মেহজাবীনের বিরুদ্ধে মামলা করা আমিরুলের পরিচয়
নিজস্ব প্রতিবেদক : পারিবারিক ব্যবসার পার্টনার করার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, এবং পরবর্তীতে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি, যিনি নিজেকে আমিরুল ইসলাম হিসেবে পরিচয় দিয়েছেন। তবে স্থানীয় সূত্রে এবং মেহজাবীনের পক্ষ থেকে এই ব্যবসায়িক সম্পর্কের বিষয়টি স্বীকার করা হয়নি।
মামলা অনুযায়ী, সম্প্রতি ঢাকার একটি আদালত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তাঁর ভাই আলিসান চৌধুরী উভয়ের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করে। যদিও পরে অভিনেত্রী আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে সক্ষম হন। বাদী আমিরুল ইসলাম কর্তৃক দায়ের করা এই ফৌজদারি মামলাটি ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় করা হয়েছিল। আসামিরা নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায়, গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের নির্দেশ অনুযায়ী, গ্রেফতারি সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর তারিখ ধার্য করা হয়েছে।
বাদী আমিরুল ইসলাম নিজেকে ফেনী সদরের ফতেহপুরের বাসিন্দা এবং বর্তমানে ক্যান্টনমেন্ট থানার মানিকদির নামাপাড়ার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন। তবে, স্থানীয়রা তাকে চেনেন না বলে জানা গেছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, মামলায় ব্যবহৃত মোবাইল নম্বরটি সাধারণ ১১ ডিজিটের বদলে ১২ ডিজিটের হওয়ায়, তার সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে না। এটি মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।
আমিরুল ইসলামের অভিযোগ, ফেসবুকের মাধ্যমে মেহজাবীনের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল এবং প্রায় তিন-চার বছর ধরে তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। তিনি জানান, বুটিক ব্যবসা শুরু করার প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়িক অংশীদারত্বের ভিত্তিতে তিনি নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা প্রদান করেন। কিন্তু ব্যবসা শুরু না হওয়ায় টাকা ফেরত চাইতে গেলে মেহজাবীন ও তাঁর ভাই ক্রমাগত সময়ক্ষেপণ করতে থাকেন।
তিনি আরও গুরুতর অভিযোগ করেন যে, টাকা চাওয়ার এক পর্যায়ে বসুন্ধরায় মেহজাবীনের বাসার সামনে গেলে তাঁর ভাই ও কয়েকজন তাঁকে থাপ্পড় মেরে একটি গাড়িতে তুলে নেয়। প্রায় এক ঘণ্টা পর চোখ খোলার পর তিনি নিজেকে হাতিরঝিলে খুঁজে পান এবং সেখানে তাকে হুমকি দেওয়া হয় যে, "টাকার জন্য বাসার সামনে এলে তাঁকে মেরে ফেলা হবে," কারণ মেহজাবীন সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি। এই ঘটনার পরই আমিরুল ইসলাম মামলা করার সিদ্ধান্ত নেন।
মুসআব/
পাঠকের মতামত:
- পাওয়ার গ্রিডের ডিভিডেন্ড ঘোষণা
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- এনভয় টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- সোনালী আঁশের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ
- যমুনা অয়েলের ডিভিডেন্ড ঘোষণা
- প্রতি ১০ সেকেন্ডে ৩ জন ! ২০২৬-এ ক্যান্সার নিয়ে লুকানো সত্য
- চিত্রনায়িকা পরীমনির ছবিতে জুতা নিক্ষেপ!
- অবশেষে মিলছে বকেয়া টাকা: ২২ হাজার বিমা গ্রাহকের জন্য স্বস্তির খবর
- ট্রাম্প-নেতানিয়াহুর পর এবার ক্ষমতা হারানোর টার্গেট মোদির
- শেয়ারবাজারে মন্দার স্রোত: বিদেশি বিনিয়োগকারীদের বড় ধাক্কা
- রাশেদের অভিযোগের জবাবে আমির হামজার বিস্ফোরক বক্তব্য
- ট্রাস্ট ইসলামী লাইফের আর্থিক অবস্থায় অবনতি, নয় মাসে ঘাটতি ৩০ লাখ টাকা
- “ইসলামের জন্য আমি ডাক্তারি পেশা ছেড়ে দিয়েছিলাম”
- আবু বকরকে নিয়ে এত আগ্রহ কেন? জানুন অজানা গল্প
- দেশে ফেরা নিয়ে অনড় শেখ হাসিনা, যা বলছে সরকার
- বিএফআইইউতে বড় রদবদল
- আমির হামজা সম্পর্কে যা জানালেন তাশরীফ
- ১০ বিষয়ে ফেল, তবু ফলাফলে জিপিএ-৫!
- সাক্ষীর চেয়ার ঘোরানো নিয়ে ট্রাইব্যুনালে উত্তেজনা, পরে যা ঘটল
- উত্থানের ধারাবাহিকতা নিয়ে সংশয়, সতর্ক লেনদেনে বিনিয়োগকারীরা
- ৮ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নেতানিয়াহু আউট, আইজেনকোট ইন
- হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- বিপাকে পড়া বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় সুখবর
- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা
- ড্রাইভিং লাইসেন্স করতে লাগবে যেসব কাগজ, আবেদন করবেন যেভাবে
- মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গেল
- তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- ৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পরীমণিকে, নোটিশে আরও যেসব দাবি
- ন্যাশনাল টিউবসের কোম্পানি সচিব পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা পদ্মা অয়েলের
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ট ঘোষণা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- ৫০তম বিসিএস-এর চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি
- গাজী নজরুল ও আমির হামজার নারীঘটিত ঘটনায় জামায়াত গুম!
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর
- বিএনপির অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়ে লেখা গান, তুমুল শোরগোল
- ৮ নভেম্বর সরকারি ছুটি কি না, জানা গেল কারা পাবেন
- আমার নিরাপত্তা কোথায়’, ফেসবুকে বিচার চাইলেন ড. খন্দকার মোশাররফের পুত্রবধূ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- ৫০তম বিসিএসের ফল নিয়ে বড় আপডেট
- শেয়ারবাজারের দুই শীর্ষ বিমা কোম্পানির কার্গো বিমা স্থগিত
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের বড় সিদ্ধান্ত
- টানা তিন দিনের ছুটি, তবে বাদ পড়ছে যেসব প্রতিষ্ঠান
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘আসুন, ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- সরকারি বেতন বাড়িয়ে নতুন ফাঁদে পড়ছে সরকার
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার













