নতুন মার্জন বিধিমালা: শেয়ারবাজার বদলের ইঙ্গিত, নাকি উদ্বেগের সংকেত?
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারি করা কঠোর 'বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫' কার্যকর হওয়ার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া এবং বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
গত ৬ নভেম্বর তারিখে গেজেট আকারে প্রকাশিত এই নতুন বিধিমালায় মার্জিন ঋণের ক্ষেত্রে একাধিক কঠোর শর্ত আরোপ করা হয়েছে, যার ফলে মূলত ছোট বিনিয়োগকারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
নতুন নিয়মে, কোনো বিনিয়োগকারীকে মার্জিন ঋণ পাওয়ার যোগ্য হতে হলে পূর্ববর্তী এক বছরে তার গড় বিনিয়োগের পরিমাণ ন্যূনতম ৫ লাখ টাকা থাকতে হবে। এর ফলে ৫ লাখ টাকার নিচে বিনিয়োগ থাকা ব্যক্তিরা নতুন করে মার্জিন ঋণ নেওয়া থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হবেন।
এমনকি, বিদ্যমান ঋণ গ্রহীতাদেরও এক বছরের মধ্যে পোর্টফোলিওর মূল্য ওই সীমায় উন্নীত করতে হবে, অন্যথায় তাদের শেয়ার জোরপূর্বক বিক্রি (ফোর্স সেল) হওয়ার ঝুঁকিতে পড়তে হবে।
বিধিমালা অনুযায়ী, ছাত্র, গৃহিণী বা অবসরপ্রাপ্ত ব্যক্তিরা—যাদের নিয়মিত আয়ের উৎস নেই—তাদের আর্থিক ঝুঁকি বিবেচনা করে মার্জিন অর্থায়নের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। মার্জিন ঋণ শুধুমাত্র শেয়ার কেনার জন্যই ব্যবহার করা যাবে; ক্যাশ উত্তোলন বা অন্য খাতে অর্থ স্থানান্তর সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
পোর্টফোলিওর মূল্য ৫ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা এর মধ্যে থাকলে, বিনিয়োগকারীরা তাদের ইকুইটির ৫০ শতাংশ (১:০.৫ অনুপাতে) মার্জিন সুবিধা পাবেন। ১০ লাখ টাকার বেশি পোর্টফোলিও মূল্যের জন্য এই অনুপাত ১:১ নির্ধারণ করা হয়েছে। এছাড়া, বীমা কোম্পানির শেয়ারে মার্জিন ঋণের সর্বোচ্চ সীমাও ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
নতুন নিয়মে স্পষ্ট করা হয়েছে যে, গ্রাহকের ইকুইটি যদি প্রয়োজনীয় স্তরের ৭৫ শতাংশের নিচে নেমে যায় তবে বাধ্যতামূলকভাবে মার্জিন কল জারি করতে হবে। আর পোর্টফোলিওর মূল্য ৫০ শতাংশ হ্রাস পেলে শেয়ার বিক্রি বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়াও, মার্জিন ঋণের সুদ প্রতি ত্রৈমাসিকে ক্যাশ অথবা শেয়ার বিক্রির মাধ্যমে পরিশোধ করতে হবে। শেয়ারের গ্রহণযোগ্যতার ক্ষেত্রেও কঠোরতা আনা হয়েছে; ন্যূনতম ৫০ কোটি টাকা ফ্রি-ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন আছে এমন কোম্পানির শেয়ার এবং আর্থিক দুর্দশা, পরিচালন স্থগিতাদেশ বা যোগ্য নিরীক্ষা মতামত আছে এমন কোম্পানির শেয়ার মার্জিনের জন্য অযোগ্য বিবেচিত হবে।
গত ৬ নভেম্বর তারিখে এই নিয়ম গেজেট আকারে প্রকাশিত হওয়ার পর বাজারে ব্যাপক দরপতন ও অস্থিরতা সৃষ্টি হওয়ায় ১২ নভেম্বর তারিখে হাইকোর্ট নতুন বিধিমালা ২০২৫ এর বৈধতা নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে।
তবে আদালতের নির্দেশ সত্ত্বেও, বিনিয়োগকারীদের আতঙ্ক ও শেয়ারবাজারের দুর্বলতার কারণে এই নতুন নিয়মগুলো ছোট বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
তহা/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


