বেক্সিমকোর ছয় কারখানা নিলামে তুলছে জনতা ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: বেক্সিমকোর সমস্যাগ্রস্ত কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে সরকার আন্তর্জাতিক লিজ চুক্তির উদ্যোগ নিলেও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক এরই মধ্যে প্রতিষ্ঠানটির ছয়টি কারখানা নিলামে তোলার প্রক্রিয়া শুরু করেছে। হাজারো শ্রমিকের চাকরি রক্ষা এবং দেশের রপ্তানি আয় বজায় রাখার সরকারি প্রচেষ্টার বিপরীতে জনতা ব্যাংকের এই দ্রুত সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায়ে তৈরি হওয়া দোটানাকে স্পষ্ট করেছে।
গত ২০ নভেম্বর জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ১৮ নভেম্বর এই বৈঠকটি হওয়ার কথা ছিল এবং মূল আলোচ্যসূচি ছিল বেক্সিমকো, জনতা ব্যাংক এবং জাপানের রিভাইভাল প্রজেক্ট লিমিটেড–এর মধ্যে লিজ চুক্তির খসড়া অনুমোদন করা। কিন্তু সভা স্থগিত করে আলোচ্যসূচি পরিবর্তন করা হয় এবং নিলামের সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করা হয়। বৈঠক শেষ হওয়ার পরদিনই ব্যাংকটি গাজীপুরের কাশিমপুরে অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে থাকা তিনটি কারখানার বন্ধকি সম্পত্তি—১৯৩ শতাংশ জমি ও সব স্থাপনা—নিলামে তোলার জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। ব্যাংক সূত্রে জানা গেছে, বাকী তিন কারখানার নিলাম বিজ্ঞপ্তিও শিগগিরই প্রকাশ করা হবে।
১ নভেম্বর প্রকাশিত নিলাম বিজ্ঞপ্তিতে এই কারখানাগুলোর বিশাল অঙ্কের ঋণ পরিস্থিতি তুলে ধরা হয়। ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেল লিমিটেডের (ইউনিট-১ ও ২) মূল ঋণ ৫৪৩.৭ কোটি টাকা, যা সুদসহ দাঁড়িয়েছে ১ হাজার৭৫৪.৭ কোটি টাকা। আরবান ফ্যাশন্সের ২৫২.৪৫ কোটি টাকা ঋণ সুদসহ দাঁড়িয়েছে ৭২৪.২৬ কোটি টাকা, এবং অ্যাপোলো অ্যাপারেলসের ২৫১.২৬ কোটি টাকা ঋণ সুদসহ দাঁড়িয়েছে ৮১৬.৪ কোটি টাকা। এই তিনটি কারখানার যন্ত্রপাতি, মজুত পণ্য, জমি ও স্থাপনা নিলামে তোলা হবে। এছাড়াও, পরবর্তীতে ক্রিসেন্ট ফ্যাশনস (১ হাজার ৩৯৭ কোটি), অ্যাসেস ফ্যাশন (১ হাজার ১৩৫ কোটি) এবং বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির (১ হাজার ৩১৬ কোটি) বন্ধকি সম্পত্তিও নিলামে তোলা হবে।
এদিকে, হাজারো শ্রমিকের চাকরি রক্ষা ও রপ্তানি আয় বজায় রাখতে শ্রম মন্ত্রণালয় বেক্সিমকোর আন্তর্জাতিকমানের টেক্সটাইল কারখানাগুলো পুনরায় চালুর প্রচেষ্টা চালিয়ে আসছিল। এ লক্ষ্যে অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জনতা ব্যাংকসহ সংশ্লিষ্ট পক্ষদের নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। চলতি বছরের মে মাসে জাপানের রিভাইভাল প্রজেক্ট লিমিটেড কারখানাগুলো লিজ নেওয়ার আগ্রহ জানিয়ে সরকারের কাছে ইওআই জমা দেয়, যেখানে বেক্সিমকো সমর্থন জানায়।
পরবর্তীতে সরকার মিলগুলো চালু করার পরিকল্পনা হাতে নেয় এবং ২২ জুলাই শ্রম মন্ত্রণালয় প্রথম বৈঠক করে। ২০২৪ সালের নভেম্বরে গঠিত ১১ সদস্যের উপদেষ্টা কমিটি এবং আরেক পাঁচ সদস্যের কমিটিও এই রিভাইভাল–এর প্রস্তাবে সমর্থন দেয়। লিজ চুক্তির খসড়ায় জানানো হয়েছিল যে, রিভাইভাল শুরুতে ২ কোটি ডলার বিনিয়োগ করবে এবং দীর্ঘমেয়াদে তা ১০ কোটি ডলার পর্যন্ত বাড়াতে চায়। চুক্তির শর্ত ছিল—রিভাইভাল কারখানা পরিচালনা করবে, রপ্তানি আয়ের ১.৫%-২.৫% কমিশন নেবে এবং বাকি অর্থ পরিচালন ব্যয় বাদ দিয়ে জনতা ব্যাংকসহ ঋণদাতাদের পরিশোধে ব্যবহার হবে; তবে বেক্সিমকো সরাসরি কোনো অর্থ পাবে না। ৮ অক্টোবর এই লিজ চুক্তির খসড়া তৈরি হয় এবং ১৮ নভেম্বর বোর্ড অনুমোদনের কথা ছিল, কিন্তু সভা পিছিয়ে ২০ নভেম্বর করা হয় এবং আলোচনা ঘুরে যায় নিলাম পরিকল্পনার দিকে।
মামুন/
পাঠকের মতামত:
- ভারতের মাটিতেই ভারতের কর্মকর্তাদের শূলে তুলতে চাইছে যুক্তরাষ্ট্র
- পদত্যাগের ঘোষণা ঘিরে আলোচনা, যা জানালেন ইশরাক
- মোদি হাসিনার চেয়েও খারাপ ভারতীয় অধ্যাপকের মন্তব্যে তোলপাড়
- দুলামিয়া কটনের ডিভিডেন্ড ঘোষণা
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- বিনিয়োগকারী ঝুয়াং লিফেংয়ের বিরুদ্ধে আইনি কার্যক্রম নিষ্পত্তি করল বিএসইসি
- বিতর্কে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনা নয়, চাঁদের সবচেয়ে দামি সম্পদ যা
- পাবলিক অফারের অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিতে নতুন উদ্যোগ বিএসইসির
- নেতানিয়াহুকেও ক্ষমতাচ্যুত করা সেই মুসলিম নেতাকে চেনেন?
- বিশ্বগুরুর মুখোশ ও পতনের সাইরেন
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, প্রশাসনে একাধিক রদবদল
- আইডিআরএর দুই সদস্যের পদে নতুন মুখ, মেয়াদ তিন বছর
- কনফিডেন্স পাওয়ারের ভিশন ২০৩৫, লক্ষ্য পরিচ্ছন্ন জ্বালানিতে বড় বিনিয়োগ
- পুলিশের একাধিক ইউনিটে রদবদল, নতুন পদায়ন পেলেন যাঁরা
- কাশেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- এআইনির্ভর পরামর্শসেবায় শেয়ারবাজারে বাড়বে বিনিয়োগের সুযোগ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হঠাৎ খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, এরপর যা ঘটল
- গ্রেফতার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান
- ডিএসইর ডেটা সেন্টারে বিভ্রাট, দ্বিতীয় দিনেও বিনিয়োগকারীদের ভোগান্তি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- নেপাল-শ্রীলংকা পারলেও বাংলাদেশ পারছে না
- শেয়ারবাজারে বড় সহায়তার দাবি, আইসিবি পুনর্গঠন নিয়ে নতুন প্রস্তাব
- বিমানবন্দরে জনপ্রিয় সংগীতশিল্পীকে ধাক্কা
- ইউরোপে পোশাক রপ্তানিতে ১.৫৮ বিলিয়ন ইউরো ক্ষতি বাংলাদেশের
- প্রেসিডেন্টের পদত্যাগ চান বিক্ষোভকারীরা, উত্তাল রাজধানী
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে আর্থিক উদ্বৃত্তে বড় প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ট্রেড লাইসেন্সের নিয়মে আসছে পরিবর্তন
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮০ বছরের নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজ নিয়ে হামিমের পোস্ট
- নাহি অ্যালুমিনিয়ামের কর্পোরেট ডিরেক্টর নিয়োগ
- ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যাঁরা
- ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি বার্তা
- সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
- ভারতের বিচারব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ফাওজুল কবির খান
- শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার
- দুধ খাঁটি নাকি ভেজাল, ঘরে বসে জানার সহজ উপায়
- তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রাশেদ খাঁনের কড়া বক্তব্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- দুলামিয়া কটনের ডিভিডেন্ড ঘোষণা
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- বিনিয়োগকারী ঝুয়াং লিফেংয়ের বিরুদ্ধে আইনি কার্যক্রম নিষ্পত্তি করল বিএসইসি





.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)


