পাঁচ দেশে কাগুজে রপ্তানির খেলা: ২২ কোটি টাকার কারসাজি
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরে কোনো পণ্য না পৌঁছালেও কাগজে–কলমে পাঁচ দেশে কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানি দেখিয়ে প্রায় ২২ কোটি টাকার জালিয়াতি করেছে ডিওই (দো) এমপেক্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি আরব আমিরাত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও সিঙ্গাপুরে রপ্তানির তথ্য দেখিয়ে ব্যাংকে প্রত্যাবাসন দেখিয়েছে ২২ লাখ ১৮ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি ৬০ লাখ টাকা। পাশাপাশি রপ্তানি প্রণোদনা হিসেবে তুলে নিয়েছে আরও ৩ কোটি ৭১ লাখ ৮১ হাজার টাকা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দীর্ঘ অনুসন্ধানে প্রকাশ পেয়েছে, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি ৪১টি বিল অব এক্সপোর্ট দাখিল করে। এর মধ্যে মাত্র সাতটি চালানের বাস্তব রপ্তানির প্রমাণ মিললেও বাকি ৩৪টি চালান সম্পূর্ণ ভুয়া। এসব ভুয়া চালান দেখিয়ে ব্যাংক থেকে প্রোসিড রিয়ালাইজেশন সার্টিফিকেট (পিআরসি) সংগ্রহ করা হয় এবং সরকার ঘোষিত নগদ সহায়তাও উত্তোলন করা হয়। তদন্তে আরও উঠে এসেছে, পুরো প্রতারণায় প্রতিষ্ঠানটি তিনটি অস্তিত্বহীন শিপিং এজেন্ট ব্যবহার করেছে—যাদের কোনো রেজিস্ট্রেশন বা আইনি বৈধতা নেই।
চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ও সহকারী কমিশনারদের ইউজার আইডি, পাসওয়ার্ড, সিল ও স্বাক্ষর ব্যবহার করে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ভুয়া তথ্য আপলোড করা হয়েছে। অগ্রণী ব্যাংক ও সংশ্লিষ্ট অডিট ফার্ম প্রয়োজনীয় যাচাই না করেই এসব নথি গ্রহণ ও প্রণোদনার অর্থ ছাড় দিয়েছে। ফলে সরকারি অর্থ আত্মসাৎ, মানিলন্ডারিং এবং জাল–জালিয়াতির একটি সুপরিকল্পিত চক্রের প্রমাণ পেয়েছে দুদক। অনুসন্ধানে রপ্তানিকারক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডি, কয়েকটি সিএন্ডএফ এজেন্ট, বিভিন্ন অডিট প্রতিষ্ঠানের কর্তা, চট্টগ্রাম কাস্টমসের ১১ জন কর্মকর্তা এবং অগ্রণী ব্যাংকের দুই কর্মকর্তাসহ মোট ২৬ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে।
দুদক জানিয়েছে, কমিশনের অনুমোদনক্রমে তাদের বিরুদ্ধে শিগগিরই মামলা করা হবে। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, রপ্তানির নামে জালিয়াতি করে নগদ সহায়তা গ্রহণের এমন ঘটনা আগেও দেখা গেছে; চলমান অনুসন্ধানে যাদের বিরুদ্ধে প্রমাণ মিলবে, সবার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুসআব/
পাঠকের মতামত:
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা













