শেয়ারদর
নিজস্ব প্রতিবেদক: একসময় দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যতম কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি বর্তমানে তীব্র আর্থিক সংকটে জর্জরিত। ক্রমাগত লোকসানের কারণে কোম্পানিটি নেতিবাচক বা ঋণাত্মক সঞ্চিত আয়ে তলিয়ে যাচ্ছে। ২০২২-২৩ অর্থবছর থেকে এ পর্যন্ত মোট ৩০৬ কোটি টাকা লোকসান জমে যাওয়ায় কোম্পানিটির সঞ্চিতি আয় এখন ৫৩ কোটি ৭৩ লাখ কোটি টাকা নেগেটিভ।
এই আর্থিক অবনতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) আরও প্রকট হয়েছে। এই সময়ে কোম্পানির রাজস্ব ৩৫ শতাংশ কমে ৬০ কোটি ৫৭ লাখ টাকায় নেমে আসে এবং প্রান্তিক শেষে নিট লোকসান হয় ৫৮ কোটি ৬০ লাখ টাকা। এর তাৎক্ষণিক প্রভাব পড়েছে শেয়ারবাজারে, যেখানে বিনিয়োগকারীদের আস্থা তলানিতে পৌঁছানোয়, রোববার (২৩ নভেম্বর) ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৭.৯৫ শতাংশ কমে ১৬ টাকায় ২০ পয়সায় লেনদেন শেষ করে। এটি কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) মূল্য থেকে অনেক নিচে।
এনার্জিপ্যাক পাওয়ার ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। সে সময় বুক-বিল্ডিং পদ্ধতির মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ারের মূল্য ছিল ৩৫ টাকা, আর সাধারণ বিনিয়োগকারীরা পেয়েছিলেন ৩১ টাকায়। বাজার বিশ্লেষকদের মতে, তালিকাভুক্তির পর কোম্পানিটি তাদের মূল্যের অর্ধেকেরও বেশি হারিয়েছে। সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯ টাকা ৮৬ পয়সা, যা আগের অর্থবছরের তুলনায় ৯ শতাংশ কম।
মূল্য সংবেদনশীল তথ্য বিবৃতিতে এনার্জিপ্যাক জানিয়েছে, ক্রমবর্ধমান সুদের হারের কারণে ফিন্যান্স চার্জ তীব্রভাবে বেড়ে যাওয়াই এই লোকসানের প্রধান কারণ। কোম্পানিটি আরও উল্লেখ করেছে যে, শিল্পের সামগ্রিক রাজস্ব ক্ষয়, ক্রমবর্ধমান আর্থিক ব্যয় এবং পুরাতন ঋণের দায়ভারের সম্মিলিত ফলেই অস্থায়ী নেতিবাচক সঞ্চিতি আয় এবং এনএভি কমে যাওয়ার ঘটনা ঘটেছে।
তবে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আশার আলো দেখিয়েছে। তারা বাংলাদেশ ব্যাংক (বিবি) থেকে সম্প্রতি ১০ বছর মেয়াদি একটি পুনর্গঠিত ফিন্যান্সিং সুবিধা পেয়েছে, যার মধ্যে দুই বছরের গ্রেস পিরিয়ড রয়েছে। এই সুবিধার ফলে ঋণ পরিশোধের চাপ কমবে এবং এটি সঞ্চিতি আয় পুনরুদ্ধার ও এনএভি বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানিটির অ-নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত মোট মেয়াদি ঋণের বোঝা ছিল ১ হাজার ৩২৭ কোটি টাকা। এর প্রধান ঋণদাতা হলো মার্কেন্টাইল ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ইস্টার্ন ব্যাংক।
তারল্য ও পরিচালন চাহিদা মেটাতে কোম্পানিটির পর্ষদ সম্পদ বিক্রি করার উদ্যোগ নিয়েছে। পর্ষদ সম্প্রতি তেজগাঁও শিল্প এলাকার ১৬.৫০ ডেসিমেল জমি সহযোগী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ফ্যাশন লিমিটেডের কাছে প্রায় ৩৩ কোটি টাকায় বিক্রির অনুমোদন দিয়েছে। এর আগে ৫৯৭ ডেসিমেল জমি ১৯ কোটি টাকায় বিক্রি করা হয়েছিল।
ঐতিহাসিক কর্মক্ষমতার পর্যালোচনায় দেখা যায়, ২০২ ১-২২ অর্থবছরে রাজস্ব ২ হাজার ৩৩ কোটি টাকায় পৌঁছলেও অর্থবছর ২০২২-২৩ অর্থবছরে তা ৮০০ কোটি টাকায় এবং অর্থবছর ২০২৩-২৪ অর্থবছরে ২৮০ কোটি টাকায় নেমে আসে। অর্থবছর ২০২৪-২৫ অর্থবছরে তা সামান্য বেড়ে ৩০৮ কোটি টাকা হয়েছিল। মুনাফার দিক থেকেও চরম পতন দেখা যায়; ২০২০-২১ অর্থবছরে ৩৯ কোটি টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ৯ কোটি ৭০ লাখ টাকা মুনাফা করার পর ২০২২-২৩ অর্থবছরে ৪৫ কোটি টাকা লোকসান হয় এবং ২০২৪-২৫ অর্থবছরে লোকসান বেড়ে দাঁড়ায় ১০৫ কোটি টাকায়।
বর্তমানে জি-গ্যাস ব্র্যান্ডের অধীনে এলপিজি, নির্মাণ সামগ্রী, জেএসি-ব্র্যান্ডের মোটরযান এবং তাদের বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ থেকে এনার্জিপ্যাক রাজস্ব আয় করে। তবে রাজস্ব ক্ষয়ের একটি বড় অংশ এসেছে কৌশলগত পুনর্গঠনের কারণে। ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত তিনটি বিদ্যুৎ কেন্দ্র—এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার চিটাগং লিমিটেড এবং ইপিভি ঠাকুরগাঁও লিমিটেড—থেকে উল্লেখযোগ্য রাজস্ব আসত, যা পরে কোম্পানির পরিচালকদের মালিকানাধীন সোনারগাঁও লেদার ও রেক্সিন ক্লথ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়। কোম্পানিটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই হস্তান্তরই রাজস্ব কমে যাওয়ার মূল কারণ। পাশাপাশি সরকারি চাহিদা হ্রাস পাওয়ায় কোম্পানিটির মূল ঐতিহ্যবাহী ব্যবসা, অর্থাৎ ট্রান্সফরমার বিক্রিও কমে গেছে। একই সময়ে বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগে তীব্র পতন ঘটায় বিদ্যুৎ সরঞ্জাম বিক্রিতেও আঘাত লেগেছে। এরফলে, এনার্জিপ্যাক ২০২৩-২৪ অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি এবং ২০২৪-২৫ অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য মাত্র ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের সুপারিশ করেছে, যা তারল্য সংকটের চিত্র তুলে ধরে। ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর অর্থবছর ২০২২-২৩ অর্থবছরের ঘোষিত ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের ন্যূনতম ৮০ শতাংশ বিতরণ করতে ব্যর্থ হওয়ায় ডিএসই এনার্জিপ্যাক পাওয়ারকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়। তবে, গত ২৯ সেপ্টেম্বর ডিভিডেন্ড বিতরণের পর ডিএসই এটিকে আবার ‘বি’ ক্যাটাগরিতে ফিরিয়ে আনে।
মামুন/
পাঠকের মতামত:
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা








