আইসিবির সহায়তা আবেদন নাকচ, বাড়ছে আরও অনিশ্চয়তা
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এখন থেকে নতুন করে আর কোনো ঋণপরিশোধ তহবিল পাবে না। অর্থ মন্ত্রণালয় সম্প্রতি এ সিদ্ধান্ত জানিয়েছে। এই কঠোর সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে লোকসানের বোঝা টানা সংস্থাটির জন্য পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো আরও কঠিন হয়ে পড়ছে।
অর্থ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তটি এসেছে আইসিবি’র বিগত কয়েক বছরের আর্থিক অবস্থা বিশ্লেষণ করার পর, বিশেষ করে ২০২৪–২৫ অর্থবছরে সংস্থাটির রেকর্ড ১২ হাজার কোটি টাকার লোকসান প্রকাশ হওয়ার পরে। গত বছরের ডিসেম্বরে সরকার আইসিবিকে যে ৩ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছিল, তার দুই-তৃতীয়াংশ ঋণ পরিশোধে ব্যবহৃত হলেও বাকি অংশ বিনিয়োগ খাতে গিয়েছিল।
আইসিবি তার আর্থিক পুনরুদ্ধারের 'শেষ ভরসা' হিসেবে আরও ১৩ হাজার কোটি টাকার নতুন তহবিল চেয়ে সরকারের কাছে আবেদন করেছিল। কিন্তু মন্ত্রণালয় চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে—নতুন করে আর কোনো অর্থ দেওয়া হবে না; বরং শেয়ারবাজারে বিনিয়োগ করে আইসিবিকে নিজেই আয়ের পথ খুঁজে নিতে হবে।
আইসিবি'র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিরঞ্জন চন্দ্র দেবনাথ সংবাদ মাধ্যমকে বলেন, "অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্পষ্ট—আর কোনো তহবিল দেওয়া হবে না। এর আগে ৩০০০ কোটি টাকা আসার পর আমরা প্রতিটি ঋণদাতার কাছে দায় মেটাতে পেরেছিলাম। তবে নতুন ঋণ সহায়তা বন্ধ হওয়ায় আমাদের সামনে পথ আরও কঠিন হয়ে গেল।"
তিনি জানান, আইসিবি ইতোমধ্যে প্রতি মাসে ৯০০ কোটি টাকা সুদ পরিশোধ করছে, যা আগের সময়ের তুলনায় দ্বিগুণ। শেয়ারবাজার থেকে যে অর্থ পাওয়া যায়, তা দিয়ে এই বিশাল চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে। সরকারি তহবিল না পাওয়ায় আইসিবি এখন নিজেদের সঞ্চিত আয়, বাজার থেকে প্রাপ্ত ডিভিডেন্ড এবং পুরাতন বিনিয়োগ থেকে পাওয়া রিটার্ন দিয়েই ঋণের বোঝা টানবে। সংশ্লিষ্টরা মনে করছেন, ভবিষ্যতে আইসিবি’র নতুন তহবিল পাওয়ার সম্ভাবনা খুবই কম।
তবে আইসিবি কর্তৃপক্ষের দাবি—পূর্ববর্তী বোর্ডের অব্যবস্থাপনাই এই বিপর্যয়ের মূল কারণ। পুরোনো ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত কোম্পানিতে বিনিয়োগ এবং অপ্রয়োজনীয় সাবসিডিয়ারি খরচে প্রতিষ্ঠানটিকে লোকসানে ঠেলে দেওয়া হয়েছিল। নতুন বোর্ড এখন নিশ্চয়তা দিচ্ছে যে কোনো অর্থ আর অপব্যবহার হবে না।
আইসিবি’র বড় সমস্যা হলো ব্যক্তিখাত বা সরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোর তুলনায় অত্যন্ত কম সুদের হারে সরকারের কাছ থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণ। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া উচ্চ সুদের ঋণের বোঝাও রয়েছে। এতে সুদ পরিশোধেই আইসিবি’র বড় অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন তহবিল না পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাদের পরামর্শ, আইসিবিকে এখন বাজারমুখী বিনিয়োগ, ব্যয় সংকোচন এবং সাবসিডিয়ারিগুলোর কার্যক্রম পুনর্গঠনের মাধ্যমে টিকে থাকতে হবে।
আইসিবি’র এমডি বলেন, "আমরা চেষ্টা করবো নিজস্ব সক্ষমতা দিয়ে পুনরুদ্ধারের পথ খুঁজতে। সরকার দেখবে আমরা কীভাবে এগোই। এরপরই পরবর্তী সিদ্ধান্ত আসবে।"
মামুন/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


