রেনাটা–ইফাদ অটোস: দুই শেয়ারে আইসিবির লোকসান ৭০০ কোটি
নিজস্ব প্রতিবেদক : একসময় ধারাবাহিক মুনাফায় পরিচালিত রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনভেস্টমেন্ট করপোরেশন (আইসিবি) এখন গভীর সংকটে নিমজ্জিত। অতিরিক্ত ঋণ গ্রহণ, উচ্চমূল্যে শেয়ার ক্রয় এবং শেয়ারবাজারে ধারাবাহিক ধস প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তিকে কার্যত নড়বড়ে করে দিয়েছে। ২০২৪–২৫ অর্থ বছরে প্রতিষ্ঠানটি রেকর্ড ১,২১৪ কোটি টাকা লোকসান করে; চলতি ২০২৫–২৬ অর্থ বছরের প্রথম প্রান্তিকেও লোকসান দাঁড়িয়েছে আরও ১৫১ কোটি টাকা। সব মিলিয়ে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার থেকে আইসিবির ইরোশন বা আনরিয়ালাইজড লস দাঁড়িয়েছে ৫,০০০ কোটি টাকারও বেশি।
আইসিবির বোর্ড ও কর্মকর্তারা স্বীকার করছেন, বর্তমান অবস্থায় প্রতিষ্ঠানটির টিকে থাকা চরম ঝুঁকির মুখে। আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ বলেন, “স্বাভাবিক অবস্থায় এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। অতীতে ব্যাংক থেকে ব্যাপক ঋণ নিয়ে ভেস্টেড গ্রুপের স্বার্থে উচ্চমূল্যে শেয়ার কেনা হয়েছে। এখন এসব শেয়ারের বাজারদর ক্রয়মূল্যের তুলনায় অনেক কম।” তিনি আরও অভিযোগ করেন, বাজারের কিছু গ্যাম্বলার “পাম্প অ্যান্ড ডাম্প” পদ্ধতিতে প্রতিষ্ঠানটিকে শেয়ারের ডাম্পিং স্টেশন হিসেবে ব্যবহার করেছে।
সিঙ্গেল পার্টি এক্সপোজার লঙ্ঘন, ঋণের চাপ চরমে
অতিরিক্ত ঋণ গ্রহণের কারণে আইসিবি বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সিঙ্গেল পার্টি এক্সপোজার সীমা অতিক্রম করেছিল। এ কারণে সোনালী ব্যাংক ৩৭৫ কোটি টাকা ফেরত চাইলে আইসিবি বাধ্য হয়ে শেয়ার বিক্রি করে টাকা শোধ করে। আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নীরঞ্জন চন্দ্র দেবনাথ জানান, উচ্চহারে নেওয়া ঋণের সুদ পরিশোধেই প্রতি মাসে ৯০ কোটি টাকার মতো ব্যয় হয়, যা লোকসানের অন্যতম প্রধান কারণ। তার ভাষায়, “বিনিয়োগে প্রভিশন বৃদ্ধি, শেয়ারবাজারে ইরোশন এবং ঋণের সুদ ব্যয় বাড়ায় লোকসান হয়েছে।”
পোর্টফোলিওতে ভয়াবহ ক্ষতি: রেনাটা–ইফাদ অটোস বড় উদাহরণ
আইসিবির বৃহৎ ক্ষতির অন্যতম উদাহরণ রেনাটার শেয়ার ক্রয়। প্রতিষ্ঠানটি মোট ৯০০ কোটি টাকার শেয়ার কিনেছিল, যার কিছু শেয়ার ক্রয়মূল্য ছিল সর্বোচ্চ ১,৪৮০ টাকা। বর্তমানে এসব শেয়ারের দাম ৩৮৯ টাকা, ফলে লোকসান দাঁড়িয়েছে ৫২১ কোটি টাকার বেশি।
আরেক বড় ক্ষতি হয়েছে ইফাদ অটোসের শেয়ারে। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি গড়ে ৯৫ টাকা দরে শেয়ার কিনেছিল, মোট ব্যয় ২৬৫ কোটি টাকা। বর্তমানে দাম নেমে এসেছে ১৯ টাকা, যেখানে আইসিবির লোকসান দাঁড়িয়েছে ২১১ কোটি টাকা।
পোর্টফোলিও বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ইরোশন হয়েছে ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে কেনা শেয়ারগুলিতে। পরে গড় মূল্য কমাতে শেয়ার কেনা হলেও বাজারে ধারাবাহিক পতনের কারণে ক্ষতি কমেনি।
১,০০০ কোটি টাকার বেশি এফডিআর ফেরত পাচ্ছে না
দুর্বল অবস্থার আরেকটি কারণ হলো এফডিআরে বিনিয়োগ করা টাকা ফেরত না পাওয়া। প্রতিষ্ঠানটি একটি ব্যাংক ও ১০টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে মোট ৯২০ কোটি টাকার এফডিআর করেছিল, যা সুদসহ এখন ১,০০০ কোটি ছাড়িয়েছে। মেয়াদ শেষ হলেও আইসিবি এই অর্থ ফেরত পায়নি, যা তারল্য সংকটকে আরও তীব্র করেছে।
মুনাফা থেকে লোকসানে—এক দশকে চিত্র উল্টে গেছে
২০০৯–১০ থেকে ২০১৭–১৮ অর্থ বছর পর্যন্ত টানা নয় বছর আইসিবি গড়ে প্রায় ৪০০ কোটি টাকা নিট মুনাফা করেছিল। কিন্তু ২০১৮–১৯ সালে মুনাফা নেমে আসে মাত্র ৬০ কোটি টাকায়। পরবর্তী ছয় বছর গড়ে মুনাফা কমে দাঁড়ায় মাত্র ৮১ কোটি। সর্বশেষ ২০২৪–২৫ অর্থ বছরে প্রতিষ্ঠানটি রেকর্ড ১,২১৫ কোটি টাকা লোকসানে পড়ে।
ঋণের পাহাড়: মোট দায় ১৩ হাজার কোটি টাকা
অর্থ মন্ত্রণালয়ের এক প্রেজেন্টেশনে জানানো হয়—২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আইসিবির মোট দায় দাঁড়িয়েছে ১৩,০৩০ কোটি টাকা, যার মধ্যে ১২,০২৭ কোটি টাকা ঋণ। এ ঋণের ওপর বকেয়া সুদ রয়েছে ১,০০৩ কোটি টাকা। শুধু সুদ পরিশোধেই আইসিবির মোট আয়ের ৯৪ শতাংশ ব্যয় হয়ে যাচ্ছে।
টিকে থাকতে সরকারের সহায়তা প্রয়োজন
সংকট থেকে উত্তরণে আইসিবি সরকারের কাছে ১৩ হাজার কোটি টাকার সহায়তা চেয়েছে। ইতোমধ্যে রাষ্ট্রীয় গ্যারান্টির আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে ৩,০০০ কোটি টাকা পেয়েছে প্রতিষ্ঠানটি—এর মধ্যে ২,০০০ কোটি ঋণ পরিশোধে এবং ১,০০০ কোটি শেয়ারবাজারে বিনিয়োগে ব্যবহার হয়েছে। এই বিনিয়োগ থেকে মার্চ পর্যন্ত আইসিবির মুনাফা হয়েছে ৫০ কোটি টাকা।
অভিযোগের তীর কিছু কর্মকর্তার দিকে
আইসিবির বর্তমান সংকটের পেছনে দায়ী করা হচ্ছে অতীতের বোর্ড এবং পোর্টফোলিও বিভাগের কিছু কর্মকর্তাকে। অভিযোগ আছে—তারা বাজারের গ্যাম্বলারদের সঙ্গে যোগসাজশে উচ্চমূল্যে শেয়ার কিনে প্রতিষ্ঠানটিকে বিপদে ফেলে। বিশেষ করে ২০১৬–২০১৭ সালে পোর্টফোলিও ম্যানেজমেন্ট বিভাগের তৎকালীন এজিএম হাবীবুর রহমানের সময় প্রায় ২,৯০০ কোটি টাকার শেয়ার কেনা হয়েছিল, যার বর্তমান মূল্য ১,৩০০ কোটি, অর্থাৎ ইরোশন ১,৬০০ কোটি টাকা।
হাবীবুর রহমান স্বীকার করেছেন, “কিছু কর্মকর্তা ব্যক্তিগত স্বার্থে উচ্চমূল্যে শেয়ার কিনেছেন।” এ বিষয়ে দুদক ইতোমধ্যে তদন্ত করছে।
মুসআব/
পাঠকের মতামত:
- বর্জ্য ব্যবস্থাপনায় বড় পদক্ষেপ, চুক্তিতে পৌরসভা-স্কয়ার-ব্র্যাক
- ফেসবুক বিজ্ঞাপনের বিল দিতে আর কার্ডের প্রয়োজন নেই, জানুন নতুন নিয়ম
- ভারতে জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মুখ খুললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- বক্তব্যের মাঝেই বিদ্যুৎ চলে গেল, যা বললেন রাশেদ খান
- লটারি বাদ দিয়ে স্কুলে ভর্তি, দ্বিতীয়-নবম শ্রেণিতে নতুন নিয়ম
- পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ৫ কর্মকর্তা
- ইসরায়েলের মুখোশ খেললেন ইসরায়েলিরাই
- জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভয়ংকর হিসাব সামনে
- দরপতনের চাপে ডিএসইর বাজার মূলধনে ধস
- যে কারণে টকশোতে অংশ নেওয়া নেতাদের ডাকলেন প্রধানমন্ত্রী
- রুমিন ফারহানার বাবার সাথে শেখ মুজিবের যা ঘটোছিল
- ‘বিশ্বসেরা অভিনেত্রী’ শেখ হাসিনা, বিস্ফোরক মন্তব্য হাফিজের
- ছাত্রদলের ২ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা
- অপরিশোধিত বিমা দাবি নিষ্পত্তিতে আইডিআর এর বড় উদ্যোগ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- পে-স্কেল নিয়ে ৭ এসআরওতে থাকছে যাদের জন্য আলাদা নিয়ম
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- আগামী ১০ দিনে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তন
- সব ধর্মে একজন স্বামীর একাধিক স্ত্রী হলে সম্পত্তি ভাগ হবে যেভাবে
- কাগজে জন্ম, ৪৫ দিনেই মৃত্যু! ৭৪ শিশুকে নিয়ে চাঞ্চল্যকর কাণ্ড
- ২,৫৯৮ কোটি টাকার প্রকল্পের দায়িত্ব পেলেন বিতর্কিত সেই প্রকৌশলী!
- এক ক্লিকে ৩০০ খবর, আ.লীগের অপপ্রচারের রহস্য ফাঁস
- ১২ সেপ্টেম্বর ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দর একনজরে
- সৌদির মরিয়া চেষ্টা, সরাসরি হামলায় ট্রাম্পের ‘না’
- যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও বদলে গেলো পৃথিবীর মানচিত্র!
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- ১২ টাকার বিদ্যুৎ ৪ টাকায়, ছাদ বিক্রি করছে বিদ্যুৎ
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- সোনার দামে বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা দক্ষিণে ৩ হেভিওয়েট মেয়র প্রার্থী, কঠিন সমীকরণে বিএনপি
- ডিবি হারুনের যত কোটি টাকার সম্পদ পাওয়া গেল
- শেনজেনের পর এবার এক ভিসায় মিলবে ৬ দেশ ভ্রমণের সুযোগ
- ৫ থেকে ৭ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
- নিজের ইচ্ছায় নয়, কুকুরের নির্দেশেই করতেন খুন!
- ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর, বড় সিদ্ধান্ত শিক্ষা বোর্ডের
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হৃদয়বিদারক ঘটনা, ছাগল নিয়ে যা বললেন আসিফ নজরুল
- বাংলাদেশি টাকায় সকল দেশের আজকের টাকার রেট ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের নামাজের সময়সূচি: ঢাকাসহ সারাদেশ
- জামায়াতের লং মার্চ নিয়ে বিস্ফোরক মন্তব্য মাহফুজ আনামের
- চট্টগ্রামের এক বাড়িতে ৬৩ বিদেশি নাগরিক, বেরিয়ে আসছে রহস্য
- আজকের দিনে মুক্তি পেয়েছিলেন খালেদা জিয়া
- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে বীমা দাবি ও এফডিআরে বড় ঝুঁকি
- বিনিয়োগকারীর অর্থ সরানোর অভিযোগ, তদন্তের নির্দেশ বিএসইসির
- কেউ জাহান্নামের ভয়ে ইবাদত করলে কবুল হবে?
- সীমান্তে একের পর এক অ্যাকশনে বাংলাদেশীরা
- শেখ হাসিনার নতুন ঘোষণায় দুই ভাগে বিভক্ত আ. লীগ
- অবশেষে ভারত নয়, বাংলাদেশই ভারতকে চালায়
- আন্তর্জাতিক পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা পেল বাংলাদেশ ব্যাংক
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দরপতনের চাপে ডিএসইর বাজার মূলধনে ধস
- অপরিশোধিত বিমা দাবি নিষ্পত্তিতে আইডিআর এর বড় উদ্যোগ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম





.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)



