‘পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ যৌথভাবে বিবেচনা করা হবে’
নিজস্ব প্রতিবেদক: দেশের আর্থিকখাতে একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন কি না—এই প্রশ্নে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের মন্তব্য। তিনি বলেছেন, এই আলোচনাটি সরকার একেবারেই এড়িয়ে যাচ্ছে না; বরং বিষয়টি জয়েন্টলি (যৌথভাবে) বিবেচনা করা হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকরা পাঁচ ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, “দেখি ওদের ব্যাপারে কি করা যায়। জয়েন্টলি আমরা দেখব। এটা আমরা একেবারে ইগনোর করছি না।”
তবে সাংবাদিকদের একাধিক প্রশ্ন সত্ত্বেও তিনি স্পষ্ট করে জানাতে চাননি ক্ষতিপূরণ আদৌ দেওয়া হবে কি না। এ বিষয়ে তিনি বলেন, “এটা বাংলাদেশ ব্যাংককে প্রশ্ন করুন… এটা এখন আমি বলব না।”
এদিকে, এর আগে পাঁচ ইসলামী ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোস্যাল ইসলামী (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটির শেয়ার শূন্য ঘোষণা করা হতে পারে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে শেয়ারবাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যাংকগুলোর শেয়ারে ব্যাপক দরপতন হয়।
পরে ১২ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে গুজবের বিষয়টি উল্লেখ করে জানায়, একীভূত প্রক্রিয়ার কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে—এমন সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। বিনিয়োগকারীদের স্বার্থ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।
তবে এরপর ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইক্যুইটির মূল্য বর্তমানে শূন্যের নিচে অবস্থান করছে। তাই শেয়ারগুলোর ভ্যালু শূন্য হিসেবে বিবেচিত হবে এবং কাউকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না।
এর ঠিক পরদিন ৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংক নতুন বিজ্ঞপ্তিতে জানায়, সরকার ক্ষুদ্র শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। এরপর ৯ নভেম্বর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, গভর্নরের বক্তব্যই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সরকার।
সর্বশেষ আজকের বক্তব্যে অর্থ উপদেষ্টা পরিষ্কার করেছেন—শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের প্রশ্নটি বাতিল করে দেওয়া হয়নি; বরং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আলোচনা ও যৌথ বিবেচনা চলছে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- বিশ্ববাজারে নতুন মোড়: তেল নামল, সোনা উঠল
- দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- ধূমপান বন্ধে ঐতিহাসিক আইন
- আ.লীগের যুগ্ম সম্পাদককে গুলি করে হত্যা
- বাসভাড়া ইস্যুতে নতুন নির্দেশ
- অনিয়মের দায়ে ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি অপসারণ
- ইরান যুদ্ধের ধাক্কা এবার শোবার ঘরে!
- নামাজে মনোযোগ বাড়াবে কোরআনের ১০ আয়াত
- দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংসদে
- গাড়ি চাইলেন হাসনাত আবদুল্লাহ
- ট্রাম্পকে সরাসরি সতর্ক করল পাকিস্তান!
- ঘোষণা ছাড়াই বাড়ল বাস-ট্রাক ভাড়া!
- চিফ হুইপকে নিয়ে পোস্ট, অবশেষে জামিন পেলেন কন্টেন্ট ক্রিয়েটর
- জামিন নামঞ্জুর—শিশুকে নিয়েই জেলে মা
- স্ত্রীর এমপি হওয়া নিয়ে যা বললেন জিল্লুর রহমান!
- আমানত সুরক্ষায় শেয়ারবাজার স্ট্যাবিলাইজেশন ফান্ড সংস্কারের উদ্যোগ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ২৭ কোম্পানি
- সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- হেভিওয়েটদের বাদ দিয়ে চমক দিলো ১১ দলীয় জোট
- তিন কোম্পানির গুরুত্বপূর্ণ শীর্ষ পদে পরিবর্তন
- পরিবারের সদস্যদের মাঝে উপহার হিসেবে শেয়ার স্থানান্তর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জমা দিতে ব্রোকারেজ হাউজকে অনুরোধ
- রিং শাইনের বড় উদ্যোগ: সুদমুক্ত ঋণে ফিরছে আর্থিক স্বস্তি
- ঘোষিত পরিকল্পনা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন
- বাবার চেয়ে ৭ বছরের ছোট ছেলে!
- দরপতনের ধারা ভেঙে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
- ২১ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
- মনোনয়ন বিতর্কে মির্জা আব্বাসের স্ত্রী দিলেন ব্যাখ্যা
- কুষ্টিয়া-৩ আসনের এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- দেশ ছাড়ছেন শিরীন শারমিন; রহস্য ঘনীভূত
- ব্যাংক ঋণে রেকর্ড! বাজেটের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেল সরকার
- এসি চালাচ্ছেন? এই সেটিংস না জানলে বিল হবে দ্বিগুণ!
- ২১ এপ্রিল থেকে বদলে গেল নিয়ম—এই ৭ পাম্পে নতুন বাধ্যবাধকতা
- কঠোরতার মাঝে নরম সুর; বদলাল ট্রাম্পের অবস্থান
- ডিএমপির ৫ পরিদর্শককে বদলি
- এবার একই সংসদে যোগ দিচ্ছেন স্বামী-স্ত্রী
- গম রপ্তানি কেলেঙ্কারিতে নাম জড়ালো জনপ্রিয় অভিনেত্রী
- শেখ হাসিনা নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক মন্ত্রীর
- একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
- ০% সুদে নতুন ঋণে ইপিএস বাড়ার সম্ভাবনা রিং শাইনের
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান ভূমিকম্প
- শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
- ইউনিলিভার কনজুমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিশ্বজুড়ে উত্তেজনা, ট্রাম্পের পরবর্তী নিশানা কে?
- যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ২৭ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- নাভানা ফার্মায় দখল যুদ্ধ, ফাঁদে পড়ে বরখাস্ত বিএসইসি কর্মকর্তা
- পদোন্নতির পর ওএসডি হলেন দুই বিভাগীয় কমিশনার








